Author: নিজস্ব প্রতিবেদক
সৌদি আরবের রাজধানী রিয়াদে অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মধ্যে পরিচয় শনাক্ত হওয়া ৯ জনের মরদেহ আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) দেশে পৌঁছানোর কথা রয়েছে। বিকেল ৪টার দিকে বাংলাদেশ বিমানের বিজি-৩৪০ ফ্লাইটে মরদেহগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা। নিহত ৯ জনের মধ্যে ৭ জন নওগাঁর আত্রাই উপজেলার, একজন নাটোরের নলডাঙ্গা এবং একজন রাজশাহীর বাগমারা উপজেলার বাসিন্দা। গত ৯ আগস্ট রিয়াদের একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে তারা নিহত হন। সৌদি কর্তৃপক্ষ আঙুলের ছাপ পরীক্ষার মাধ্যমে প্রথম ধাপে ৯ জনের পরিচয় শনাক্ত করেছে। তবে বাকি ৭ জনের ডিএনএ পরীক্ষা এখনো শেষ হয়নি, তাই তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় শনাক্ত হওয়া নিহতদের…
সামাজিক যোগাযোগমাধ্যমে পর্নোগ্রাফিক কনটেন্ট তৈরি, প্রচার ও বাণিজ্যিকভাবে বিক্রির অভিযোগে সুমাইয়া সাঈদ (২৫) নামে এক ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার ও তার সহযোগী খাজা সাকলাইন ফারুককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। একই মামলায় সুমাইয়ার বাবা মো. আবু সাঈদকেও আসামি করা হয়েছে। তার বিরুদ্ধে মেয়ের কর্মকাণ্ড সম্পর্কে জানার পরও তাতে বাধা না দেওয়া এবং ওই আয়ের অর্থ গ্রহণের অভিযোগ রয়েছে। ডিবি পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগের একটি দল রাজধানীর ভাটারা ও বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গোয়েন্দা সূত্র জানায়, গত ১০ আগস্ট নিয়মিত সাইবার নজরদারির সময় সুমাইয়ার ইনস্টাগ্রাম ও টেলিগ্রাম অ্যাকাউন্টে আপত্তিকর কনটেন্ট এবং সেগুলো বিক্রির প্রচারণা শনাক্ত…
অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে ঘিরে কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ছিল বিয়ের গুঞ্জন। এমনকি তিনি গোপনে চুক্তিভিত্তিক বিয়ে করেছেন—এমন দাবিও করা হচ্ছিল বিভিন্ন জায়গায়। এবার এসব গুঞ্জন নিয়ে সরাসরি মুখ খুলেছেন প্রভা। তিনি জানিয়েছেন, তার বিয়ের খবর সম্পূর্ণ গুজব ও ভিত্তিহীন। মঙ্গলবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে প্রভা বলেন, তিনি বিয়ে করেননি। একই সঙ্গে চুক্তিভিত্তিক বিয়ে কিংবা এ ধরনের কোনো সম্পর্কের সঙ্গেও তিনি জড়িত নন বলে স্পষ্ট করেছেন। প্রভা লেখেন, ‘আমি বিয়ে করিনি। আমি কখনো চুক্তিভিত্তিক বিয়ে বা এ ধরনের কোনো সম্পর্কে আবদ্ধ হইনি। আমার সম্পর্কে যে অভিযোগগুলো ছড়ানো হচ্ছে, সেগুলো সম্পূর্ণ ভিত্তিহীন।’ অভিনেত্রীর দাবি, তার বিয়ের…
ফরিদপুরের সালথায় জমিজমা নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় মো. আমিন খন্দকার (৪৫) নামে কৃষক লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৬ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের চান্দাখোলা মোন্তারমোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আমিন খন্দকার সোনাপুর ইউনিয়নের চান্দাখোলা গ্রামের মৃত ভিকু খন্দকারের ছেলে। তিনি সালথা উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষক লীগের এই নেতা গত জাতীয় সংসদ নির্বাচনের আগে নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়ে সব ধরনের রাজনীতি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন বলে জানা গেছে। পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়,…
আরব সমাজে কাব্যচর্চা ছিল অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি বিষয়। সে সময় কবিতা শুধু বিনোদনের মাধ্যম ছিল না; বরং সামাজিক অবস্থান, গোত্রের সম্মান, রাজনৈতিক বক্তব্য ও বিরোধিতার গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবেও ব্যবহৃত হতো। কোনো গোত্র সংঘাতে জড়ালে তাদের পক্ষে কবিরা কবিতার মাধ্যমে নিজেদের অবস্থান তুলে ধরতেন এবং প্রতিপক্ষের বক্তব্যের জবাব দিতেন। মহানবী হজরত মুহাম্মদ (সা.) কবিতা শুনতে পছন্দ করতেন। কবি ও কবিতার প্রতি তার স্বাভাবিক আগ্রহ ও কৌতূহল ছিল। সাহাবিদের মধ্যেও তিনি কবিতা চর্চায় উৎসাহ দিতেন। ইসলামের পক্ষে সত্য ও ন্যায়ের বক্তব্য তুলে ধরতে কবিতাকে একটি কার্যকর মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়েছে। নবীজি (সা.)-এর প্রিয় কবিদের মধ্যে অন্যতম ছিলেন হাসসান ইবনে সাবিত (রা.)।…
চট্টগ্রাম নগরের ব্যবসায়ী আফতাব হোসেন তাহসিন হত্যা মামলায় আলোচিত আসামি মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৫ আগস্ট) চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফাহমিদা সাত্তার তাহসিন হত্যা মামলায় ডেভিড ইমনকে গ্রেপ্তার দেখানোর এ আদেশ দেন। চট্টগ্রাম মহানগর পুলিশের উপকমিশনার (প্রসিকিউশন) মোহাম্মদ হাসান ইকবাল চৌধুরী জানান, ডেভিড ইমনের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর পুলিশের বিভিন্ন থানায় মোট সাতটি মামলা রয়েছে। এসব মামলায় পর্যায়ক্রমে তাকে গ্রেপ্তার দেখানোর জন্য আদালতে আবেদন করা হবে। আদালত সূত্র ও মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ২১ অক্টোবর বিকেলে চান্দগাঁও থানার শমসের পাড়া এলাকায় গুলিতে নিহত হন ইট-বালুর ব্যবসায়ী আফতাব হোসেন তাহসিন। ব্যবসার কাজে আনা বালু…
সরকার কোনো ভুল করলে তা ধরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, সরকারের কাজের সমালোচনা করার ক্ষেত্রে শুধু বিরোধিতার জন্য বিরোধিতা না করে গঠনমূলকভাবে ভুলগুলো তুলে ধরতে হবে। দেশের স্বার্থে সরকারকে ভুল সংশোধনের সুযোগ দেওয়ার পাশাপাশি নাগরিকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বুধবার (২৬ আগস্ট) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজধানীর বনানীর হোটেল শেরাটনে ইনস্টিটিউট অব হযরত মোহাম্মদ (সা.) আয়োজিত দৃষ্টি প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আইনমন্ত্রী বলেন, ‘সরকার ভুল করলে আঙুল দিয়ে দেখিয়ে দিন।’ তার মতে, কোনো প্রতিষ্ঠান বা সরকার কাজ করতে গেলে ভুল…
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মুসলিম সম্প্রদায়ের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার (২৬ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ শুভেচ্ছা জানান। শুভেচ্ছাবার্তায় নরেন্দ্র মোদি লেখেন, ‘ঈদ মোবারক! মিলাদুন্নবীর শুভেচ্ছা। আশা করি, এই পবিত্র উপলক্ষ আমাদের চারপাশে আরও বেশি ঐক্য ও আনন্দ বয়ে আনবে। মানুষের প্রতি সদয় হওয়া এবং সমাজের জন্য কিছু করার চেতনা যেন সবসময় আমাদের পথ দেখায়।’ মোদির এই বার্তায় পবিত্র দিনটির তাৎপর্যের পাশাপাশি মানুষের মধ্যে ঐক্য, সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধ জোরদারের আহ্বান উঠে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত তার পোস্টটি বিভিন্ন মহলে আলোচনাও তৈরি করেছে। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররম…
বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধপ্রবণতা কখনো কোনো জাতিকে শক্তিশালী করতে পারে না বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, সমাজে যেন আর কখনো কোনো ধরনের কর্তৃত্ববাদ কিংবা ফ্যাসিবাদের পুনরাবৃত্তি না ঘটে, সে জন্য মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর প্রদর্শিত শান্তি, ন্যায় ও সম্প্রীতির শিক্ষাকে অন্তরে ধারণ করতে হবে। একই সঙ্গে গণতন্ত্র, ন্যায়বিচার, সুশাসন এবং জনগণের মৌলিক অধিকার সুরক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি। মঙ্গলবার (২৫ আগস্ট) রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত সিরাতুন্নবী (সা.) মাহফিলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি এসব কথা বলেন। রাষ্ট্রপতি বলেন, একটি জাতির অগ্রগতি ও স্থিতিশীলতার জন্য পারস্পরিক…
দুর্নীতির বিরুদ্ধে সরকারের প্রতিরোধ ও চ্যালেঞ্জ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেছেন, গত ১৭ বছর দেশে দুর্নীতি ও দুঃশাসনের একটি ধারা তৈরি হয়েছিল। জনগণ এখন তাদের নির্বাচিত করেছে এবং তারা দায়িত্ব নিয়ে দেশ পরিচালনা করছেন। তাই উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে ফেনীর পরশুরামের ঘাটঘর এলাকায় মুহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, ‘এ মুহূর্তে জিরো টলারেন্সে চলে যাব—এ কথা বলব না। তবে দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ ও চ্যালেঞ্জ থাকবে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা এই চ্যালেঞ্জ…
© বাংলা গেজেটা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
© বাংলা গেজেটা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত













