Author: নিজস্ব প্রতিবেদক
রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি জাদুঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে তামান্না চৌধুরী প্রিয়াংকা নামে এক নারী বাদী হয়ে এ আবেদন করেন। আদালতে কী হয়েছে? মামলার আবেদনের পর আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করেছেন। তবে মামলাটি গ্রহণ করে তদন্তের নির্দেশ দেওয়া হবে কি না, সে বিষয়ে বৃহস্পতিবার কোনো চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হয়নি। আদালত আবেদনটি অপেক্ষমাণ রেখেছেন। ফলে অভিযুক্তদের বিরুদ্ধে মামলাটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়েছে—এমনটা এখনো বলা…
হরমুজ প্রণালিতে তেল পরিবহন সচল রাখতে গোপনে একটি বিশেষ নৌপথ চালু করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। মার্কিন কর্মকর্তাদের দাবি, ওমানের উপকূলঘেঁষা দক্ষিণের এই রুট দিয়ে গত কয়েক সপ্তাহ ধরে প্রতিরাতে ১৫ থেকে ২০টি তেলবাহী জাহাজ চলাচল করছে। এর মাধ্যমে প্রতিদিন প্রায় ১ কোটি ব্যারেল তেল বিশ্ববাজারে পৌঁছাচ্ছে। মার্কিন দুই কর্মকর্তার বরাত দিয়ে অ্যাক্সিওস জানিয়েছে, কয়েক সপ্তাহ ধরে এই অভিযান পরিচালিত হচ্ছে। যুদ্ধ শুরুর আগে হরমুজ প্রণালি দিয়ে যে পরিমাণ তেল পরিবহন হতো, বর্তমান প্রবাহ তার প্রায় অর্ধেক। তবে মার্কিন সামরিক অভিযানের ফলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যাওয়া ঠেকানো সম্ভব হয়েছে বলে কর্মকর্তারা দাবি করেছেন। কীভাবে কাজ করছে এই নৌপথ?…
হবিগঞ্জ মেডিকেল কলেজের হোস্টেলে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব ও অভ্যন্তরীণ বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন। বুধবার (১৯ আগস্ট) দিবাগত মধ্যরাতে হবিগঞ্জ শহরের অনন্তপুর আবাসিক এলাকায় অবস্থিত মেডিকেল কলেজের হোস্টেলে এ ঘটনা ঘটে। সংঘর্ষের পর পুরো হোস্টেলে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। যেভাবে সংঘর্ষের সূত্রপাত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, মধ্যরাতে হোস্টেলে তাফসির ও শরীফ উদ্দিনের মধ্যে সিনিয়র-জুনিয়র বিষয় নিয়ে কথা-কাটাকাটি হয়। তাদের মধ্যে আগে থেকেই অভ্যন্তরীণ বিরোধ ছিল বলে জানান শিক্ষার্থীরা। একপর্যায়ে বিষয়টি নিয়ে দুই পক্ষের আরও কয়েকজন শিক্ষার্থী জড়িয়ে পড়েন। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু…
সাইফ আলি খান ও কিয়ারা আদভানি—দুজনই বলিউডের পরিচিত মুখ হলেও এর আগে কোনো সিনেমায় তাদের একসঙ্গে দেখা যায়নি। নতুন এই সিনেমার মাধ্যমে প্রথমবার পর্দা ভাগ করবেন তারা। প্রতিবেদনে বলা হয়েছে, সিনেমাটির গল্প ও চরিত্র দুজন অভিনেতাকে মাথায় রেখেই তৈরি করা হচ্ছে। তবে সিনেমাটির নাম, গল্পের বিস্তারিত কিংবা কিয়ারা ও সাইফের চরিত্র সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। নির্মাতারা গল্পের মূল বিষয়টি আপাতত গোপন রাখছেন। জানা গেছে, গল্পে অতিপ্রাকৃত উপাদানের সঙ্গে টানটান উত্তেজনা ও থ্রিলারধর্মী আবহ থাকবে। পরিচালনায় কনিকা ঢিলনের অভিষেক সিনেমাটির সবচেয়ে বড় আকর্ষণগুলোর একটি হলো কনিকা ঢিলনের পরিচালক হিসেবে অভিষেক। এতদিন চিত্রনাট্যকার ও প্রযোজক হিসেবে কাজ করলেও এবার প্রথমবার…
দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। ভরিতে ৩ হাজার ৮৪৯ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন এই দাম বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের দাম ২ লাখ ২৯ হাজার ৭৮১ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৯৭ হাজার ৩৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৬১ হাজার ১৯৬ টাকা নির্ধারণ করা হয়েছে। বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বাড়ার কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দর…
কলকাতার নিউমার্কেট এলাকার ‘শিখা ইন’ হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় হোটেলটির ইজারাদার আবু জাফরকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৯ আগস্ট) গভীর রাতে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, কলকাতার এন্টালি থানার পুলিশ মেন মার্কেট এলাকা থেকে আবু জাফরকে গ্রেপ্তার করে। তার বাড়ি জোড়াসাঁকো এলাকায়। অগ্নিকাণ্ডের পর থেকেই হোটেলটির পরিচালনব্যবস্থা, ইজারা সংক্রান্ত নথিপত্র এবং অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে আবু জাফরের ভূমিকা সামনে আসার পর তাকে গ্রেপ্তার করা হয়। তদন্তের স্বার্থে আরও দুই হোটেলকর্মীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁদের মধ্যে একজন পাশের ‘যাপন’ হোটেলের ব্যবস্থাপক এবং অন্যজন ওই হোটেলের কর্মী। পুলিশ…
প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে বাংলাদেশ এখনই কোনো তাড়াহুড়ো করতে চায় না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি বলেছেন, দুই দেশের পারস্পরিক আস্থা, সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা, কূটনৈতিক আলোচনা এবং সম্মানজনক আমন্ত্রণের ভিত্তিতে উপযুক্ত পরিবেশ তৈরি হলেই প্রধানমন্ত্রীর ভারত সফরের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। বুধবার (২০ আগস্ট) প্রকাশিত এক সাক্ষাৎকারে হুমায়ুন কবির বলেন, আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনের আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে ভারতীয় গণমাধ্যমে নানা খবর প্রকাশিত হলেও সেগুলোকে এখনো নিশ্চিত তথ্য হিসেবে বিবেচনা করছে না ঢাকা। তিনি বলেন, বাংলাদেশের জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার এই মুহূর্তে কোনো…
নতুন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদে অনুষ্ঠিত হচ্ছে। ক্ষমতাসীন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জয় প্রায় নিশ্চিত হওয়ায় এবারের নির্বাচন ঘিরে তেমন কোনো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়নি। ফলে রাষ্ট্রপতি নির্বাচনটি অনেকটাই আনুষ্ঠানিকতায় পরিণত হয়েছে। মির্জা ফখরুলের একমাত্র প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন জামায়াত নেতৃত্বাধীন বিরোধী জোটের প্রার্থী অলি আহমদ। সংসদ সদস্যদের ভোটে দেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। আজ দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদে ভোটগ্রহণ চলবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার দায়িত্বও পালন করছেন। নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটগ্রহণ শেষে আজই ফলাফল ঘোষণা করা হবে এবং সরকারি গেজেট…
সামাজিক যোগাযোগমাধ্যমে পর্নোগ্রাফিক কনটেন্ট তৈরি, প্রচার ও বিক্রির অভিযোগে রাজধানী থেকে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার সুমাইয়া সাঈদ (২৫) ও তাঁর সহযোগী ও প্রেমিক খাজা সাকলাইন ফারুককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। একই ঘটনায় সুমাইয়ার বাবা মো. আবু সাঈদকেও মামলার আসামি করা হয়েছে। ডিবি সূত্রের বরাতে জানা যায়, গত ১০ আগস্ট সাইবার মনিটরিংয়ের সময় সুমাইয়ার ইনস্টাগ্রাম ও টেলিগ্রাম অ্যাকাউন্টে আপত্তিকর কনটেন্ট এবং সেগুলো বিক্রির বিজ্ঞাপন পুলিশের নজরে আসে। অভিযোগ রয়েছে, বিকাশ ও নগদের মাধ্যমে নির্দিষ্ট অর্থের বিনিময়ে এসব ছবি ও ভিডিও বিক্রি করা হতো। এমনকি ৩ হাজার ৫০০ টাকার বিনিময়ে ‘লাইফটাইম প্যাকেজ’ দেওয়ার বিজ্ঞাপনও দেওয়া হয়েছিল। পরে প্রযুক্তির সহায়তায় সুমাইয়ার অবস্থান…
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নতুন স্থাপন করা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ক্যামেরা চুরির চেষ্টার অভিযোগে ফারুক (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে হাইওয়ে পুলিশ। পরে তাকে সরকারি সম্পত্তি চুরির চেষ্টার মামলায় আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। মঙ্গলবার (১৮ আগস্ট) গভীর রাতে কুমিল্লার দাউদকান্দি উপজেলার রায়পুর এলাকায় এ ঘটনা ঘটে। হাইওয়ে কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ শাহিনূর আলম খান বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার ফারুক দাউদকান্দি উপজেলার মালিখিল এলাকার ধানুমিয়ার ছেলে। পুলিশ জানায়, মঙ্গলবার রাত আনুমানিক দেড়টার দিকে মহাসড়কের রায়পুর এলাকায় নতুন স্থাপন করা একটি এআই ক্যামেরার কাছে যান তিনি। একপর্যায়ে ক্যামেরাটিতে ওঠার চেষ্টা করলে স্থানীয় লোকজন বিষয়টি দেখতে পান…
© বাংলা গেজেটা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
© বাংলা গেজেটা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত













