Author: নিজস্ব প্রতিবেদক
শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে একটি সামাজিক, মানবিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে সরকার কাজ করছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি বলেছেন, অর্থের অভাবে দেশের কোনো শিক্ষার্থী যেন শিক্ষা থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যেই দরিদ্র ও অসচ্ছল পরিবারের শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে। রোববার দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে স্কুল ড্রেস, স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন খাদ্যমন্ত্রী। অনুষ্ঠানে আফরোজা খানম রিতা বলেন, দেশের উন্নয়নের জন্য শিক্ষার মানোন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার পরিবেশ উন্নত হলে শিক্ষার্থীরা নিজেদের দক্ষতা ও যোগ্যতা বিকাশের সুযোগ পাবে, যা ভবিষ্যতে দেশের সামগ্রিক অগ্রগতিতে…
ভালোবাসার সম্পর্কে মান-অভিমান, ছোটখাটো ভুল বোঝাবুঝি কিংবা সঙ্গীর অনুভূতি নিয়ে মাঝে মাঝে দ্বিধা তৈরি হওয়া স্বাভাবিক। তবে এই সংশয় যখন নিয়মিতভাবে মনে ফিরে আসে এবং ব্যক্তির স্বাভাবিক চিন্তা, কাজকর্ম ও সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে শুরু করে, তখন বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন। বিশেষজ্ঞদের মতে, সঙ্গীর ভালোবাসা নিয়ে অতিরিক্ত সন্দেহ অনেক সময় উদ্বেগ ও নেতিবাচক চিন্তার একটি চক্র তৈরি করতে পারে। এ ধরনের পরিস্থিতিতে অনেকের মনেই বারবার প্রশ্ন আসতে পারে—‘আমি কি সত্যিই তাকে ভালোবাসি?’, ‘এই সম্পর্কটি কি আমার জন্য সঠিক?’ কোনো প্রশ্নের উত্তর পাওয়ার পরও কিছুদিন পর একই ধরনের সংশয় আবার ফিরে আসতে পারে। তখন অনেকে নিজের অনুভূতি যাচাই করতে…
গরমের সময়ে এসি, ফ্রিজ, ফ্যানসহ বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রের ব্যবহার বেড়ে যাওয়ায় অনেকেরই বিদ্যুৎ বিল উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। তবে শুধু গরমকালেই নয়, শীতকালেও অপ্রয়োজনীয় বিদ্যুৎ ব্যবহারের কারণে প্রত্যাশার চেয়ে বেশি বিল আসতে পারে। বিশেষ করে প্রয়োজন না থাকলেও বৈদ্যুতিক যন্ত্র চালু রাখা, অতিরিক্ত বিদ্যুৎ খরচ করে এমন বাতি ব্যবহার এবং ফ্রিজের সঠিক যত্ন না নেওয়ার মতো অভ্যাস বিদ্যুৎ খরচ বাড়িয়ে দিতে পারে। তবে দৈনন্দিন ব্যবহারে কিছু সহজ পরিবর্তন আনলে বিদ্যুৎ খরচ অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব। প্রয়োজনীয় বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার করেও কয়েকটি নিয়ম মেনে চললে মাসিক বিল কমানো যেতে পারে। ১. সাধারণ বাল্বের পরিবর্তে এলইডি ব্যবহার বিদ্যুৎ সাশ্রয়ের অন্যতম সহজ উপায় হলো…
অধিকৃত পূর্ব জেরুজালেমের পবিত্র আল আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করে ধর্মীয় আচার পালন করেছেন প্রায় ২৫০ জন ইসরায়েলি বসতি স্থাপনকারী। ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফার বরাতে আল জাজিরা জানিয়েছে, ইসরায়েলি সেনাদের নিরাপত্তার মধ্যেই ওই ব্যক্তিরা আল আকসা প্রাঙ্গণে প্রবেশ করেন এবং সেখানে প্রার্থনা ও বিভিন্ন ধর্মীয় আচার পালন করেন। আল আকসা মসজিদ মুসলিমদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধর্মীয় স্থাপনা এবং ইসলাম ধর্মের তৃতীয় পবিত্রতম স্থান হিসেবে বিবেচিত। এই পবিত্র স্থানের ব্যবস্থাপনা, প্রবেশাধিকার ও ধর্মীয় আচার পালনের বিষয়টি নিয়ে ইসরায়েলি ও ফিলিস্তিনিদের মধ্যে দীর্ঘদিন ধরেই উত্তেজনা বিরাজ করছে। ১৯৬৭ সালে নির্ধারিত একটি ‘স্ট্যাটাস কো’ ব্যবস্থার আওতায় অমুসলিমদের আল আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশের…
স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে কোনো নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয় বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, স্থানীয় সরকারের প্রচলিত পাঁচটি আইনের কোনোটিতেই নির্বাচনে অংশগ্রহণের জন্য শিক্ষাগত যোগ্যতার শর্ত রাখা হয়নি। তাই এ বিষয়ে সম্ভাব্য প্রার্থীদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। রোববার (১৩ সেপ্টেম্বর) সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দপ্তরে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। মীর শাহে আলম বলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্য পদে প্রার্থী হওয়ার ক্ষেত্রে যেমন শিক্ষাগত যোগ্যতার কোনো বাধ্যবাধকতা নেই, একইভাবে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান,…
