Author: নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হওয়ার পর তাকে অভিনন্দন জানিয়েছে চীন ও যুক্তরাজ্য। নির্বাচনের ফল ঘোষণার কিছুক্ষণের মধ্যেই ঢাকায় চীনা দূতাবাস ও ব্রিটিশ হাইকমিশন পৃথক বার্তায় শুভেচ্ছা জানায়। বৃহস্পতিবার বিকেল ৫টা ২০ মিনিটে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের ফল ঘোষণা করেন। এতে মির্জা ফখরুল ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায় চীন ফল প্রকাশের প্রায় ১৫ মিনিট পর চীনা দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে মির্জা ফখরুলকে অভিনন্দন জানানো হয়। বার্তায় বলা হয়, বাংলাদেশ-চীন সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয় বেইজিং। নতুন…
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে মনোনীত করা হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। বার্তায় বলা হয়েছে, বিএনপির গঠনতন্ত্রের ৭(খ-৬) ধারা অনুযায়ী জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করা হয়েছে। তার এই মনোনয়ন অবিলম্বে কার্যকর হবে বলেও দলটির পক্ষ থেকে জানানো হয়েছে। রুহুল কবির রিজভী বিএনপির দীর্ঘদিনের রাজনীতিক এবং দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। দলটির সাংগঠনিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে তিনি দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা…
দীর্ঘ প্রায় ৩৫ বছর পর জাতীয় সংসদে সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন দীর্ঘ প্রায় ৩৫ বছর পর জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ৫টায় ভোট গ্রহণ শেষ হওয়ার পর ব্যালট গণনা করা হয়। গণনা শেষে নির্বাচনী কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। সিইসির ঘোষণা অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩৪৯ জন। এর মধ্যে ভোট পড়েছে ৩৪৩টি। কে কত ভোট পেলেন ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে লাল গোলাপ দিয়ে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।…
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৫টায় জাতীয় সংসদে ভোট গ্রহণ শেষ হওয়ার পরপরই ব্যালট গণনার কার্যক্রম শুরু হয়েছে। রাষ্ট্রপতি নির্বাচনের প্রধান নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ভোট গণনা শুরুর ঘোষণা দেন। সিইসি জানান, ভোট গণনা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই প্রাথমিক ফলাফল ঘোষণা করা হবে। এবারের রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুই প্রার্থী। তারা হলেন ক্ষমতাসীন বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ। জাতীয় সংসদের মোট ৩৪৯ জন সদস্য এ নির্বাচনে ভোট দেওয়ার…
বিয়ের কাবিননামায় বর ও কনের পূর্ববর্তী ও বর্তমান বৈবাহিক সম্পর্ক, সাবেক স্বামী বা স্ত্রীর পরিচয় এবং সন্তানের তথ্য বাধ্যতামূলকভাবে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান আইন ও বিচার বিভাগের সচিব, লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সচিব এবং নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শকের কাছে এ নোটিশ পাঠান। বর্তমান কাবিননামা অসম্পূর্ণ—নোটিশে দাবি নোটিশে বলা হয়েছে, মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন) বিধিমালা, ২০০৯-এর অধীনে ব্যবহৃত বাংলাদেশ ফরম নম্বর ১৬০১ বা ‘ঘ’ ফরমের বর্তমান কাবিননামায় বর ও কনের পূর্ববর্তী বিয়ের পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ ও যাচাইয়ের যথেষ্ট ব্যবস্থা নেই। এর ফলে কোনো ব্যক্তি তার আগের বিয়ে, চলমান বৈবাহিক…
