Author: নিজস্ব প্রতিবেদক
খুলনায় মনজুরুল ইসলাম (১৮) নামে এক যুবককে ছুরিকাঘাত ও গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যায় নগরীর লবণচরা থানার আশিবিঘা কালভার্ট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মনজুরুল ইসলাম ওই এলাকার খোকন সানার ছেলে। তিনি পেশায় সেন্টারিং মিস্ত্রি ছিলেন। সন্ধ্যায় দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হওয়ার পর তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আশিবিঘা কালভার্ট এলাকায় মনজুরুলের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় তাকে ছুরিকাঘাত করার পাশাপাশি গুলি করা হয়। হামলার পর গুরুতর আহত অবস্থায় রাস্তায় পড়ে থাকেন তিনি। খবর পেয়ে…
অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার ১৩ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বুধবার (১৯ আগস্ট) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সই করা পৃথক তিনটি প্রজ্ঞাপনে এসব বদলির আদেশ দেওয়া হয়। বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার নাদিয়া ফারজানাকে র্যাবে, পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত পুলিশ সুপার আরিফা আশরাফ পিংকিকে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি), রাজবাড়ী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলামকে বান্দরবান সদর সার্কেলে এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত পুলিশ সুপার আবু তালেবকে পটুয়াখালীর কলাপাড়া সার্কেলে বদলি করা হয়েছে। এ ছাড়া র্যাবের সহকারী পুলিশ সুপার মো. মাহফুজুর রহমানকে রাঙামাটির বাঘাইছড়ি সার্কেলে, এইচ…
নিজের বিরুদ্ধে অপপ্রচার ও রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ তুলে এর সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার চেয়েছেন লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল। একই সঙ্গে দলীয় শৃঙ্খলা বজায় রাখতে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি। মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে লালমনিরহাটের আদিতমারীতে সরকারি আদিতমারী জিএস উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের একাংশ আয়োজিত ‘কর্মী মূল্যায়ন সভায়’ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এমপি বাবুল। নিজের বিরুদ্ধে ওঠা নানা অভিযোগের বিষয়ে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী যদি মনে করেন তিনি দায়িত্ব পালনে অযোগ্য, তাহলে দলীয় নির্দেশনা পাওয়া মাত্রই তিনি পদত্যাগ করতে প্রস্তুত। তবে তাঁর বিরুদ্ধে দীর্ঘদিন…
দেশের ৬৬ দশমিক ৩ শতাংশ মানুষ প্রধানমন্ত্রী তারেক রহমানের কাজে সন্তুষ্ট বলে একটি জাতীয় জনমত জরিপে উঠে এসেছে। স্বাধীন জনমত গবেষণা প্রতিষ্ঠান ডপলার রিসার্চ বাংলাদেশ লিমিটেড পরিচালিত ‘অ্যাপ্রুভাল রেটিং সার্ভে ২০২৬’-এ এ তথ্য পাওয়া গেছে। বুধবার (১৯ আগস্ট) প্রকাশিত জরিপের ফলাফলে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর কাজ নিয়ে ২১ দশমিক ৬ শতাংশ মানুষ অসন্তোষ প্রকাশ করেছেন। আর ১২ দশমিক ১ শতাংশ উত্তরদাতা এ বিষয়ে কোনো মতামত দেননি বা উত্তর দিতে চাননি। জরিপটির মাঠপর্যায়ের তথ্য সংগ্রহ করা হয়েছে চলতি আগস্ট মাসে। সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে প্রাপ্তবয়স্কদের একটি প্যানেলের মতামত নেওয়া হয়। এ সময় মোট ১০ হাজার ৪১৩টি কল করা হয়েছে। বেসরকারি প্রতিষ্ঠান ইনোভিশন কনসালটিংয়ের…
কারা মহাপরিদর্শকের (আইজি প্রিজন্স) দায়িত্ব থেকে ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে পুনরায় বাংলাদেশ সেনাবাহিনীতে বদলি করে সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে। বুধবার (১৯ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর (সেনাবাহিনী) কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেনকে তাঁর বর্তমান প্রেষণ পদ কারা মহাপরিদর্শক, কারা অধিদপ্তর থেকে প্রত্যাহার করা হয়েছে। বদলির পর তাঁর চাকরি সংশ্লিষ্ট বিভাগ অর্থাৎ সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে জারি করা এ…
জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের সভায় বিদায়ী বক্তব্য দেওয়ার সময় আবেগাপ্লুত হয়ে কেঁদেছেন দলের সদ্য বিদায়ী মহাসচিব ও রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় সংসদ সদস্যদের কাছে নিজের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। বুধবার (১৯ আগস্ট) দুপুর ২টার দিকে সংসদ ভবনের সরকারি দলের সভাকক্ষে বিএনপির সংসদীয় দলের এই বৈঠক শুরু হয়। প্রায় দেড় ঘণ্টার বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বক্তব্যের একপর্যায়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আবেগাপ্লুত হয়ে পড়েন। দীর্ঘ রাজনৈতিক জীবনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব, ভারপ্রাপ্ত মহাসচিব ও মহাসচিব হিসেবে দায়িত্ব পালনের সময় কোনো ভুল বা ত্রুটি হয়ে…
সড়ক দুর্ঘটনায় আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া এবং দুর্ঘটনার পরের গুরুত্বপূর্ণ ‘গোল্ডেন আওয়ার’ কাজে লাগাতে দেশের মহাসড়কগুলোতে শিগগিরই ৬০টি বেসিক লাইফ সাপোর্ট (বিএলএস) অ্যাম্বুলেন্স নামানো হচ্ছে। প্রাথমিকভাবে কয়েকটি গুরুত্বপূর্ণ মহাসড়ক করিডরে পাইলট প্রকল্পের আওতায় এসব অ্যাম্বুলেন্স মোতায়েন করা হবে। সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) প্রধান প্রকৌশলী মো. মনিরুজ্জামান সম্প্রতি এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার পর কেন্দ্রীয় কল সেন্টারের মাধ্যমে ঘটনাস্থলের সবচেয়ে কাছের অ্যাম্বুলেন্সটি দ্রুত পাঠানো হবে। একই সঙ্গে মহাসড়কের পাশে প্রশিক্ষিত স্থানীয় স্বেচ্ছাসেবকদের ‘বাইস্ট্যান্ডার কেয়ার’ ব্যবস্থার আওতায় আনা হবে। সওজের প্রধান প্রকৌশলী জানান, পাইলট কার্যক্রমের জন্য চন্দ্রা-এলেঙ্গা হয়ে রংপুর পর্যন্ত হাইওয়ে করিডর, হাটিকুমরুল-নাটোর হয়ে…
শর্ত দিয়ে কোনো দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, বাংলাদেশ সমতার ভিত্তিতে বিশ্বের সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়। বুধবার (১৯ আগস্ট) সকালে রাজধানীর জিয়া উদ্যানে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, বাংলাদেশ শুরু থেকেই একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে নিজেদের অবস্থান স্পষ্ট করে এসেছে। তাই কোনো দেশের সঙ্গে সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব…
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক পেসার শফিউল ইসলাম সুহাস তাঁর মাকে হারিয়েছেন। বুধবার (১৯ আগস্ট) সকালে তাঁর মায়ের মৃত্যুর খবর সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন জাতীয় দলের আরেক সাবেক পেসার ও শফিউল ইসলামের ঘনিষ্ঠ বন্ধু রুবেল হোসেন। নিজের ফেসবুক পোস্টে রুবেল হোসেন শফিউলের মায়ের মৃত্যুর খবর জানিয়ে শোক প্রকাশ করেন। তিনি লেখেন, শফিউল ইসলামের মা কিছুক্ষণ আগে ইন্তেকাল করেছেন। একই সঙ্গে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে তাঁর জন্য দোয়া করেন তিনি। রুবেল হোসেন আরও জানান, শফিউল ইসলামের মায়ের জানাজা তাঁর নিজ এলাকা বগুড়ায় অনুষ্ঠিত হবে। তবে জানাজা ও দাফনের নির্দিষ্ট সময় সম্পর্কে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। মায়ের মৃত্যুতে শফিউল ইসলাম ও…
কারাগারে থাকা সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের জানাজা ও দাফনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে দীপু মনিকে প্যারোলে মুক্তি দেওয়া হবে কি না, সেই সিদ্ধান্তের পর। এ বিষয়ে আবেদন ও প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করতে তাঁর আইনজীবী ও স্বজনরা বর্তমানে মুন্সীগঞ্জে অবস্থান করছেন। বুধবার (১৯ আগস্ট) সকালে গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম। এর আগে মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ব্যারিস্টার তৌফিক নেওয়াজ। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। দীপু মনির বড় ভাই জে আর ওয়াদুদ টিপু জানান, রাত ১০টা ২৭…
© বাংলা গেজেটা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
© বাংলা গেজেটা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত