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের সাবেক পরিচালক সায়মা ওয়াজেদ পুতুলের নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি দাবি করেছেন, ওই পদে দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা পুতুলের ছিল না। একই সঙ্গে তার নিয়োগ প্রক্রিয়ায় ত্রুটি ছিল এবং এতে দুর্নীতির অভিযোগের বিষয়ও উঠে এসেছে বলে মন্তব্য করেন তিনি। রোববার (১৩ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি জানান, ডব্লিউএইচওর পরবর্তী নিয়োগ প্রক্রিয়ায় বাংলাদেশ মালদ্বীপের প্রার্থীকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সংবাদ সম্মেলনে আগামী ২১ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর নিয়েও বিস্তারিত তথ্য তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি জানান, জাতিসংঘ সাধারণ…
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পদত্যাগের দাবি আবারও জোরালো করেছেন ডেনমার্কের ফুটবল প্রধান জেসপার মোলার। ফিফার টুর্নামেন্টের বাণিজ্যিক স্বত্ব বিক্রির প্রস্তাব এবং এ নিয়ে সংস্থাটির অভ্যন্তরীণ প্রক্রিয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি বর্তমান নেতৃত্বের ওপর আস্থা হারানোর কথা জানিয়েছেন। জেসপার মোলারের অভিযোগ, ফিফার ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ সংক্রান্ত প্রস্তাব বাতিল হওয়ার পর বিষয়টি নিয়ে তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছিলেন। কিন্তু ফিফার আইনবিষয়ক কমিটির বৈঠকে বিষয়টি এজেন্ডায় রাখা হয়নি। এতে তিনি বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেন। মোলারের মতে, ফিফার আইনসংক্রান্ত বিষয়ে পরামর্শ দেওয়ার দায়িত্ব থাকা কমিটির বৈঠকেই প্রস্তাবটি নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল। কিন্তু সেখানে তার প্রশ্নের কোনো সন্তোষজনক উত্তর দেওয়া হয়নি।…
মুরগি কাটার সময় পেটের ভেতরে আস্ত, ছোট বা আধা-গঠিত ডিম পাওয়া অনেকের কাছেই পরিচিত বিষয়। কেউ এসব ডিম রান্না করে খেয়ে থাকেন, আবার অনেকে স্বাস্থ্যঝুঁকির আশঙ্কায় ফেলে দেন। তবে বিশেষজ্ঞদের পরামর্শ হলো, ডিমটি কী অবস্থায় পাওয়া গেছে এবং কীভাবে রান্না করা হচ্ছে—এসব বিষয় বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া উচিত। মুরগির পেটে পাওয়া ডিম যদি খোলস বা পাতলা স্বাভাবিক আবরণের মধ্যে অক্ষত অবস্থায় থাকে, তাহলে তা খাওয়া যেতে পারে। তবে মুরগি কাটার সময় ডিমটি বের করার ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকতে হবে। ডিম ভেঙে গেলে বা মুরগির নাড়িভুঁড়ি ও অন্যান্য বর্জ্য এর গায়ে লেগে গেলে জীবাণু সংক্রমণের ঝুঁকি তৈরি হতে পারে। বিশেষ করে…
চট্টগ্রাম নগরীর চকবাজার থানাধীন নবাব সিরাজদৌল্লা রোডে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে ৩ হাজার ৯২০টি ইয়াবা উদ্ধার করেছে র্যাব। এ ঘটনায় মো. সেলিম (৩৮) নামে ওই অটোরিকশার চালককে আটক করা হয়েছে। উদ্ধার করা ইয়াবাগুলোর আনুমানিক মূল্য ১১ লাখ ৮০ হাজার টাকা বলে জানিয়েছে র্যাব। রোববার (১৩ সেপ্টেম্বর) র্যাব-৭-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। র্যাবের ভাষ্য অনুযায়ী, শনিবার (১২ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, মাদককারবারীদের মাধ্যমে কিছু মাদকদ্রব্য একটি সিএনজিচালিত অটোরিকশায় করে নগরীর আন্দরকিল্লা থেকে নবাব সিরাজদৌল্লা রোড হয়ে বহদ্দারহাটের দিকে নিয়ে…
আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, তিনি ‘ঘুপচি রাজনীতিতে’ বিশ্বাস করেন না। তিনি গণতন্ত্রে বিশ্বাস করেন উল্লেখ করে আওয়ামী লীগের নেতাকর্মীদের সৎ সাহস থাকলে বিদেশে পালিয়ে না থেকে দেশের আইন ও আদালতের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন। রোববার (১৩ সেপ্টেম্বর) পঞ্চগড় জেলা বিএনপি কার্যালয়ে স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। ডা. জাহিদ হোসেন বলেন, বিগত সরকারের সময় পাখির মতো গুলি করে মানুষ হত্যা এবং দেশের সম্পদ লুণ্ঠনের অভিযোগ রয়েছে। মেগা প্রকল্পের নামে বড় ধরনের দুর্নীতির অভিযোগেরও হিসাব বাংলাদেশের মাটিতেই হবে বলে মন্তব্য করেন তিনি। আওয়ামী লীগের…
© বাংলা গেজেটা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
© বাংলা গেজেটা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত













