Author: নিজস্ব প্রতিবেদক
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ১৭ কর্মকর্তাকে একযোগে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। একই সঙ্গে সংস্থাটির বিভিন্ন পর্যায়ের আরও পাঁচ কর্মকর্তার বেতন সর্বনিম্ন গ্রেডে নামিয়ে দেওয়া হয়েছে। বিএসইসি প্রতিষ্ঠার পর একসঙ্গে এতসংখ্যক কর্মকর্তার বিরুদ্ধে এমন প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার ঘটনা এটিই প্রথম বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। ২০২৫ সালের ৫ মার্চ তৎকালীন বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ ও কমিশনারদের কয়েক ঘণ্টা অবরুদ্ধ করে রাখার ঘটনায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে। ওই ঘটনার পর সরকারি বিধি অনুযায়ী বিভাগীয় তদন্ত শুরু হয়। অর্থ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত তদন্তে অভিযুক্ত কর্মকর্তা ও অভিযোগকারীদের বক্তব্য নেওয়া হয়। তদন্ত শেষে সরকারের পক্ষ থেকে মোট ২৩ কর্মকর্তার…
রাজধানীর মহাখালীতে ১৩ বছরের কিশোরী সিমির আত্মহত্যার ঘটনায় একের পর এক প্রশ্ন সামনে আসছে। পরিবারের অভিযোগ, বাসায় সাবলেট থাকা এক দম্পতি জোরপূর্বক মাদক সেবন করিয়ে সিমিকে ধর্ষণ, ভিডিও ধারণ এবং পরে ব্ল্যাকমেইল করতেন। মৃত্যুর আগে সিমি তার মা ও এক স্বজনকে সঙ্গে নিয়ে বনানী থানায় গিয়ে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ জানিয়েছিল বলেও দাবি পরিবারের। তবে পুলিশ বলছে, সিমির মৃত্যুর আগে এমন কোনো অভিযোগ নিয়ে কেউ থানায় আসেনি। গত ১৫ জুলাই মহাখালীতে নিজ বাসায় আত্মহত্যা করে সিমি। মায়ের সঙ্গে একটি ভবনের ষষ্ঠ তলায় থাকত সে। পরিবারের অভিযোগ, চলতি বছরের এপ্রিল মাসে বাড়ির ম্যানেজারের মাধ্যমে দুই সন্তানসহ সাইদুর ও টুম্পা দম্পতি ওই…
ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠেছে হরমুজ প্রণালি। বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হিসেবে পরিচিত এই জলপথের নিয়ন্ত্রণ নিয়ে দুই দেশের পাল্টাপাল্টি দাবি থাকলেও সাম্প্রতিক জাহাজ চলাচলের তথ্য বলছে, সেখানে ইরানের প্রভাব আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমেছে। একই সময়ে মার্কিন নৌবাহিনীর উপস্থিতি ও নজরদারি বাড়ায় যুক্তরাষ্ট্র ধীরে ধীরে প্রণালিতে নিজেদের প্রভাব বিস্তার করছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান কেপলারের তথ্য অনুযায়ী, গত দুই সপ্তাহে হরমুজ প্রণালি দিয়ে চলাচল করা ৮০ শতাংশের বেশি জাহাজ ওমানের দিকের পথ ব্যবহার করেছে। এই পথটি জাতিসংঘ অনুমোদিত নৌপথ হলেও ইরান দীর্ঘদিন ধরে এর ব্যবহারের বিরোধিতা করে আসছে। কেপলার জাহাজের ট্রান্সপন্ডার ও…
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নে সালিস বৈঠকে এক নারীকে প্রকাশ্যে জুতাপেটা করার অভিযোগ উঠেছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফরিদ উদ্দিনের বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ ও সমালোচনা শুরু হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার (১৭ আগস্ট) বিকেলে উপজেলার মাধবপুর ইউনিয়নের বলাকিয়া গ্রামে এ ঘটনা ঘটে। সালিস বৈঠকের সময় উপস্থিত মানুষের সামনে ওই নারীকে চেয়ারম্যান জুতাপেটা করেন বলে অভিযোগ করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বেশ কয়েকজন মানুষের উপস্থিতিতে চেয়ারম্যান মো. ফরিদ উদ্দিন এক নারীকে জুতা দিয়ে আঘাত করছেন। ঘটনাস্থলের আশপাশে নারী, পুরুষ ও শিশু-কিশোরদেরও দাঁড়িয়ে থাকতে দেখা…
কলকাতার ফ্রি স্কুল স্ট্রিটের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত নয় বাংলাদেশিই চিকিৎসার জন্য কলকাতায় গিয়েছিলেন বলে জানা গেছে। বুধবার (১৯ আগস্ট) ভোরে নিউ মার্কেটের কাছে ওই হোটেলে আগুন লাগার পর তারা ভেতরে আটকা পড়ে প্রাণ হারান। প্রাথমিক তথ্য অনুযায়ী, নিহত বাংলাদেশিরা চিকিৎসার উদ্দেশ্যে কলকাতায় গিয়ে ওই হোটেলে অবস্থান করছিলেন। আকস্মিক আগুনে হোটেলের ভেতরে ঘন ধোঁয়া ছড়িয়ে পড়ায় তারা সময়মতো বের হতে পারেননি। ভোর ৩টার দিকে হোটেলটিতে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে হোটেলের বেশ কয়েকজন অতিথি আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে দমকল বাহিনীর চারটি গাড়ি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে দুর্যোগ ব্যবস্থাপনা দলের সদস্যরাও উদ্ধারকাজে…
নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করতে চালু হওয়া বিশেষ ‘পিংক বাস’ সার্ভিসে যুক্ত হলো স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট। পরীক্ষামূলকভাবে একটি বাসে স্টারলিংকের হাই পারফরম্যান্স ডিভাইস স্থাপন করে ইন্টারনেট সংযোগ দিয়েছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)। মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে নারীদের জন্য বিশেষ বাসসেবা ‘মহিলা বাস সার্ভিস’-এর উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে একটি বাসে স্থাপিত স্যাটেলাইট ইন্টারনেট সংযোগের কার্যক্রমও প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং…
রাজনৈতিক পটপরিবর্তনের মধ্য দিয়ে দেশে বড় ধরনের পরিবর্তনের সুযোগ তৈরি হলেও সেই সুযোগ যথাযথভাবে কাজে লাগানো যায়নি বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর। মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘অন্তর্ভুক্তিমূলক নেতৃত্ব: রাজনীতিতে নারী ও তরুণ’ শীর্ষক গোলটেবিল সংলাপে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। নুরুল হক নুর বলেন, রাজনৈতিক পরিবর্তনের মধ্য দিয়ে দেশে নতুনভাবে রাষ্ট্র ও রাজনীতিকে সাজানোর সুযোগ তৈরি হয়েছিল। কিন্তু সেই সুযোগের পুরোপুরি সদ্ব্যবহার করা সম্ভব হয়নি। অন্তর্বর্তী সরকার কয়েকজন তরুণকে রাষ্ট্রীয় কর্মকাণ্ডে যুক্ত করে তাদের ক্ষমতায়নের চেষ্টা করলেও বৃহত্তর…
তীব্র গরমে শরীর ঠান্ডা ও সতেজ রাখতে অনেকেই ডাবের পানিকে বেছে নেন। ডাবের পানিতে প্রাকৃতিকভাবে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ক্লোরাইড, ভিটামিন সি, অ্যামিনো অ্যাসিড ও অ্যান্টিঅক্সিডেন্টের মতো বিভিন্ন পুষ্টি উপাদান রয়েছে। সুস্থ মানুষের জন্য এটি দৈনন্দিন পানীয় হিসেবে উপকারী হতে পারে। তবে সবার জন্য ডাবের পানি সমানভাবে নিরাপদ নয়। বিশেষ করে কিডনি রোগী ও যাদের রক্তে পটাশিয়ামের মাত্রা বেশি, তাদের ডাবের পানি পান করার ক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন। কারণ ডাবের পানিতে উল্লেখযোগ্য পরিমাণ পটাশিয়াম থাকে। সুস্থ কিডনি অতিরিক্ত পটাশিয়াম শরীর থেকে বের করে দিতে পারে। কিন্তু কিডনির কার্যক্ষমতা কমে গেলে শরীরে পটাশিয়াম জমে যাওয়ার ঝুঁকি তৈরি হতে পারে। কিডনি রোগীরা কেন…
বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদের ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে বৈধ ও হালনাগাদ ওয়ার্ক পারমিট থাকলেই কেবল বিদেশি নাগরিকদের ব্যাংক হিসাব খোলার সুযোগ দেওয়া হবে। একই সঙ্গে হিসাব খোলার সময় প্রচলিত গ্রাহক পরিচিতি যাচাই বা কেওয়াইসি (KYC) বিধি যথাযথভাবে অনুসরণ করতে হবে। মঙ্গলবার (১৮ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ থেকে এ-সংক্রান্ত একটি সার্কুলার লেটার জারি করা হয়। ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১-এর পরিচালক গাজী মো. মাহফুজুল ইসলাম স্বাক্ষরিত ওই নির্দেশনায় দেশের সব তফসিলি ব্যাংককে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, বাংলাদেশে কর্মরত কোনো বিদেশি নাগরিক ব্যাংক হিসাব খুলতে চাইলে প্রথমেই…
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নবম গ্রেড ও তদূর্ধ্ব পর্যায়ের সব কর্মকর্তাকে টেলিটকের করপোরেট সিম দেওয়া হয়েছে। নাগরিক সেবা আরও দ্রুত ও সহজ করতে কর্মকর্তাদের মধ্যে সমন্বিত যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে ডিএনসিসির ষষ্ঠ তলার হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে কর্মকর্তাদের হাতে এসব করপোরেট সিম তুলে দেন ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। অনুষ্ঠানে ডিএনসিসি প্রশাসক বলেন, ‘ঢাকা উত্তর সিটি করপোরেশনের দেওয়া টেলিটক করপোরেট সিম বুধবার (১৯ আগস্ট) থেকে সব কর্মকর্তা চালু করবেন এবং এ সিমের মাধ্যমে সব কর্মকর্তা যোগাযোগ রাখবেন।’ তিনি বলেন, করপোরেট সিম চালুর ফলে ডিএনসিসির বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের মধ্যে যোগাযোগ…
© বাংলা গেজেটা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
© বাংলা গেজেটা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত













