Author: নিজস্ব প্রতিবেদক

বিশ্ব কোরআন প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে সাফল্য অর্জনকারী চার বাংলাদেশি হাফেজের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে তাদের এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে বিশ্বজয়ী কোরআন হাফেজদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। তাদের অর্জনের জন্য শুভেচ্ছা জানানোর পাশাপাশি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে চার হাফেজের হাতে বিভিন্ন উপহার তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ এবং ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার। সংশ্লিষ্টরা জানান, আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের তরুণদের এমন অর্জন দেশের জন্য গৌরবের বিষয়। এর আগে গত ১৯ আগস্ট সৌদি আরবে অনুষ্ঠিত বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার ৪৬তম আসরে…

Read More

জাতীয় ক্রিকেট লিগকে ঘিরে ক্রিকেটারদের মধ্যে দেখা যাচ্ছে ভিন্ন ভিন্ন লক্ষ্য। কারও চোখ শিরোপা ধরে রাখার দিকে, আবার কেউ তরুণ ক্রিকেটারদের সুযোগ দিয়ে ভবিষ্যতের জন্য শক্ত দল গড়ে তুলতে চান। নতুন মৌসুমে ব্যক্তিগত উন্নতি, দলীয় সাফল্য এবং জাতীয় দলের জন্য খেলোয়াড় তৈরির লক্ষ্যকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছেন বিভিন্ন বিভাগের ক্রিকেটাররা। রংপুরের আকবর আলি জানিয়েছেন, জাতীয় ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন হওয়া প্রত্যেক খেলোয়াড়ের জন্যই সম্মানের। ঘরোয়া ক্রিকেটারদের পারিশ্রমিক বাড়ায় দায়িত্বও বেড়েছে বলে মনে করেন তিনি। ভালো ক্রিকেট খেলে এবারও শিরোপা ধরে রাখার লক্ষ্য তাদের। সিলেটের জাকির হাসান দলের দ্রুতগতির বোলারদের নিয়ে আশাবাদী। তার মতে, জাতীয় দলের আশপাশে থাকা এসব বোলারের বিপক্ষে খেললে…

Read More

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি হাসপাতালে আগুনে ১৪ নবজাতকের মৃত্যুর ঘটনায় তদন্ত প্রতিবেদনে হাসপাতাল কর্তৃপক্ষের গুরুতর অগ্নিনিরাপত্তা ঘাটতির তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, নবজাতক ইউনিটে ফায়ার অ্যালার্ম, ধোঁয়া শনাক্তকরণ ব্যবস্থা এবং আগুন নেভানোর স্প্রিংকলার ছিল না। গত ২৬ আগস্ট পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসের (পিআইএমএস) মা ও শিশু স্বাস্থ্য ইউনিটে আগুন লাগে। এতে ১৪ নবজাতকের মৃত্যু হয়। ঘটনার পর তদন্তে একটি কমিটি গঠন করা হয়। অবসরপ্রাপ্ত এক জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা ওই কমিটির নেতৃত্ব দেন। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, বৈদ্যুতিক সমস্যার কারণে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের বৈদ্যুতিক তার অতিরিক্ত গরম হয়ে আগুন লাগতে পারে বলে ধারণা করা…

Read More

চট্টগ্রামের নিউমার্কেটে একটি কাপড়ের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল সোয়া ১০টার দিকে নগরের কোতোয়ালী থানার নিউ মার্কেট বি ব্লকের তৃতীয় তলায় ওই গুদামে আগুন লাগে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। আগুন লাগার পর নিউমার্কেট এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। গুদামে কাপড়সহ বিভিন্ন ধরনের পণ্য থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের নন্দনকানন স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় ৪০ মিনিট চেষ্টা চালানোর পর সকাল ১০টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এতে আগুন আশপাশের দোকান ও…

Read More

ব্যস্ত জীবনে অনেকেই সকালের নাশতা না করেই অফিস বা কাজে বেরিয়ে পড়েন। দীর্ঘসময় খালি পেটে থাকার এই অভ্যাসে শরীরে দুর্বলতা, ক্লান্তি ও মাথা ঘোরার মতো সমস্যা দেখা দিতে পারে। পাশাপাশি ক্ষুধার প্রভাব পড়তে পারে মনোযোগ ও কর্মক্ষমতার ওপর। দীর্ঘসময় না খেয়ে থাকলে শরীরে পর্যাপ্ত শক্তির ঘাটতি তৈরি হতে পারে। বিশেষ করে রক্তে গ্লুকোজের মাত্রা কমে গেলে কারও কারও দুর্বলতা, মাথা ঘোরা কিংবা ক্লান্তি অনুভূত হতে পারে। এর ফলে কাজের প্রতি মনোযোগ ধরে রাখা কঠিন হতে পারে এবং ভুলের প্রবণতাও বাড়তে পারে। খালি পেটে থাকার কারণে অনেকের পেটে অস্বস্তি, জ্বালাপোড়া বা অ্যাসিডিটির সমস্যা বাড়তে পারে। তবে শুধু খালি পেটে থাকলেই আলসার…

Read More

দেশ ও দেশের বাইরে একের পর এক কনসার্ট নিয়ে ব্যস্ত সময় পার করছেন নগরবাউলখ্যাত সংগীতশিল্পী জেমস। এরই ধারাবাহিকতায় সম্প্রতি অস্ট্রেলিয়ার সিডনিতে একটি কনসার্টে সংগীত পরিবেশন করেছেন তিনি। তবে মঞ্চের বাইরের সিডনিতে দেখা গেছে ভিন্ন এক জেমসকে। গত ১২ সেপ্টেম্বর রাতে সিডনির নরওয়েস্টের হিলসং কনভেনশন সেন্টারে গিটার হাতে মঞ্চে ওঠেন জেমস। তার সঙ্গে ছিলেন কলকাতার ফসিলস ব্যান্ডের রূপম ইসলাম। ‘দুষ্টু ছেলের দল’, ‘তারায় তারায়’, ‘ভিগি ভিগি’ থেকে আবেগঘন ‘মা’সহ একের পর এক গানে মাতিয়ে রাখেন হাজারো দর্শক। কনসার্ট শেষে আরও চার দিন সিডনিতে অবস্থান করেন এই শিল্পী। এ সময় তাকে দেখা গেছে অনেকটা সাধারণ পর্যটকের মতোই শহর ঘুরে বেড়াতে। ব্যস্ত সড়কের…

Read More

চীন ও পাকিস্তানের মধ্যে গঠিত যৌথ সীমান্ত কমিশনের কার্যক্রম নিয়ে আপত্তি জানিয়েছে ভারত। নয়াদিল্লি কমিশনটিকে ‘আইনগত ভিত্তিহীন’ আখ্যা দিয়ে এর কার্যক্রম প্রত্যাখ্যান করেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, চীন ও পাকিস্তানের মধ্যে সরাসরি কোনো আন্তর্জাতিক সীমান্ত নেই। তাই দুই দেশের তথাকথিত যৌথ সীমান্ত কমিশনকে ভারত স্বীকৃতি দেয় না বলে জানান তিনি। জয়সওয়াল আরও বলেন, জম্মু কাশ্মীর ও লাদাখকে ভারত নিজেদের অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিবেচনা করে। ভারতের দাবি, পাকিস্তানের নিয়ন্ত্রণাধীন ভূখণ্ড নিয়ে ইসলামাবাদের অন্য কোনো দেশের সঙ্গে চুক্তি বা সমঝোতা করার এখতিয়ার নেই। ১৯৬৩ সালে পাকিস্তান ও চীনের…

Read More

পবিত্র নগরী মক্কার কাছে ড্রোন হামলার চেষ্টার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। সৌদি আরবের দাবি, ইয়েমেনের সশস্ত্র হুতি গোষ্ঠী এ হামলার চেষ্টা চালিয়েছিল। তবে হুথিরা মক্কাকে লক্ষ্য করে হামলার অভিযোগ অস্বীকার করেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে শাহবাজ শরীফ বলেন, সৌদি আরবের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষা এবং মক্কা ও মদিনার পবিত্রতা ও নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে পাকিস্তান সৌদি আরবের পাশে রয়েছে। তিনি বলেন, এ ঘটনায় পাকিস্তানের জনগণ গভীরভাবে মর্মাহত ও উদ্বিগ্ন। এমন কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে তিনি ঘটনাটিকে ক্ষমার অযোগ্য বলেও মন্তব্য করেন। সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোটের পক্ষ থেকে জানানো হয়েছে, হুথিদের…

Read More

গাজায় যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত একটি ছয়তলা আবাসিক ভবন ধসে অন্তত ২০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচজন শিশু রয়েছে। গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে আরও প্রায় ১০০ জন আটকা পড়ে থাকতে পারেন। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে ভবনটি ধসে পড়ার পর উদ্ধারকাজ শুরু হয়। এতে আরও ১৪ জন আহত হয়েছেন। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। উদ্ধারকাজের বিভিন্ন ভিডিওতে ধ্বংসস্তূপ থেকে শিশুদের বের করে আনতে দেখা গেছে। স্থানীয়রাও হাতে করে ধ্বংসাবশেষ সরিয়ে উদ্ধারকাজে অংশ নিচ্ছেন। একটি ভিডিওতে ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত এক শিশুকে উদ্ধারের দৃশ্যও দেখা যায়। গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র মাহমুদ…

Read More

রাজধানীর বনশ্রীতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে দুই বাসের চাপায় পিষ্ট হয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষিকা নিহত হয়েছেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে বনশ্রীর ফরাজী হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষিকার নাম তাসপিয়া আহমেদ তিসা (৩১)। তিনি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের আফতাবনগর শাখায় শিক্ষকতা করতেন। নিহতের ভাই এনাম আহমেদ জানান, তাসপিয়া পেশাগত কাজে বাসা থেকে বের হয়েছিলেন। সন্ধ্যায় পরিবারের সদস্যরা জানতে পারেন, ফরাজী হাসপাতালের সামনে মোটরসাইকেলের পেছন থেকে ছিটকে পড়ে দুই বাসের চাপায় তার মৃত্যু হয়েছে। খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) অনয় চন্দ্র পাল জানান, রমজান পরিবহনসহ দুটি বাসের চাপায় ঘটনাস্থলেই তাসপিয়া আহমেদ মারা যান। খবর পেয়ে…

Read More