কলকাতার একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত আরও দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত হয়েছে। তারা হলেন সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার আলিমুজ্জামান সাজু (৪৫) ও রেবতী সরকার (৩৫)। চিকিৎসার উদ্দেশ্যে তারা ভারতে গিয়েছিলেন বলে জানিয়েছেন স্বজনরা। বুধবার (১৯ আগস্ট) রাতের দিকে পরিবারের সদস্যরা তাদের মৃত্যুর খবর জানতে পারেন। পরে পরিচয় নিশ্চিত করা হয়। আলিমুজ্জামান সাজু কালিগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের বরেয়া গ্রামের মৃত ইউনুস সরদারের ছেলে। তিনি পেশায় ঘের ব্যবসায়ী ছিলেন। স্বজনদের বরাতে জানা গেছে, কোমরের ব্যথার চিকিৎসার জন্য পাঁচ-ছয় দিন আগে ভারতে গিয়েছিলেন তিনি। বুধবারই দেশে ফেরার কথা ছিল তার। কিন্তু তার আগেই কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে প্রাণ হারান। সাজুর বড় ভাই সাহেব আলী সরদার…
ছবি: পিএমও সংসদ ভবন, ২০ আগস্ট ২০২৬ (বাসস): বিএনপি মনোনীত রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সঙ্গে নিয়ে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টা ১০ মিনিটে জাতীয় সংসদের অধিবেশন কক্ষে নিজের আসন থেকে উঠে পাশে থাকা মির্জা ফখরুলকে সঙ্গে নিয়ে ভোট বাক্সের কাছে যান প্রধানমন্ত্রী। এক মিনিট পর, ২টা ১১ মিনিটে তিনি ব্যালট পেপার ভোট বাক্সে ফেলে ভোট দেন। প্রধানমন্ত্রী ভোট দেওয়ার সময় সংসদ সদস্যরা টেবিল চাপড়ে তাকে শুভেচ্ছা জানান। এরপর ভোট দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোট শেষে তিনি সংসদ সদস্যদের সঙ্গে করমর্দন করেন। পরে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ও বিরোধীদলীয় উপনেতা…
বর্ষাকালে বৃষ্টির কারণে আবহাওয়ায় আর্দ্রতা বেড়ে যায়। এ সময় একদিকে যেমন গরম ও ভাজাপোড়া খাবারের প্রতি আগ্রহ বাড়ে, অন্যদিকে খাবারে জীবাণু সংক্রমণের ঝুঁকিও বাড়তে পারে। শুধু বাইরের খাবার নয়, রান্নাঘরের কিছু অসতর্কতার কারণেও ঘরের খাবার থেকে পেটের নানা সমস্যা হতে পারে। বিশেষজ্ঞদের মতে, রান্নাঘরের পরিচ্ছন্নতা, খাবার সংরক্ষণ এবং রান্নার সময় স্বাস্থ্যবিধি মেনে চলা এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। যেসব ভুল এড়িয়ে চলা উচিত— একই ছুরি ও কাটিং বোর্ডে সব খাবার কাটা কাঁচা মাছ-মাংস কাটার পর একই ছুরি বা কাটিং বোর্ড দিয়ে শাকসবজি, ফল কিংবা রান্না করা খাবার কাটলে কাঁচা খাবারের জীবাণু অন্য খাবারে ছড়িয়ে যেতে পারে। এটিকে ক্রস-কন্টামিনেশন বলা হয়। তাই সম্ভব…
প্রায় ৩৫ বছর পর জাতীয় সংসদে অনুষ্ঠিত হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টায় সংসদ কক্ষে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ইতোমধ্যে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ এবং বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। এরপর ভোট দেন ক্ষমতাসীন বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি ভোটকেন্দ্রে প্রবেশ করলে সংসদ সদস্যরা করতালি দিয়ে তাকে স্বাগত জানান। ভোট প্রদান শেষে মির্জা ফখরুল বিরোধী দলের সংসদ সদস্যদের সঙ্গে হাত মিলিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় সংসদ কক্ষে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ দেখা যায়। এবারের রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা…
কলকাতার নিউমার্কেট এলাকার একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাত বাংলাদেশি নাগরিকের মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। একই সঙ্গে দুর্ঘটনার ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেন ভারতীয় হাইকমিশনার। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কলকাতার অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেন। দীনেশ ত্রিবেদী বলেন, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা নিশ্চিত করার চেষ্টা করা হবে। নিহতদের পরিবার যাতে প্রয়োজনীয় সহায়তা পায়, সে বিষয়েও সংশ্লিষ্টদের সঙ্গে কাজ করা হবে বলে তিনি আশ্বাস দেন। এর আগে কলকাতার মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে…
© বাংলা গেজেটা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
© বাংলা গেজেটা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত












