Author: নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশের তিন বাহিনীর প্রধান। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে বঙ্গভবনে অনুষ্ঠিত এ সাক্ষাতে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানান তারা। এ সময় দেশের সশস্ত্র বাহিনীর বিভিন্ন কার্যক্রম, পেশাগত উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। সাক্ষাতে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন উপস্থিত ছিলেন। তারা নিজ নিজ বাহিনীর চলমান কার্যক্রম, সাংগঠনিক প্রস্তুতি ও বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। রাষ্ট্রপতির সঙ্গে আলোচনায় তিন বাহিনীর প্রধান দায়িত্ব পালনে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে…

Read More

লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিন বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন উত্তর ওড়িশা এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন ঝাড়খণ্ড এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। এ ছাড়া মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয়…

Read More

নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি সুতার মিল থেকে তানিম (৩০) নামে এক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে উপজেলার ফতেপুর ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকায় আব্বাস চেয়ারম্যানের সুতার মিলে এ ঘটনা ঘটে। নিহত তানিম চট্টগ্রামের পটিয়া থানার খন্দকারবাড়ি এলাকার আবদুর রাজ্জাকের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ওই সুতার মিলে শ্রমিক হিসেবে কাজ করছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে মিলের ভেতরে একটি আড়ার সঙ্গে রশি দিয়ে তানিমকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয় লোকজন ও তার সহকর্মীরা। বিষয়টি নজরে আসার পর তারা দ্রুত আড়াইহাজার থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।…

Read More

দেশের গ্যাস সরবরাহ এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, গ্যাসের কার্গো সরবরাহে কিছুটা সমস্যা রয়েছে। তবে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার চেষ্টা চলছে। জ্বালানি খাতে টেকসই ও ভালো অবস্থানে যেতে সরকারের প্রায় দুই বছর সময় লাগতে পারে বলেও জানিয়েছেন তিনি। মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, বর্তমানে গ্যাস সহজে পাওয়া যাচ্ছে না এবং আন্তর্জাতিক বাজারেও এর দাম অনেক বেশি। ফলে সরবরাহ স্বাভাবিক রাখতে সরকারের ওপর অতিরিক্ত চাপ তৈরি হচ্ছে। জনগণের চলমান দুর্ভোগের বিষয়ে সরকার…

Read More

মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার বিষয়ে ভারত সরকার হয়তো রাজনৈতিকভাবে দায়ভার নিতে চাইছে না। তাই বিষয়টি দেশটির বিচার বিভাগের ওপর ছেড়ে দেওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ। মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। তথ্যমন্ত্রীর এই বক্তব্য এমন এক সময়ে এসেছে, যখন শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনা এবং তার বিরুদ্ধে চলমান আইনি প্রক্রিয়া নিয়ে বাংলাদেশ-ভারত সম্পর্কের বিষয়টি আবারও আলোচনায় এসেছে। আন্দালিব রহমান পার্থ বলেন, ভারতের সরকার শেখ হাসিনার বিষয়ে সরাসরি রাজনৈতিক অবস্থান নিয়ে দায়ভার নিতে চাইছে না বলেই হয়তো বিষয়টি তাদের জুডিশিয়ারির ওপর দিয়ে দেওয়ার চেষ্টা…

Read More

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) শীর্ষ পাঁচ কর্মকর্তার বিষয়ে কার্যকর ও সঠিক তথ্য দিতে পারলে সর্বোচ্চ ১ কোটি মার্কিন ডলার পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে তথ্যদাতাদের অন্য দেশে পুনর্বাসনের সুযোগ দেওয়ার কথাও জানিয়েছে মার্কিন প্রশাসন। মঙ্গলবার (২৫ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত যুক্তরাষ্ট্রের ‘রিওয়ার্ডস ফর জাস্টিস’ কর্মসূচির একটি নোটিশের বরাতে এ তথ্য জানা গেছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, আইআরজিসির গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের বিষয়ে এমন তথ্য চাওয়া হয়েছে, যা তাদের অবস্থান, কার্যক্রম বা সংশ্লিষ্ট কর্মকাণ্ড সম্পর্কে মার্কিন কর্তৃপক্ষকে সহায়তা করতে পারে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এই কর্মসূচির আওতায় যোগ্য ও কার্যকর তথ্য প্রদানকারীরা আর্থিক পুরস্কারের পাশাপাশি যুক্তরাষ্ট্রের সহায়তায় অন্য…

Read More

বাংলাদেশ টেলিভিশনকে (বিটিভি) আরও বিশ্বাসযোগ্য, আধুনিক ও জনআস্থার গণমাধ্যম হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রী তারেক রহমান বড় ধরনের পরিকল্পনা নিয়েছেন বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক কাজী জেসিন। মঙ্গলবার (২৫ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে বিটিভি নিয়ে প্রধানমন্ত্রীর পরিকল্পনা ও ভবিষ্যৎ ভাবনার কথা তুলে ধরেন তিনি। সেখানে বিটিভির বর্তমান অবস্থান পরিবর্তন করে প্রতিষ্ঠানটিকে দর্শকদের আস্থার একটি আধুনিক গণমাধ্যম হিসেবে প্রতিষ্ঠার উদ্যোগের কথা জানান। কাজী জেসিন বলেন, প্রধানমন্ত্রী বিটিভিকে এমন একটি চ্যানেল হিসেবে দেখতে চান, যেখানে বিশ্বাসযোগ্যতা, আধুনিকতা এবং জনসম্পৃক্ততা থাকবে। তার ভাষ্য অনুযায়ী, অতীতে বিভিন্ন সময় বিটিভির গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে এবং দর্শকদের একটি অংশ প্রতিষ্ঠানটি থেকে দূরে সরে গেছে। সেই…

Read More

নেপালে তিন বছর বয়সী এক শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগকে কেন্দ্র করে দেশজুড়ে ক্ষোভ ও বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে কঠোর শাস্তি নিশ্চিত করার পাশাপাশি গুরুতর অপরাধের ক্ষেত্রে বিদ্যমান আইন সংস্কারের দাবি জানিয়েছেন মানবাধিকারকর্মী, রাজনীতিক ও সাধারণ মানুষ। দেশটির মাধেশ প্রদেশে গত সপ্তাহে শিশুটি নিখোঁজ হয়। নিখোঁজের তিন দিন পর তার মরদেহ উদ্ধার করা হয়। এরপর থেকেই ঘটনার প্রতিবাদে বিভিন্ন এলাকায় ধারাবাহিক বিক্ষোভ শুরু হয়। স্থানীয় পুলিশের একজন মুখপাত্র বিবিসিকে জানিয়েছেন, শিশুটির হত্যা ও যৌন নির্যাতনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাটি ঘিরে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। তদন্তের প্রাথমিক পর্যায়ে…

Read More

সিরিয়াকে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্রের তালিকা থেকে বাদ দিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে সিরিয়ার নতুন ক্ষমতাকাঠামোর সঙ্গে যুক্ত হায়াত তাহরির আল-শাম (এইচটিএস)-এর ওপর থাকা সন্ত্রাসবাদসংক্রান্ত বেশ কিছু নিষেধাজ্ঞাও শিথিল করা হয়েছে। মার্কিন এই সিদ্ধান্তকে সিরিয়ার সঙ্গে ওয়াশিংটনের সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। ইরাকি বার্তাসংস্থা শাফাক নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এইচটিএসকে বৈশ্বিক সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। পাশাপাশি মার্কিন ট্রেজারি বিভাগের নিষেধাজ্ঞার তালিকা থেকেও সংগঠনটির নাম সরিয়ে নেওয়া হয়েছে। এর ফলে নিষিদ্ধ ব্যক্তি বা কার্যক্রমের সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট না হলে মার্কিন নাগরিক ও প্রতিষ্ঠানগুলো এইচটিএসের সঙ্গে নির্দিষ্ট ধরনের লেনদেন করতে পারবে। এর মাধ্যমে…

Read More

সুনামগঞ্জের দিরাই উপজেলায় মাদকবিরোধী অভিযানে ১ হাজার ৩০৫ পিস ইয়াবাসহ শিশ আহমদ (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৫২ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। সোমবার (২৪ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চরনারচর ইউনিয়নের শ্যামারচর এলাকার খালপাড় হাটি ব্রিজ এলাকায় এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার শিশ আহমদের বাড়ি সুনামগঞ্জের শাল্লা উপজেলার দৌলতপুর গ্রামে। পুলিশ সূত্রে জানা গেছে, ওই এলাকায় ইয়াবা কেনাবেচার একটি তথ্য পেয়ে দিরাই থানা পুলিশ অভিযান পরিচালনা করে। দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল…

Read More