Author: নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ার পর সরকার ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে পদত্যাগ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে দলের শীর্ষ ও জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকটি সকাল ৯টার দিকে শুরু হয় বলে দলীয় সূত্রে জানা গেছে। রাষ্ট্রপতি পদে মনোনয়ন চূড়ান্ত হওয়ার পরই মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাঁর সরকারি ও দলীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। বিষয়টি বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী সাংবাদিকদের কাছে নিশ্চিত করেছেন। রিজভী…

Read More

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী করার পর তাঁর হাতে থাকা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে সালাহউদ্দিন আহমেদকে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে চলমান বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি পদে মনোনয়ন পাওয়ার পর তাঁর মন্ত্রিসভা ও দলীয় দায়িত্বে পরিবর্তন আসার প্রেক্ষাপটেই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, সালাহউদ্দিন আহমেদ এখন থেকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। মন্ত্রণালয়টির অধীনে স্থানীয় সরকার প্রতিষ্ঠান, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, পল্লী উন্নয়ন এবং সমবায় খাতের গুরুত্বপূর্ণ কার্যক্রম পরিচালিত হয়। ফলে নতুন দায়িত্ব…

Read More

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দলীয় প্রার্থী হিসেবে চূড়ান্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত দলের শীর্ষ ও জ্যেষ্ঠ নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে। রাষ্ট্রপতি পদে মনোনয়ন পাওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব এবং দলের স্থায়ী কমিটির পদ থেকে পদত্যাগ করেছেন। একই সঙ্গে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীর দায়িত্ব থেকেও তাঁর পদত্যাগের কথা জানিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের কাছে রিজভী এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, রাষ্ট্রপতি পদে দলীয় মনোনয়ন…

Read More

উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূল এলাকায় অবস্থানরত লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বর্তমানে লঘুচাপটি পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূল ও এর কাছাকাছি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে শক্তিশালী হতে পারে। এ অবস্থায় দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েক দিন বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী এবং অতিভারী বর্ষণও হতে পারে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু…

Read More

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মন্ত্রীর জুতা টানছে পুলিশ’ শিরোনামে ছড়িয়ে পড়া একটি দাবি সম্পূর্ণ অসত্য ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে বাংলাদেশ পুলিশ। পুলিশের দাবি, উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য ঘটনাটিকে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বাংলাদেশ পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে ব্যাখ্যা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যকে ‘অসত্য, অবান্তর ও নিছক কল্পনাপ্রসূত’ হিসেবে উল্লেখ করা হয়েছে। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গত ৭ আগস্ট (শুক্রবার) স্বরাষ্ট্রমন্ত্রী কক্সবাজার সদর থানাধীন বাহারছড়া জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন। একই সময়ে কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)ও ওই মসজিদে জুমার নামাজ পড়তে যান। মসজিদে প্রবেশের সময়…

Read More

মুন্সীগঞ্জের গজারিয়ায় জুলেখা আক্তার (২৭) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার টেংগারচর ইউনিয়নের বড় ভাটেরচর গ্রামের শ্বশুরবাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত জুলেখা ওই গ্রামের সৌদি আরবপ্রবাসী মাসুম মিয়ার স্ত্রী। প্রায় ১০ বছর আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে তাদের বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। প্রায় দুই বছর ধরে মাসুম সৌদি আরবে অবস্থান করছেন। জুলেখা দুই সন্তানকে নিয়ে শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন। নিহতের পরিবারের অভিযোগ, সৌদি আরবে যাওয়ার আগে মাসুম বিভিন্ন এনজিও থেকে ঋণ নেন। সেই ঋণের টাকা পরিশোধ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই বিরোধ হতো। এছাড়া…

Read More

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের একটি প্রতিনিধিদল। বৈঠকে দুই দেশের ব্যবসায়িক সম্পর্ক আরও জোরদার করা, বিনিয়োগ সম্প্রসারণ এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৯টার দিকে বৈঠক শুরু হয়। এতে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক সহযোগিতা বাড়ানো এবং ব্যবসা-বাণিজ্যের নতুন সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন দুই পক্ষের প্রতিনিধিরা। বৈঠকে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশে বিদ্যমান বিনিয়োগের সুযোগ, বিভিন্ন খাতে সম্ভাবনা এবং দুই দেশের বেসরকারি খাতের মধ্যে সহযোগিতা বাড়ানোর বিষয়গুলো গুরুত্ব পায়। একই সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি এবং ভবিষ্যতে মার্কিন কোম্পানিগুলোর…

Read More

তুরস্কে ন্যাটো সম্মেলন শেষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গোপনে একটি ছোট সামরিক বিমানে সরিয়ে নেওয়ার ঘটনা নিয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। ইসরায়েল থেকে পাওয়া ইরানি ক্ষেপণাস্ত্র হামলার একটি সতর্কবার্তার পর নিরাপত্তার স্বার্থে ট্রাম্পকে মূল এয়ার ফোর্স ওয়ান থেকে সরিয়ে নেওয়া হয়েছিল বলে একাধিক মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে। তবে ওই সতর্কবার্তার সত্যতা নিয়ে মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের মধ্যেই শুরু থেকেই সংশয় ছিল। বৃহস্পতিবার (১৩ আগস্ট) ওয়াশিংটন পোস্ট, এনপিআর ও অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনের বরাতে এনডিটিভি জানায়, গত মাসে তুরস্কে ন্যাটো সম্মেলন শেষে ট্রাম্পের ব্যবহৃত এয়ার ফোর্স ওয়ানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকি রয়েছে বলে মার্কিন সিক্রেট সার্ভিসকে সতর্ক করেছিল ইসরায়েল। সতর্কবার্তা পাওয়ার…

Read More

বেঁচে থাকলে আজ ৫৭ বছরে পা দিতেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো। ১৯৬৯ সালের ১২ আগস্ট জন্ম নেওয়া কোকো ছিলেন রাজনীতির আড়ালে থাকা একজন ক্রীড়াপ্রেমী মানুষ। বিশেষ করে ছোটবেলা থেকেই ক্রিকেটের প্রতি তাঁর ছিল গভীর অনুরাগ। শৈশব থেকেই ক্রিকেটের প্রতি আগ্রহ ছিল আরাফাত রহমান কোকোর। খেলাধুলার প্রতি তাঁর ভালোবাসা পরবর্তী জীবনেও অব্যাহত ছিল। দেশের ক্রিকেটের উন্নয়ন ও সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে তিনি ক্রীড়াঙ্গনে ভূমিকা রাখেন। ক্রিকেটকে ঘিরে তাঁর আগ্রহ, আন্তরিকতা ও সাংগঠনিক দক্ষতার কারণে ক্রীড়াঙ্গনের অনেকের কাছেই তিনি পরিচিত মুখ হয়ে ওঠেন। রাজনীতির সরাসরি মাঠে না থেকেও কোকো…

Read More

মালয়েশিয়ার নেগেরি সেম্বিলান রাজ্যের পোর্ট ডিকসনে তিন বাংলাদেশি সহকর্মীকে হত্যার অভিযোগে গ্রেপ্তার বাংলাদেশি নাগরিক মো. ইদ্রিস আলীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে। মালয় ভাষা ঠিকমতো বুঝতে না পারায় আদালত তাঁর বোঝার উপযোগী ভাষায় অভিযোগ পড়ে শোনানোর জন্য নতুন তারিখ নির্ধারণ করেছেন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দোভাষীর মাধ্যমে আবারও অভিযোগ পড়ে শোনানোর কথা রয়েছে। বুধবার (১২ আগস্ট) স্থানীয় ম্যাজিস্ট্রেট আদালতে ইদ্রিস আলীকে হাজির করা হয়। তাঁর বিরুদ্ধে মো. নজরুল ইসলাম, মোহাসিন ও কিরণ মিয়াকে হত্যার অভিযোগ আনা হয়েছে। আদালতে ম্যাজিস্ট্রেট নুরুল সাকিনাহ রসলির সামনে মালয় ভাষায় অভিযোগ পড়ে শোনানো হয়। প্রথমে ইদ্রিস আলী অভিযোগ বুঝেছেন বলে মাথা নাড়লেও পরে আদালতের…

Read More