Author: নিজস্ব প্রতিবেদক

ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যায় পর্যন্ত ছাত্রীদের জন্য সর্বজনীন উপবৃত্তি কর্মসূচি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ, মেয়েদের শিক্ষাজীবন অব্যাহত রাখা এবং শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে। কর্মসূচিটি পুনরায় চালু করা হলে এর সম্ভাব্য ব্যয়, উপকারভোগীর সংখ্যা, বাস্তবায়ন পদ্ধতি এবং সামাজিক ও শিক্ষাগত প্রভাব বিশ্লেষণ করে একটি সুস্পষ্ট প্রস্তাব তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। সোমবার (২৪ আগস্ট) দুপুরে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের উদ্যোগে আয়োজিত এক বৈঠকে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন বৈঠকের বিষয়টি জানান। বৈঠকে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা…

Read More

বলিউড অভিনেত্রী ও সাবেক সৌন্দর্য প্রতিযোগিতার বিজয়ী উর্বশী রাউতেলাকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৬-এর ফাইনালে বিচারকের দায়িত্ব পালন করার সময় ভারতের জাতীয় পতাকার রং ও প্রতীকের আদলে তৈরি পোশাক পরায় সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন তিনি। প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে উর্বশীর পরনে ছিল গেরুয়া, সাদা ও সবুজ রঙের সমন্বয়ে তৈরি একটি আকর্ষণীয় অব-শোল্ডার পোশাক। ভারতের জাতীয় পতাকার তিনটি প্রধান রঙের পাশাপাশি পোশাকের মাঝখানে ছিল নীল রঙের অশোকচক্রের নকশা। পোশাকটির নিচের অংশে যুক্ত করা হয়েছিল সোনালি ঝালর, যা পুরো সাজে আলাদা মাত্রা যোগ করে। এই পোশাকের সঙ্গে উর্বশী পরেছিলেন বড় হীরের কানের দুল, হাতে রুপালি চুড়ি এবং…

Read More

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর নেতৃত্ব ও সাম্প্রতিক বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে এবার প্রকাশ্যে কঠোর সমালোচনা করেছেন সাবেক ও কিংবদন্তি ফুটবলারদের একটি অংশ। বিশ্বকাপের কিছু অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে দেওয়ার বিতর্কিত পরিকল্পনা প্রকাশের পর থেকেই চাপের মধ্যে থাকা ইনফান্তিনোর বিরুদ্ধে এবার ফুটবলের মূল আদর্শ থেকে সরে যাওয়ার অভিযোগ তুলেছেন তারা। ফিফার ‘প্লেয়ার্স ভয়েস প্যানেল’-এর সদস্য এবং ম্যানচেস্টার ইউনাইটেড ও আর্সেনালের সাবেক ফরাসি ডিফেন্ডার মিকেল সিলভেস্ত্রে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত যৌথ বিবৃতির অন্যতম উদ্যোক্তা। বিবৃতিতে ফিফার বর্তমান নেতৃত্বের অধীনে ফুটবল পরিচালনার ধরন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। সেখানে ফুটবলের ভবিষ্যৎ নির্ধারণে খেলোয়াড় ও সমর্থকদের আরও সরাসরি ভূমিকা নিশ্চিত করার দাবি জানানো হয়। সিলভেস্ত্রের…

Read More

যুক্তরাষ্ট্র সামরিক ক্ষেত্র থেকে সরে এখন ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধের কৌশল নিয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মহেব্বি। রোববার (২৩ আগস্ট) ইরানের বার্তা সংস্থা তাসনিম নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। মহেব্বি বলেন, সামরিক অঙ্গনে ইরানের সক্ষমতা ও শক্তি এখন সবার কাছে স্পষ্ট। ইরানের সামরিক শক্তি এবং ক্ষেপণাস্ত্র উৎপাদন কার্যক্রমও আগের মতো নিরবচ্ছিন্নভাবে চলছে বলে দাবি করেন তিনি। তার বক্তব্য অনুযায়ী, আন্তর্জাতিক চাপ ও নিষেধাজ্ঞার মধ্যেও ইরান নিজেদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি এগিয়ে নিতে দৃঢ়প্রতিজ্ঞ। যুক্তরাষ্ট্রের বর্তমান কৌশলকে ইরানের সামরিক সক্ষমতার বিরুদ্ধে সরাসরি চাপ প্রয়োগে ব্যর্থতার পর নতুন ধরনের পদক্ষেপ হিসেবে দেখছে…

Read More

নুসরাত জাহান রাফি হত্যা মামলায় হাইকোর্টের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন তার মা শিরিন আক্তার। রায় ঘোষণার পর তিনি বলেন, মেয়ের হত্যার বিচার পাওয়ায় তার আত্মা শান্তি পেয়েছে। তবে পরিবারের সদস্যদের নিয়মিত হুমকি দেওয়া হচ্ছে দাবি করে সরকারের কাছে নিরাপত্তা চেয়েছেন তিনি। সোমবার (২৪ আগস্ট) দুপুরে হাইকোর্ট নুসরাত হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড বহাল রাখেন। চার আসামির সাজা কমিয়ে যাবজ্জীবন দেওয়া হয় এবং ১০ আসামিকে খালাস দেওয়া হয়। রায়ের পর সোনাগাজীর উত্তর চরচান্দিয়ায় নিজ বাড়িতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নুসরাতের মা। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, “আজ আমি এ রায়ে সন্তুষ্ট। আমার মেয়ের আত্মার শান্তি পেয়েছে।” মেয়েকে হারানোর কষ্টের কথা তুলে ধরে…

Read More

বিএনপির নাম ব্যবহার করে কেউ অপকর্মে জড়ালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার (২৪ আগস্ট) দুপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। রিজভী বলেন, দলীয় শৃঙ্খলা রক্ষা করাই এখন বিএনপির অন্যতম প্রধান দায়িত্ব। দলের নাম ভাঙিয়ে কেউ অপকর্ম করলে কোনোভাবেই তা বরদাশত করা হবে না। বর্তমান সরকারের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে তিনি বলেন, ক্ষমতায় এসে বিএনপি সরকার জনগণের জন্য কাজ করছে। একই সঙ্গে দল ও জনগণের স্বার্থে কাজ করায় সরকারের জনপ্রিয়তা বেড়েছে বলেও দাবি করেন তিনি।…

Read More

বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সোমবার (২৪ আগস্ট) পাঠানো এক অভিনন্দনবার্তায় শি জিনপিং বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন। অভিনন্দনবার্তায় চীনের প্রেসিডেন্ট দুই দেশকে ঐতিহ্যগতভাবে বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫১ বছরে পারস্পরিক সম্মান, সমতা এবং একে অপরের গুরুত্বপূর্ণ স্বার্থ ও উদ্বেগের বিষয়ে সহযোগিতা করে আসছে বাংলাদেশ ও চীন। দুই দেশ নিজ নিজ আধুনিকায়নের পথে একসঙ্গে কাজ করেছে উল্লেখ করে শি জিনপিং বলেন, দ্রুত পরিবর্তনশীল আন্তর্জাতিক পরিস্থিতির নানা পরীক্ষার মধ্যেও চীন-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ক স্থিতিশীল রয়েছে। বাংলাদেশ-চীন সম্পর্কের উন্নয়নকে…

Read More

সব পক্ষের প্রস্তুতি নিশ্চিত করেই স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। সোমবার (২৪ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে ‘এক্সিকিউটিভ লিডারশিপ ডায়ালগ’ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সিইসি বলেন, শুধু নির্বাচন কমিশনের প্রস্তুতি থাকলেই হবে না, আইনশৃঙ্খলা রক্ষাকারী সব বাহিনীরও প্রস্তুতি প্রয়োজন। “সবাইকে নিয়েই নির্বাচনে ঝাঁপ দিতে হবে। সে জন্য কার্যক্রম চলছে,” বলেন তিনি। স্থানীয় সরকার নির্বাচনের দিনক্ষণ এখনই বলা সম্ভব নয় জানিয়ে সিইসি বলেন, ভোটের সময় নির্ধারণ অনেকগুলো বিষয়ের ওপর নির্ভর করছে। আবহাওয়া, বর্ষাকাল, বন্যা, পূজা ও পাবলিক পরীক্ষা—এসব বিষয় বিবেচনায় নিয়ে নির্বাচন আয়োজনের সময়…

Read More

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খলনায়ক আশরাফুল হক ডনকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির ঢাকা মেট্রো দক্ষিণের পরিদর্শক মজিবুর রহমান গত ২০ আগস্ট ঢাকার আদালতে এ আবেদন করেন। রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা আসামির উপস্থিতিতে শুনানির জন্য আগামী বৃহস্পতিবার দিন ধার্য করেছেন। সোমবার প্রসিকিউশন বিভাগের এসআই শাহ আলম এ তথ্য নিশ্চিত করেন। সিআইডি জানিয়েছে, সালমান শাহ হত্যা মামলাটি অত্যন্ত আলোচিত ও চাঞ্চল্যকর। মামলার সুষ্ঠু তদন্ত ও ঘটনার প্রকৃত রহস্য উদ্‌ঘাটনের জন্য ডনকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে মামলায় জড়িত অন্য সহযোগীদের শনাক্ত ও…

Read More

ভঙ্গুর অবস্থায় পাওয়া দেশের অর্থনীতি পুনরুদ্ধারে সরকার কাজ করছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার (২৪ আগস্ট) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে নির্বাচিত গবেষক, উদ্ভাবক ও উদ্যোক্তাদের আনুষ্ঠানিক স্বীকৃতি ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, “আমরা যে ভঙ্গুর অর্থনীতি পেয়েছি, তা পুনরুদ্ধারের কাজ চলছে। এ থেকে বেরিয়ে আসার পথ তৈরি হচ্ছে। আমরা জরুরি পরিস্থিতি মোকাবিলা করছি।” তিনি জানান, সরকারের লক্ষ্য প্রথমে অর্থনীতিকে স্থিতিশীল করা। এরপর ধীরে ধীরে অর্থনীতিতে গতি ফিরিয়ে বাংলাদেশকে প্রবৃদ্ধির নতুন পর্যায়ে নিয়ে যাওয়া হবে। অর্থনৈতিক সংস্কার, নিয়ন্ত্রণ শিথিল, নতুন নীতিমালা প্রণয়ন ও বিভিন্ন প্রণোদনার উদ্যোগের সুফল ধীরে ধীরে…

Read More