Author: নিজস্ব প্রতিবেদক

দেশের আট অঞ্চলের ওপর দিয়ে সোমবার (২৪ আগস্ট) দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আবহাওয়ার এমন পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সোমবার দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। সতর্কবার্তা অনুযায়ী, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, সিলেট, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আবহাওয়া…

Read More

নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান ও মানববন্ধন কর্মসূচি শুরু করেছেন শিক্ষক-কর্মচারীরা। সোমবার (২৪ আগস্ট) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ কর্মসূচি পালনের অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বাংলাদেশ নন-এমপিও (বেতন-বিহীন) শিক্ষক-কর্মচারী পরিষদের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। সংগঠনের পক্ষ থেকে ২৩ আগস্ট করা আবেদনের পরিপ্রেক্ষিতে ২১টি শর্তে কর্মসূচি পালনের অনুমতি দেয় পুলিশ। ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (অপারেশনস) মো. মাহবুব হোসেন কামালের সই করা অনুমতিপত্রে বলা হয়েছে, নির্ধারিত সময় ও স্থানে শান্তিপূর্ণভাবে অবস্থান ও মানববন্ধন কর্মসূচি পালন করতে হবে। পুলিশের দেওয়া শর্ত অনুযায়ী, অনুমোদিত স্থানের বাইরে কর্মসূচি পালন করা যাবে না…

Read More

ঢাকার সাভারে নির্মাণাধীন আটতলা ভবনের লিফট স্থাপনের জন্য রাখা ফাঁকা জায়গা দিয়ে পড়ে সবুরা বেগম (৪২) নামে এক নারী নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (২৩ আগস্ট) বিকেলে সাভার পৌর এলাকার পালপাড়া মহল্লায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সবুরা বেগম সাভার পৌর এলাকার মধ্যপাড়া মহল্লার বাসিন্দা রফিক হোসেনের স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে পালপাড়া মহল্লায় সুব্রত সাহার নির্মাণাধীন ভবনে শ্রমিক হিসেবে কাজ করছিলেন। ভবনের ঠিকাদার বুধু মিয়া জানান, রোববার ভবনের নির্মাণকাজে কোনো শ্রমিকের যাওয়ার কথা ছিল না। তবে বাড়ির মালিকের ব্যক্তিগত কাজে সবুরা সেখানে গিয়েছিলেন। বিকেলে ভবনের সাততলায় লিফট স্থাপনের জন্য রাখা ফাঁকা জায়গায় তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয়রা তাকে…

Read More

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মালয়েশিয়া সফরে যাওয়া সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও সংসদ সদস্য এস এম জিলানীকে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে ফুলেল সংবর্ধনা দিয়েছেন দেশটিতে অবস্থানরত স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। রোববার (২৩ আগস্ট) বিকেলে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-১-এ পৌঁছালে দলীয় নেতাকর্মীরা ফুলের তোড়া দিয়ে এস এম জিলানীকে স্বাগত জানান। এ সময় তাকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। জানা গেছে, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মালয়েশিয়ায় আয়োজিত একটি আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নিতে দেশটিতে সফর করছেন এস এম জিলানী। সংগঠনের মালয়েশিয়া শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিমানবন্দরে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন…

Read More

রংপুর নগরের মাছুয়াপাড়া এলাকায় একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। নিহত চারজনের সবার মুখ বীভৎস অবস্থায় পাওয়া গেছে এবং মুখের আশপাশে তরল পদার্থ পড়ে থাকতে দেখা গেছে বলে জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ওই তরল কোনো ধরনের রাসায়নিক কি না, তা নিয়ে তদন্ত চলছে। তবে ফরেনসিক পরীক্ষার প্রতিবেদন না পাওয়া পর্যন্ত এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। রোববার (২৩ আগস্ট) বিকেলে রংপুর সিআইডির পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) সুমিত চৌধুরী এসব তথ্য জানান। তিনি বলেন, নিহতদের মুখ প্রাথমিকভাবে বীভৎস অবস্থায় ছিল। মুখের আশপাশে কিছু তরল পদার্থও পাওয়া গেছে। এ কারণে তাদের শরীরে কোনো রাসায়নিক ব্যবহার করা…

Read More

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্ট বাস্তবায়নের মাধ্যমে সরকারের বিভিন্ন পরিকল্পনা সফলভাবে এগিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ মো. ছালেহ (ছালেহ শিবলী)। রোববার (২৩ আগস্ট) বিকেলে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় সরকারের বিভিন্ন পরিকল্পনা, দেশের মানুষের জীবনমান উন্নয়ন এবং দলীয় নেতাকর্মীদের ঐক্য নিয়ে বক্তব্য দেন তিনি। প্রেস সচিব বলেন, ‘২০২৫ সালের ২৫ ডিসেম্বর বিএনপির চেয়ারম্যানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে।’ তার বক্তব্যে সরকারের পরিকল্পনাগুলো ধাপে ধাপে বাস্তবায়নের প্রত্যয়ের কথা উঠে আসে।…

Read More

রাজধানীর মিরপুরে পুলিশের চেকপোস্ট দেখে পালানোর চেষ্টা করার সময় দুই যুবককে আটক করেছে মিরপুর মডেল থানা পুলিশ। পরে তাদের তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, ছয় রাউন্ড তাজা গুলি, একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. সাইফুল ইসলাম তপু (২৬) ও মো. রবিন মিয়া (৩০)। রোববার (২৩ আগস্ট) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন। পুলিশ জানায়, শনিবার (২২ আগস্ট) রাতে মিরপুর মডেল থানাধীন দক্ষিণ পীরেরবাগের ৬০ ফিট রোডের ভাঙা ব্রিজসংলগ্ন এলাকায় নিয়মিত চেকপোস্ট পরিচালনা করছিল পুলিশের একটি দল। এ সময় মোটরসাইকেলে করে দুই…

Read More

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই হবে তার প্রথম নিউইয়র্ক সফর এবং জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রথমবারের মতো বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন তিনি। রোববার (২৩ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রধানমন্ত্রী ২১ থেকে ২৯ সেপ্টেম্বর অথবা এর কাছাকাছি সময়ে নিউইয়র্কে অবস্থান করতে পারেন। সফরের চূড়ান্ত সময়সূচি ও অন্যান্য কর্মসূচি নিয়ে সংশ্লিষ্ট পর্যায়ে প্রস্তুতি চলছে। সফরে প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। সেখানে তিনি সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন। একই সঙ্গে বৈশ্বিক শান্তি, নিরাপত্তা, উন্নয়ন ও…

Read More

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই হবে তার প্রথম নিউইয়র্ক সফর এবং জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রথমবারের মতো বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন তিনি। রোববার (২৩ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রধানমন্ত্রী ২১ থেকে ২৯ সেপ্টেম্বর অথবা এর কাছাকাছি সময়ে নিউইয়র্কে অবস্থান করতে পারেন। সফরের চূড়ান্ত সময়সূচি ও অন্যান্য কর্মসূচি নিয়ে সংশ্লিষ্ট পর্যায়ে প্রস্তুতি চলছে। সফরে প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। সেখানে তিনি সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন। একই সঙ্গে বৈশ্বিক শান্তি, নিরাপত্তা, উন্নয়ন ও…

Read More

আলেম-ওলামা ও বিভিন্ন ধর্মীয় নেতার সঙ্গে সরাসরি যোগাযোগ এবং আলোচনা বাড়ানোর মাধ্যমে তাকে নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তি ও ভুল বোঝাবুঝি দূর করার আশ্বাস দিয়েছেন নবনিযুক্ত ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন। তিনি বলেছেন, কোনো বক্তব্যের খণ্ডিত অংশ কিংবা ভুল ব্যাখ্যার কারণে অনেক সময় বিভ্রান্তি তৈরি হতে পারে। তবে সংশ্লিষ্টদের সঙ্গে সরাসরি যোগাযোগ ও মতবিনিময় বাড়ানো গেলে এসব ভুল বোঝাবুঝি দূর করা সম্ভব হবে। রোববার (২৩ আগস্ট) দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন। ধর্ম প্রতিমন্ত্রী বলেন, অনেক সময় কোনো বিষয় সরাসরি ও স্পষ্টভাবে তুলে ধরা সম্ভব না হলে কিংবা বক্তব্যের…

Read More