Author: নিজস্ব প্রতিবেদক

জয়পুরহাটের পুরানাপুল এলাকায় কয়েল স্প্রিং ভেঙে রাজশাহীগামী আন্তঃনগর ‘বরেন্দ্র এক্সপ্রেস’ ট্রেনটি মাঝপথে বিকল হয়ে পড়েছে। এতে পার্বতীপুর-সান্তাহার রুটে সব ধরনের ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। হঠাৎ ট্রেন বিকল হওয়ায় ওই রুটের যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। শনিবার (২২ আগস্ট) সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে জয়পুরহাটের পুরানাপুল রেলগেট এলাকা পার হওয়ার সময় চলন্ত ট্রেনটির কয়েল স্প্রিং বডি ভেঙে যায়। বিকট শব্দ শুনতে পেয়ে চালক দ্রুত ট্রেনটি থামিয়ে দেন। ফলে বড় ধরনের দুর্ঘটনা থেকে ট্রেনের যাত্রীরা রক্ষা পান। স্থানীয় ও রেলওয়ে সূত্রে জানা গেছে, সকালে চিলাহাটি থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে আসে বরেন্দ্র এক্সপ্রেস। পুরানাপুল এলাকায় পৌঁছানোর পর ট্রেনের একটি গুরুত্বপূর্ণ যান্ত্রিক অংশের…

Read More

মন্ত্রিসভায় রদবদলের অংশ হিসেবে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নতুন মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে আয়োজিত অনুষ্ঠানে তিনি মন্ত্রী হিসেবে শপথ নেন। নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাচিং প্রু জেরীকে শপথবাক্য পাঠ করান। এর আগে একই দিন সন্ধ্যায় মির্জা ফখরুল দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। রাষ্ট্রপতির শপথ গ্রহণের পরপরই নতুন মন্ত্রীদের শপথ অনুষ্ঠান শুরু হয়। মন্ত্রিসভায় রদবদল ও সম্প্রসারণের অংশ হিসেবে সাচিং প্রু জেরীসহ নতুন কয়েকজনকে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। বান্দরবানের সংসদ সদস্য হিসেবে তিনি পার্বত্য অঞ্চলের বিভিন্ন বিষয় সম্পর্কে সরাসরি অভিজ্ঞতা রাখেন। নতুন দায়িত্বে পার্বত্য…

Read More

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় বড় ধরনের রদবদলের অংশ হিসেবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরিয়ে জহির উদ্দিন স্বপনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন দায়িত্বে তিনি মন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে কাজ করবেন। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনে নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর শপথ গ্রহণের পর মন্ত্রিসভায় এই পরিবর্তনের বিষয়টি সামনে আসে। এর মধ্য দিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নেতৃত্বেও পরিবর্তন আনা হলো। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, জহির উদ্দিন স্বপনের স্থলাভিষিক্ত হয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব গ্রহণ করছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। শুক্রবার সন্ধ্যায়…

Read More

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের নতুন মন্ত্রিসভায় তথ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানে তাকে মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ পড়ান নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল। তাকে শপথ পড়ান জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। রাষ্ট্রপতি ও নতুন মন্ত্রীদের শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত ও কোরআন তিলাওয়াত অনুষ্ঠিত হয়। বঙ্গভবন ও মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রায় দেড়…

Read More

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় নতুন করে চারজন মন্ত্রী যুক্ত হয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে তাদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। এর আগে একই দিন সন্ধ্যা সাড়ে ৭টায় দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে তিনি নতুন মন্ত্রিসভার চার সদস্যকে শপথ পড়ান। শপথ নেওয়া চার মন্ত্রী হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং জামালপুর-১ আসনের সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত। নতুন মন্ত্রীদের শপথের মধ্য দিয়ে সরকারের মন্ত্রিসভায়…

Read More

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম চকের বাজার এলাকায় ওয়াকফ এস্টেটের মাজার, মসজিদ ও দোকানপাটের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেনসহ অন্তত ৩০ থেকে ৩৫ জন আহত হয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) জুমার নামাজের সময় হজরত শাহ তৈয়ব ছয়লানি (রহ.) জামে মসজিদ ও ঈদগাহ প্রাঙ্গণে এ সংঘর্ষের সূত্রপাত হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে হজরত শাহ তৈয়ব ছয়লানি (রহ.) ওয়াকফ এস্টেটের মাজার, মসজিদ এবং এর অধীনে থাকা প্রায় ৩৫ থেকে ৪০টি দোকানকোঠার পরিচালনা ও নিয়ন্ত্রণ নিয়ে সিলাম শেখপাড়ার স্থানীয় দুটি পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। শুক্রবার জুমার নামাজ আদায়ের…

Read More

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রস্তাবিত ভারত সফর নিয়ে এখনো নতুন কোনো তথ্য নেই বলে জানিয়েছে নয়াদিল্লি। শুক্রবার (২১ আগস্ট) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান। নয়াদিল্লিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, এ মুহূর্তে সফর নিয়ে বলার মতো নতুন কোনো তথ্য তাঁর কাছে নেই। সফরসংক্রান্ত কোনো অগ্রগতি হলে তা জানানো হবে। একই দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ এ এম সালেহও জানিয়েছেন, তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। ফলে ভারতীয় ও বাংলাদেশি বিভিন্ন গণমাধ্যমে সফরের সম্ভাব্য তারিখ নিয়ে খবর প্রকাশিত হলেও আনুষ্ঠানিকভাবে সফরের দিনক্ষণ এখনো নিশ্চিত করা হয়নি। এর আগে ভারতের…

Read More

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল তাঁকে রাষ্ট্রপতির শপথবাক্য পাঠ করান। শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি। এর মধ্য দিয়ে রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ সম্পন্ন হলো। এর আগে বৃহস্পতিবার (২০ আগস্ট) দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। দীর্ঘ প্রায় ৩৫ বছর পর জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেন সংসদ সদস্যরা। নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ পেয়েছেন…

Read More

শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটির সাবেক তারকা ক্রিকেটার ও ১৯৯৬ বিশ্বকাপজয়ী দলের সদস্য হাসান তিলকারত্নে। ২০ আগস্ট থেকে তাঁর নতুন দায়িত্ব কার্যকর হয়েছে। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) সঙ্গে তাঁর চুক্তির মেয়াদ ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত। এর আগে দীর্ঘ সময় বাংলাদেশ নারী ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন তিলকারত্নে। ২০২২ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় আড়াই বছর বাংলাদেশের নারী দলকে কোচিং করিয়েছেন তিনি। এবার নিজ দেশের জাতীয় দলের ব্যাটিং বিভাগকে শক্তিশালী করার দায়িত্ব পেলেন এই সাবেক ক্রিকেটার। নতুন দায়িত্বে শ্রীলঙ্কার ন্যাশনাল হাই পারফরম্যান্স সেন্টারের অধীনে সিনিয়র দলের ব্যাটারদের নিয়ে কাজ…

Read More

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর নিয়ে নতুন করে জল্পনা তৈরি হয়েছে। সফরের প্রস্তুতির ইঙ্গিত দিয়ে ভারতের রাষ্ট্রপতি ভবন থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশের পর মাত্র এক ঘণ্টার মধ্যেই সেটি প্রত্যাহার করে নেওয়া হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (২১ আগস্ট) দুপুর ২টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবনের পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার (২২ আগস্ট) রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে নিয়মিত ‘চেঞ্জ অব গার্ড’ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে না। বাংলাদেশের প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক অভ্যর্থনার প্রস্তুতি হিসেবে পূর্ণাঙ্গ মহড়া আয়োজনের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। ‘নো চেঞ্জ অব গার্ড সেরেমনি দিস স্যাটারডে’ শিরোনামে প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রীর…

Read More