Author: নিজস্ব প্রতিবেদক
দিনভর কাজ, দায়িত্ব, পরিবার ও নানা চিন্তার চাপে মানুষ অনেক সময় নিজের জন্যও আলাদা সময় বের করতে পারে না। সকাল থেকে রাত পর্যন্ত এক কাজ থেকে আরেক কাজে ছুটে চলার এই ব্যস্ত জীবনে পাঁচ ওয়াক্ত নামাজ একজন মুসলিমের জন্য হতে পারে আত্মিক বিরতি ও আল্লাহকে স্মরণ করার নিয়মিত সুযোগ। ইসলামে নামাজ শুধু একটি ইবাদত নয়; এটি একজন মুসলিমের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ। ফজর দিয়ে দিনের শুরু, এরপর জোহর, আসর, মাগরিব ও এশার নামাজ দিনের বিভিন্ন সময়ে মানুষকে দুনিয়াবি ব্যস্ততার মধ্য থেকে কিছু সময় আলাদা করে স্রষ্টার দিকে মনোযোগ দেওয়ার সুযোগ দেয়। কোরআনে আল্লাহ বলেন, ‘নিশ্চয়ই নামাজ অশ্লীল ও মন্দ কাজ…
সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ চারজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগ অনুসন্ধানে চার সদস্যের একটি বিশেষ কমিটিও গঠন করেছে সংস্থাটি। বুধবার (২ সেপ্টেম্বর) দুদকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। দুদকের উপ-পরিচালক মো. জাহিদ কালামকে বিশেষ টিমটির নেতৃত্ব দেওয়া হয়েছে বলে জানা গেছে। অনুসন্ধানের আওতায় থাকা অন্য তিনজন হলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তৎকালীন সচিব মো. মাহবুব-উল-আলম, যুগ্ম সচিব ড. শেখ মোহাম্মদ জুবায়েদ হোসেন এবং উপসচিব মো. মাসুম আহমেদ। দুদকে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে বেআইনি কাজ হাসিলের জন্য ঘুষ গ্রহণ ও মানি লন্ডারিংয়ের…
বগুড়ার শেরপুরে মহাসড়কের পাশে বিকল হয়ে পড়া কাঠবোঝাই ট্রাক মেরামতের সময় দ্রুতগতির একটি গাড়ির ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মহিপুর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন বগুড়া সদর উপজেলার ইসলামপুর হরিগাড়ী এলাকার বাসিন্দা মামুন হোসেন ও হানজালা। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে ঢাকা-রংপুর মহাসড়কের মহিপুর এলাকায় ঢাকাগামী একটি কাঠবোঝাই ট্রাক হঠাৎ বিকল হয়ে পড়ে। পরে ট্রাকের চালক ও সহযোগীরা সড়কের ওপর দাঁড়িয়ে সেটি মেরামতের কাজ শুরু করেন। এ সময় তিন ব্যক্তি ট্রাকটির আশপাশে অবস্থান করছিলেন। রাত সাড়ে ১১টার দিকে দ্রুতগতিতে আসা একটি গাড়ি…
ভয়াবহ বন্যা ও হিমবাহ ধসে এক হাজারের বেশি মানুষের মৃত্যুর পর ভারত, যুক্তরাষ্ট্র ও চীনের কাছে জলবায়ু ক্ষতিপূরণ দাবি করেছে নেপাল। দেশটির পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল বলেছেন, ঝুঁকিপূর্ণ দেশগুলোর প্রতি সহায়তা কোনো করুণা নয়; বরং এটি জলবায়ু সংকট সৃষ্টিকারী দেশগুলোর নৈতিক ও ঐতিহাসিক দায়বদ্ধতা। বুধবার (২ সেপ্টেম্বর) দ্য কাঠমান্ডু পোস্টের বরাতে এ তথ্য জানিয়েছে টাইমস নাউ। নেপালের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বৈশ্বিক কার্বন ডাই-অক্সাইড নির্গমনে বড় ভূমিকা রাখা দেশগুলোর ঐতিহাসিক দায়িত্ব রয়েছে নেপালের মতো জলবায়ু-ঝুঁকিপূর্ণ রাষ্ট্রগুলোকে ক্ষতিপূরণ দেওয়ার। তিনি জানান, এ বিষয়ে নেপাল ইতোমধ্যে আন্তর্জাতিক সহযোগীদের কাছে ক্ষতিপূরণের দাবি জানিয়েছে এবং আন্তর্জাতিক ফোরামগুলোতেও বিষয়টি জোরালোভাবে তুলে ধরবে। গত ২৬ আগস্ট চীন সীমান্তসংলগ্ন নেপালের…
মিশরের দক্ষিণ সিনাই প্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একটি যাত্রীবাহী বাস উল্টে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২৮ জন আহত হয়েছেন। বুধবার (২ সেপ্টেম্বর) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি। মিশরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, দক্ষিণ সিনাইয়ের ডাহাব-নুওয়েবা সড়কের আল-সাদা এলাকার আগে নুওয়েবার দিকে যাওয়ার পথে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ার পর হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর পাওয়ার পর দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করা হয়। আহতদের উদ্ধারে ঘটনাস্থলে ২০টি অ্যাম্বুলেন্স পাঠানো হয় বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের মুখপাত্র হোসাম আব্দুল গাফফার। প্রাথমিক তথ্য অনুযায়ী,…
দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো নিজ জেলা ঠাকুরগাঁওয়ে সফরে আসছেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী ৬ ও ৭ সেপ্টেম্বর দুই দিনের সফরে ঠাকুরগাঁওয়ে অবস্থান করবেন তিনি। রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে জেলা শহরে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির প্রটোকল অফিসার আবুল কালাম মো. লুৎফর রহমান স্বাক্ষরিত একটি চিঠিতে এ সফরের বিষয়টি নিশ্চিত করা হয়। সফরকে ঘিরে ঠাকুরগাঁওয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পৌরসভা এবং নাগরিক সমাজের পক্ষ থেকে বিভিন্ন প্রস্তুতি নেওয়া হচ্ছে। শহরের প্রাণকেন্দ্র বড় মাঠে রাষ্ট্রপতির নাগরিক সংবর্ধনার আয়োজন করা হয়েছে। সেখানে মঞ্চ নির্মাণের কাজও চলছে। সফরসূচি অনুযায়ী, ৬ সেপ্টেম্বর ঠাকুরগাঁও সার্কিট হাউসে পৌঁছাবেন রাষ্ট্রপতি।…
দেশের চলমান গ্যাস ও জ্বালানি সংকট শিগগিরই কেটে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানিয়েছেন, শিল্পকারখানায় জ্বালানি সরবরাহ স্বাভাবিক করতে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছে। আগামী এক থেকে দেড় সপ্তাহের মধ্যে মিল-কারখানাগুলোর জন্য পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। বুধবার (২ সেপ্টেম্বর) রাজধানীর ৩০০ ফিট এলাকায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন রিজভী। চলমান জ্বালানি সংকট প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান পরিস্থিতি শুধু সরকারের কারণে সৃষ্টি হয়নি। এর পেছনে বৈশ্বিক বিভিন্ন কারণ রয়েছে। তবে সংকট মোকাবিলায় সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার…
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পূর্ববিরোধের জেরে আবদুল মান্নান (৬২) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বেতাগী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম বেতাগী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবদুল মান্নান ওই গ্রামের হাফেজ বজলুর রহমান বাড়ির নূর আহমেদের ছেলে। স্থানীয় বাসিন্দা ও নিহতের স্বজনদের বরাতে জানা গেছে, প্রায় ৯ মাস আগে একটি বিয়ের অনুষ্ঠানে প্রতিবেশী মোজাম্মেল হকের সঙ্গে আবদুল মান্নানের ঝগড়া হয়। ওই ঘটনার পর থেকেই দুজনের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় বাজারে পুরোনো বিষয় নিয়ে দুজনের মধ্যে আবারও কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। পরে স্থানীয় লোকজন এগিয়ে…
বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার পরিধি বাড়ানোর আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি বলেছেন, দুই দেশের জনগণের কল্যাণ ও পারস্পরিক স্বার্থকে অগ্রাধিকার দিয়ে বিদ্যমান ঐতিহাসিক সম্পর্ককে আরও এগিয়ে নেওয়া সম্ভব। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে নিজের অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা বলেন মন্ত্রী। এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকের শুরুতে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে…
সন্তানের ভবিষ্যৎ নিশ্চিত করতে একজন মায়ের ত্যাগ ও সংগ্রামের গল্প সবসময়ই অনুপ্রেরণার। তেমনই এক অনন্য দৃষ্টান্ত তৈরি করেছেন ভারতের মহারাষ্ট্রের ৪৭ বছর বয়সী রমাবাই রণবীর। মেয়ের পড়াশোনার খরচ জোগাতে শাড়ি পরে খালি পায়ে ম্যারাথনে অংশ নিয়ে তরুণ প্রতিযোগীদের পেছনে ফেলে প্রথম হয়েছেন তিনি। প্রতিযোগিতায় বিজয়ী হয়ে পাওয়া ৩ হাজার রুপি মেয়ের শিক্ষার পেছনে ব্যয় করার সিদ্ধান্ত নিয়েছেন রমাবাই। মহারাষ্ট্রের বিড জেলার আম্বাজোগাইয়ের বাসিন্দা রমাবাই ‘অমৃত দৌড়’ নামের একটি ম্যারাথনে অংশ নেন। ভারতীয় শিক্ষা প্রসারক সংস্থার খোলেশ্বর এডুকেশনাল কমপ্লেক্সের অমৃত মহোৎসব উপলক্ষে এ দৌড়ের আয়োজন করা হয়। আয়োজকদের তথ্য অনুযায়ী, আম্বাজোগাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ চৌক থেকে ম্যারাথন শুরু হয়ে ভাগ্যনগর চৌকে…
© বাংলা গেজেটা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
© বাংলা গেজেটা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত













