Author: নিজস্ব প্রতিবেদক
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয় রাজ্য বিধানসভায় নারীদের জন্য একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের ঘোষণা দিয়েছেন। এর মধ্যে অন্যতম হলো—নির্দিষ্ট পরিবারের জন্য বছরে তিনটি রান্নার গ্যাস সিলিন্ডারের পুরো খরচ সরকার বহন করবে। সোমবার (২৪ আগস্ট) বিধানসভায় দেওয়া ঘোষণায় বিজয় জানান, ‘অন্নপূর্ণি সুপার সিক্স’ প্রকল্পের আওতায় সুবিধাভোগীদের ব্যাংক হিসাবে বছরে তিনটি এলপিজি সিলিন্ডারের অর্থ ফেরত দেওয়া হবে। আগামী বছরের পঙ্গল উৎসব থেকে প্রকল্পটি চালুর পরিকল্পনা রয়েছে। প্রায় ১ কোটি ৩০ লাখ পরিবার এ সুবিধার আওতায় আসবে। প্রকল্প বাস্তবায়নে বছরে ৪ হাজার কোটি রুপির বেশি ব্যয় হতে পারে বলে জানানো হয়েছে। বার্ষিক আয় আড়াই লাখ রুপির মধ্যে থাকা পরিবার, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক পরিবার এবং…
ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সংস্কৃতি শেখার প্রতি চীনা শিক্ষার্থীদের আগ্রহ বাড়ছে। গত তিন বছরে বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের বাংলা ভাষার বিশেষ কোর্সে চীনা শিক্ষার্থীর সংখ্যা ১৫ থেকে বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে। এতে ২০২৪ সালের তুলনায় ২০২৬ সালে শিক্ষার্থী বেড়েছে প্রায় ৭৩ শতাংশ। সোমবার (২৪ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত চীনা শিক্ষার্থীরা। সাক্ষাতে উপাচার্য বাংলাদেশ ও চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারে ভাষা ও সংস্কৃতি বিনিময়ের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, দুই দেশের মানুষের পারস্পরিক যোগাযোগ ও বোঝাপড়া বাড়াতে ভাষা শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। চীনা, জাপানি ও কোরিয়ানসহ বিভিন্ন বিদেশি…
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, দেশের সড়ক দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ হলো ফিটনেসবিহীন যানবাহন ও অদক্ষ চালক। অনেক চালকই আগে হেলপার ছিলেন, পরে যথাযথ প্রশিক্ষণ ছাড়াই চালকে পরিণত হয়েছেন বলেও মন্তব্য করেন তিনি। সোমবার (২৪ আগস্ট) সকালে তেজগাঁওয়ের সড়ক ভবনে জরুরি চিকিৎসায় অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেল সার্ভিস উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা অর্ধেকে নামিয়ে আনার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। তাঁর মতে, দুর্ঘটনার প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে ফিটনেসবিহীন যানবাহন, অদক্ষ চালক, অসচেতনতা ও অনিয়ন্ত্রিত গতি। তিনি জানান, প্রতিবছর দেশে প্রায় ৫ হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যাচ্ছেন। দুর্ঘটনা কমাতে আইন…
মহাবিশ্বের রহস্য উন্মোচনে নতুন টেলিস্কোপ মহাকাশে পাঠাতে যাচ্ছে মার্কিন মহাকাশ সংস্থা নাসা। ‘ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপ’ নামের এই অত্যাধুনিক টেলিস্কোপের উৎক্ষেপণের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। আগামী ৩০ আগস্ট এটি মহাকাশে পাঠানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ সময় বিকেল ৫টা ২৬ মিনিটের পর টেলিস্কোপটির উৎক্ষেপণ হতে পারে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অবস্থিত নাসার কেনেডি স্পেস সেন্টারের লঞ্চ কমপ্লেক্স ৩৯এ থেকে স্পেসএক্সের ফ্যালকন হেভি রকেটের মাধ্যমে এটি উৎক্ষেপণ করা হবে। সায়েন্সডেইলির প্রতিবেদনে বলা হয়েছে, গত ২১ আগস্ট ফ্লোরিডায় নাসা, রোমান টেলিস্কোপ প্রকল্পের দল এবং স্পেসএক্সের কর্মকর্তারা ‘ফ্লাইট রেডিনেস রিভিউ’ করেন। সেখানে মহাকাশযান, রকেট, উৎক্ষেপণস্থলসহ পুরো মিশনের প্রস্তুতি পর্যালোচনা করা হয়। পর্যালোচনার পর…
সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর পূর্ববর্তী রাজনৈতিক কর্মকাণ্ডসংক্রান্ত বিভিন্ন তথ্য প্রকাশের পর বিএনপি মিডিয়া সেলের ডিজিটাল টিমের গ্রাফিকস ডিজাইনার তানিম সুফিয়ানীকে সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সোমবার (২৪ আগস্ট) বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেলের সই করা এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রকাশের দিন থেকেই সিদ্ধান্তটি কার্যকর হয়েছে। বিএনপি মিডিয়া সেলের বিজ্ঞপ্তিতে জানানো হয়, তানিম সুফিয়ানীর পূর্ববর্তী রাজনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত কিছু তথ্য কর্তৃপক্ষের নজরে আসে। এসব বিষয় পর্যালোচনার পর তা প্রতিষ্ঠানের পেশাগত স্বচ্ছতা, পারস্পরিক আস্থা এবং অভ্যন্তরীণ নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে বিবেচনা করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত…
ফেনীর আলোচিত মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় সাবেক অধ্যক্ষ এসএম সিরাজ উদ-দৌলাসহ দুই আসামির মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। একই মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে এবং বাকি ১০ আসামিকে খালাস দেওয়া হয়েছে। সোমবার (২৪ আগস্ট) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। সকাল পৌনে ১১টা থেকে রায় পড়া শুরু হয়। এর আগে গত বৃহস্পতিবার মামলার শুনানি শেষ করে আজ রায় ঘোষণার দিন ধার্য করেছিলেন আদালত। গত ২৮ জুলাই এ মামলার আপিল শুনানি শুরু হয়েছিল। ২০১৯ সালের ৬ এপ্রিল আলিম পরীক্ষা দিতে সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসায় যান নুসরাত জাহান রাফি। অভিযোগ…
চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের জামায়াতের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর আলোচিত ব্যক্তিগত সচিব (পিএস) আরমান উদ্দিন ও তাঁর ভাই আরিফ উদ্দিনসহ ছয়জনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে আদালতে মামলা করেছেন এক প্রবাসী। মামলায় অজ্ঞাতনামা আরও চার থেকে পাঁচজনকে আসামি করা হয়েছে। রোববার চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে লোহাগাড়ার পশ্চিম কলাউজান এলাকার বাসিন্দা আমির হোসেন মামলাটি করেন। আদালত মামলাটি আমলে নিয়ে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারকে অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আদনান কবির জিলান বিষয়টি নিশ্চিত করে জানান, আদালত অভিযোগটি আমলে নিয়ে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দিয়েছেন। মামলার আরজিতে আরমান উদ্দিন ও তাঁর ভাই আরিফ উদ্দিন ছাড়াও লোহাগাড়ার…
দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমে বাংলাদেশ সিরিজ শেষ করেছে ১-১ সমতায়। ম্যাকাই টেস্টে ইনিংস ও ৫১ রানে হেরে ধবলধোলাই এড়ালেও পুরো সিরিজে বাংলাদেশের পারফরম্যান্স অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের নজর কেড়েছে। প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশের উন্নতি ও লড়াকু মানসিকতায় সন্তুষ্ট অস্ট্রেলিয়া। ভবিষ্যতে বাংলাদেশের বিপক্ষে আরও বেশি টেস্ট সিরিজ খেলতে চান অস্ট্রেলিয়ার উইকেটকিপার ব্যাটার অ্যালেক্স ক্যারি। দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্টে ডারউইনে বাংলাদেশ অসাধারণ পারফরম্যান্স করে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ে। সেই ম্যাচে বাংলাদেশের বোলার ও ব্যাটাররা স্বাগতিকদের ওপর পুরোপুরি আধিপত্য বিস্তার করেন। তবে দ্বিতীয় টেস্টে ভিন্ন চিত্র দেখা যায়। ম্যাকাইতে মাত্র দেড় দিনের মধ্যে বাংলাদেশকে ইনিংস ও ৫১ রানে…
ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও তেহরানের মধ্যে চলমান উত্তেজনা আরও তীব্র হয়েছে। ইরানের ওপর নতুন করে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। পাল্টা তেহরানও Washington-এর অর্থনৈতিক চাপের কঠোর জবাব দেওয়ার হুমকি দিয়েছে। ইরানের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে, তাদের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধ অব্যাহত থাকলে বিষয়টি সরাসরি ‘যুদ্ধ ঘোষণা’ হিসেবে বিবেচনা করা হবে। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট এক নিবন্ধে ইরানের বিরুদ্ধে আগামী দিনে এমন অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি দিয়েছেন, যা দেশটির জন্য ‘অর্থনৈতিক ডি-ডে’ হিসেবে বিবেচিত হতে পারে। তাঁর বক্তব্য অনুযায়ী, তেহরানের অর্থনৈতিক কার্যক্রমের গুরুত্বপূর্ণ পথগুলো বন্ধ করাই ওয়াশিংটনের অন্যতম লক্ষ্য। বেসেন্ট আরও সতর্ক করে বলেন, যেসব দেশ বা…
নরসিংদীর বেলাবোতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মো. এহসান উল্লাহ পিয়ালকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৩ আগস্ট) সকালে বেলাবো বাজারের সোনালী ব্যাংক-সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমানউল্লাহ। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার এহসান উল্লাহ পিয়ালের বয়স ৩২ বছর। তিনি নরসিংদীর বেলাবো উপজেলার সল্লাবাদ ইউনিয়নের নিলক্ষীয়া নামাপাড়া গ্রামের জহিরুল হক ওরফে উল্লাহর ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি বেলাবো থানায় দায়ের করা একটি মামলায় পিয়ালকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলাটি থানার ১৬ নম্বর মামলা হিসেবে নথিভুক্ত করা হয়। সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর সংশোধনী ২০১৩-এর ৭,…
© বাংলা গেজেটা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
© বাংলা গেজেটা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত












