Author: নিজস্ব প্রতিবেদক
দূর থেকে দেখলে মনে হয় সমুদ্রের ধারে গড়ে ওঠা কোনো আধুনিক কৃত্রিম নগরী। সারি সারি উঁচু ভবন, অভিন্ন নকশার অ্যাপার্টমেন্ট আর বিস্তৃত সড়ক—সবকিছুই যেন একটি পরিকল্পিত স্বপ্নের শহরের ছবি তুলে ধরে। কিন্তু কাছে গেলেই বদলে যায় দৃশ্যপট। নীরব রাস্তা, খালি ভবন, ধুলায় ঢাকা অ্যাপার্টমেন্ট আর খুব কম মানুষের উপস্থিতি শহরটিকে দিয়েছে ‘ভুতুড়ে শহর’-এর পরিচিতি। মালয়েশিয়ার উপকূলে সিঙ্গাপুরের কাছাকাছি গড়ে ওঠা ফরেস্ট সিটির বর্তমান চিত্র এখন আরও উদ্বেগের কারণ হয়ে উঠেছে। কারণ জনশূন্যতার সুযোগ নিয়ে সেখানে গড়ে উঠেছে আন্তর্জাতিক প্রতারণা চক্রের কার্যক্রম। চীনা নির্মাতা প্রতিষ্ঠান কান্ট্রি গার্ডেন ২০১৬ সালে বিশাল এই আবাসন প্রকল্পের উদ্বোধন করে। প্রকল্পটিকে তখন ‘সমগ্র মানবজাতির স্বপ্নের স্বর্গ’…
বাংলাদেশের বিপক্ষে ডারউইনে প্রথম টেস্ট শুরু হওয়ার প্রায় ২০ ঘণ্টা আগেই নিজেদের একাদশ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। বুধবার (১২ আগস্ট) ঘোষিত একাদশে কোনো বড় চমক নেই। প্রত্যাশা অনুযায়ী পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামছে স্বাগতিকরা। সবচেয়ে বড় খবর, দীর্ঘ বিরতির পর অস্ট্রেলিয়ার শক্তিশালী পেস আক্রমণ আবারও একসঙ্গে খেলতে যাচ্ছে। প্রথম টেস্টে স্কট বোল্যান্ডকে বাইরে রেখে জশ হ্যাজলউডকে একাদশে রাখা হয়েছে। ফলে মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও হ্যাজলউডকে নিয়ে অস্ট্রেলিয়ার মূল পেস আক্রমণ পূর্ণতা পাচ্ছে। হ্যাজলউড গত বছরের অক্টোবরের পর আন্তর্জাতিক ক্রিকেটে খেলেননি। চোটের কারণে তিনি পুরো অ্যাশেজ সিরিজও মিস করেছিলেন। এবার বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়ে আবার টেস্ট ক্রিকেটে ফিরছেন এই অভিজ্ঞ…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেছেন জামায়াতের প্রার্থী মুহাম্মদ নুরুল আমীন। মঙ্গলবার (১২ আগস্ট) এ তথ্য জানিয়েছেন নুরুল আমীনের আইনজীবী আজিম উদ্দিন পাটোয়ারী। আইনজীবী জানান, হাইকোর্টের রায় স্থগিতের পাশাপাশি আবেদনটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সরোয়ার আলমগীর যাতে সংসদ অধিবেশনে অংশ নিতে না পারেন, সে জন্যও নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে। অর্থাৎ, হাইকোর্টের রায়ের কার্যকারিতা সাময়িকভাবে বন্ধ রাখার পাশাপাশি সরোয়ার আলমগীরের সংসদীয় কার্যক্রমে অংশগ্রহণের ওপরও স্থগিতাদেশ চেয়েছেন আবেদনকারী। এর আগে গত ৯ জুলাই বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সরোয়ার আলমগীরের…
দক্ষিণ কোরিয়াভিত্তিক জনপ্রিয় জাপানি কে-পপ ইনফ্লুয়েন্সার মিনা চান ২৬ বছর বয়সে মারা গেছেন। টিকটকে তাঁর লাইভ সম্প্রচার চলার সময় সিউলের ইয়োংশান এলাকার নিজ বাসভবন থেকে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। মৃত্যুর আগে তিনি তীব্র অনলাইন হয়রানি ও সাইবার বুলিংয়ের শিকার হয়েছিলেন বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। তবে এসব ঘটনার সঙ্গে তাঁর মৃত্যুর সরাসরি সম্পর্ক রয়েছে কি না, তা এখনো নিশ্চিত করেনি পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘@sweeter_nk’ নামে পরিচিত মিনা চানের টিকটকে ৮০ হাজারের বেশি অনুসারী ছিল। তিনি মূলত জনপ্রিয় কে-পপ ব্যান্ড এনহাইপেনের (ENHYPEN) ভক্ত হিসেবে পরিচিতি পান। কনটেন্ট তৈরি এবং কে-পপভিত্তিক বিভিন্ন কর্মকাণ্ডের কারণে অনলাইনে তাঁর একটি উল্লেখযোগ্য অনুসারী গোষ্ঠী তৈরি…
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের ধারণার চেয়েও দুর্বল বলে দাবি করেছেন দেশটির ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডারের উপদেষ্টা মোহাম্মদ রেজা নকদি। বুধবার (১২ আগস্ট) সংবাদমাধ্যম পিবিএসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ দাবি করেন। সাক্ষাৎকারে নকদি বলেন, সংঘাত শুরুর আগে মার্কিন সামরিক সক্ষমতা সম্পর্কে ইরানের যে ধারণা ছিল, বাস্তব পরিস্থিতি পর্যবেক্ষণ করার পর তাদের সেই ধারণা বদলেছে। তার দাবি, যুক্তরাষ্ট্রের বাহিনী তাদের প্রত্যাশার তুলনায় আরও বেশি দুর্বলতা দেখিয়েছে। আইআরজিসির এই কর্মকর্তা বলেন, এখন পর্যন্ত ইরান সংঘাতে বিজয়ী অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও সেই ধারাবাহিকতা বজায় থাকবে বলে তারা আশাবাদী। তার বক্তব্য অনুযায়ী, সংঘাত যত দীর্ঘায়িত হচ্ছে, ইরানের সামরিক বাহিনী ও সংশ্লিষ্ট কমান্ডারদের…
ইরানের বিরুদ্ধে দীর্ঘ সামরিক অভিযানে অংশ নেওয়া যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকনের অভ্যন্তরে নৌসদস্যদের মধ্যে সংঘর্ষে অন্তত সাতজন নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। দীর্ঘ সময় ধরে সমুদ্রে মোতায়েন থাকার কারণে নৌসদস্যদের মধ্যে তৈরি হওয়া অসন্তোষ থেকেই এই সংঘর্ষের সূত্রপাত বলে ইরানি সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে। মেহর নিউজ এজেন্সি ও তাসনিম নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে রণতরিটিতে অবস্থান এবং টানা দায়িত্ব পালনের কারণে নৌসদস্যদের মধ্যে চাপ ও অসন্তোষ বাড়ছিল। পরিস্থিতি নিয়ে কথা বলতে ইউএস সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধানের একজন উপদেষ্টা রণতরিতে যান। সেখানে তিনি নৌসদস্যদের সঙ্গে কথা বলার চেষ্টা করেন।…
দেশে চলমান বিদ্যুৎ সংকটের মধ্যে বুধবার সন্ধ্যা থেকে পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে বলে আশা প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। বুধবার (১২ আগস্ট) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। একই সঙ্গে বিদ্যুৎ সংকটের কারণে সাধারণ মানুষের যে ভোগান্তি হচ্ছে, তার জন্য দুঃখ প্রকাশ করেন প্রতিমন্ত্রী। অনিন্দ্য ইসলাম অমিত জানান, বঙ্গোপসাগর উত্তাল থাকায় একটি ভাসমান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনালে নতুন করে গ্যাস সরবরাহ করা যাচ্ছে না। পাশাপাশি আরেকটি টার্মিনাল দুর্ঘটনার কারণে পূর্ণ সক্ষমতায় চালু করা সম্ভব হয়নি। দুটি সমস্যার প্রভাবেই জাতীয় গ্রিডে গ্যাসের সরবরাহ কমেছে। এর ফলে গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোতে প্রয়োজন অনুযায়ী বিদ্যুৎ…
পটুয়াখালীর বাউফলে মহিষের পাল ও জেলেদের মাছ ধরার চাই নষ্ট হওয়াকে কেন্দ্র করে সালিশি বৈঠকে মারামারির ঘটনায় জামায়াত ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতাকর্মীসহ সাতজনের বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করা হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) রাতে মাঈনুদ্দিন (২৫) বাদী হয়ে বাউফল থানায় এজাহারটি দাখিল করেন। এ ঘটনায় আরও ৪ থেকে ৫ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের লালচর এলাকায় মহিষের পাল চলাচলের কারণে জেলেদের মাছ ধরার চাই নষ্ট হয়। বিষয়টি নিয়ে বিরোধের সৃষ্টি হলে সোমবার রাত ৯টার দিকে চন্দ্রদ্বীপ ইউনিয়নের চর রায়সাহেব বাজারে তা মীমাংসার জন্য সালিশি বৈঠক ডাকা হয়।…
প্রথম দেখায় প্রেম—শুনতে যতটা রোমান্টিক, এর পেছনে রয়েছে মস্তিষ্কের জটিল কিছু কার্যক্রম। কাউকে প্রথম দেখার কয়েক সেকেন্ডের মধ্যেই তার প্রতি তীব্র আকর্ষণ তৈরি হতে পারে। বিজ্ঞানীদের মতে, এ সময় শুধু আবেগ নয়, মস্তিষ্কের রাসায়নিক পরিবর্তনও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কাউকে হঠাৎ ভালো লাগলে মস্তিষ্কের আনন্দ ও পুরস্কার-সম্পর্কিত অংশ সক্রিয় হয়ে ওঠে। ডোপামিন ও অ্যাড্রেনালিনের মতো রাসায়নিকের প্রভাবে হৃদস্পন্দন বেড়ে যেতে পারে, ঘাম হতে পারে, শ্বাস দ্রুত হতে পারে কিংবা শরীরে অদ্ভুত এক উত্তেজনা অনুভূত হতে পারে। এ কারণেই প্রথম দেখার মুহূর্তটি অনেকের মনে দীর্ঘদিন গেঁথে থাকে। মানুষ খুব অল্প সময়ের মধ্যেই অন্য একজন সম্পর্কে প্রাথমিক ধারণা তৈরি করতে পারে। মুখের…
বাংলাদেশ ভ্রমণের ক্ষেত্রে নিজ দেশের নাগরিকদের উচ্চমাত্রার সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে কানাডা সরকার। রাজনৈতিক অস্থিরতা, অপরাধ ও সন্ত্রাসবাদের সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় সম্প্রতি দেশটির সরকারি ভ্রমণ সতর্কবার্তায় এ নির্দেশনা দেওয়া হয়েছে। কানাডার ভ্রমণ নির্দেশিকায় বলা হয়েছে, বাংলাদেশে বর্তমান পরিস্থিতি তুলনামূলক শান্ত থাকলেও যেকোনো সময় সহিংস বিক্ষোভ, সংঘর্ষ ও রাজনৈতিক অস্থিরতা তৈরি হতে পারে। ২০২৪ সালের জুলাই থেকে দেশটিতে সহিংসতার ঘটনায় বহু মানুষ নিহত হওয়ার বিষয়টিও সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে। ঢাকার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় ভ্রমণকারীদের বাড়তি সতর্ক থাকতে বলা হয়েছে। এসব এলাকার মধ্যে রয়েছে জাতীয় সংসদ ভবন, সচিবালয়, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়, মতিঝিল, নয়াপল্টন, পুরানা পল্টন, শাহবাগ, ধানমন্ডি, মোহাম্মদপুর,…
© বাংলা গেজেটা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
© বাংলা গেজেটা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত













