Author: নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় নারী যাত্রীদের জন্য চালু হওয়া বিশেষ ‘মহিলা বাস’ সার্ভিসে বাড়ছে আগ্রহ। সাধারণ গণপরিবহনে চলাচলের সময় নানা ধরনের অস্বস্তি ও বিড়ম্বনার মুখে পড়তে হয়—এমন অভিযোগ করা নারী যাত্রীরা নতুন এই সার্ভিসে স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তার অনুভূতি পাচ্ছেন বলে জানিয়েছেন। গত ১৮ আগস্ট ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ায় একযোগে মহিলা বাস সার্ভিস চালু করে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। উদ্বোধনের দিন থেকেই বগুড়া শহরের সাতমাথা থেকে শেরপুর রুটে দিনে একবার এবং মোকামতলা রুটে দুইবার নারী যাত্রীদের নিয়ে বাস চলাচল করছে। বিআরটিসি সূত্রে জানা গেছে, প্রতিদিন সকাল ৭টায় সাতমাথা থেকে একটি বাস শেরপুরের উদ্দেশে ছেড়ে যায় এবং বিকেল ৪টায় বগুড়া শহরে ফিরে আসে। একই…

Read More

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা এড়িয়ে কোনো দেশ তেহরানকে সহায়তা করলে তাদের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলে সতর্ক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বুধবার মার্কিন সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ সতর্কবার্তা দেন। ভারত ও ইরানের মধ্যে সম্ভাব্য বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনার মধ্যেই রুবিওর এমন বক্তব্য সামনে এলো। এর আগে কিরগিজস্তানের রাজধানী বিশকেকে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) ২৬তম সম্মেলনের সাইডলাইনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের বৈঠক হয়। বৈঠকের পর ভারত ও ইরান বাণিজ্য চুক্তির দিকে এগোচ্ছে বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়। তবে রুবিও বলেন, তিনি মনে করেন না ভারত ও ইরানের মধ্যে কোনো বাণিজ্য…

Read More

চট্টগ্রামের হালিশহরে পুলিশ পরিচয়ে একটি বাসায় ঢুকে তল্লাশি চালানোর পর নিজেদের সাংবাদিক পরিচয় দেওয়ার অভিযোগ উঠেছে পাঁচ ব্যক্তির বিরুদ্ধে। পরে বাসায় ‘অসামাজিক কার্যকলাপ’ চলছে—এমন অভিযোগ তুলে এক নারী ও তার দুই পুত্রবধূর ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে এক লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নগরের হালিশহর থানার শ্যামলী আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। পরদিন বুধবার ৫৫ বছর বয়সী ওই নারী থানায় মামলা করেন। মামলায় সাখাওয়াত হোসেন (৪০), মো. মাইনউদ্দিন (৪৬), মো. জাহিদ (৩০), মো. মোস্তাফিজ (৩৬) ও বাবুল (৩৬)-কে আসামি করা হয়েছে। তাদের মধ্যে সাখাওয়াত ও মাইনউদ্দিনকে গ্রেপ্তার…

Read More

আগামী নভেম্বরে চীনে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনের ফাঁকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠক হতে পারে। বিষয়টি নিয়ে ইতোমধ্যে রুশ ও চীনা পক্ষের মধ্যে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্টের সহযোগী ইউরি উশাকভ। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) উশাকভ জানান, সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের সম্মেলনের ফাঁকে কিরগিজস্তানের রাজধানী বিশকেকে পুতিন ও শি জিনপিংয়ের বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। রুশ প্রেসিডেন্টের সহযোগী বলেন, শি জিনপিং জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এপেক সম্মেলনে অংশ নেবেন। একই সঙ্গে পুতিনও আমন্ত্রিত হিসেবে সম্মেলনে উপস্থিত থাকতে পারেন। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে তিন নেতার মধ্যে…

Read More

সারাদেশে চলমান তীব্র লোডশেডিং ও বিদ্যুৎ সংকটের কারণে জাতীয় সংসদে দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। একই সঙ্গে বর্তমান সংকটের জন্য বিগত সরকারের দীর্ঘদিনের ভুল ও অপরিকল্পিত নীতিকে দায়ী করেছেন তিনি। বুধবার (২ সেপ্টেম্বর) স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশনে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নুরুল ইসলামের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, বর্তমান পরিস্থিতি নিয়ে সরকার কোনো লুকোচুরি করতে চায় না। বিদ্যুৎ ও গ্যাসের অভাবে মানুষ কষ্টে আছে উল্লেখ করে তিনি নিজের মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করেন। বিদ্যুৎ…

Read More

শ্বাসকষ্ট, জ্বর ও কাশিজনিত সমস্যা নিয়ে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে ভর্তি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বর্তমানে শারীরিকভাবে স্থিতিশীল রয়েছেন। তবে পূর্ণাঙ্গ চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণের জন্য তাকে আরও কিছুদিন হাসপাতালে থাকতে হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ৭টায় বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে তার জন্য মেডিকেল বোর্ড পুনর্গঠন করা হয়। বোর্ডের পরামর্শ অনুযায়ী তার চিকিৎসা চলছে এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত ৯টা ৪০ মিনিটে ৭৬ বছর বয়সী ইকবাল হাসান মাহমুদ টুকু…

Read More

চিকিৎসা শেষে প্রায় সাড়ে পাঁচ মাস পর বুধবার (২ সেপ্টেম্বর) দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে তাকে বহনকারী বিমানটি রাত ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। মালয়েশিয়া থেকে দেশে ফেরার উদ্দেশ্যে রওনা হওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস। তিনি জানান, জ্ঞান ফেরার পর থেকেই দেশে ফেরার জন্য অস্থির হয়ে ছিলেন মির্জা আব্বাস। আফরোজা আব্বাস বলেন, অসুস্থ হওয়ার পর মির্জা আব্বাসকে অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রায় দেড় মাস চিকিৎসার পর তাকে প্রিন্স কোর্ট মেডিক্যাল সেন্টারে নেওয়া হয়। নিউরোর সমস্যা…

Read More

মাদকমুক্ত ও নৈতিকতাসম্পন্ন একটি জাতি গড়ে তুলতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বুধবার (২ সেপ্টেম্বর) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘২০২৫ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী স্কাউট ও রোভার স্কাউটদের সংবর্ধনা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে মাদকমুক্ত ও নৈতিকতাসম্পন্ন হিসেবে গড়ে তুলতে শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার। শিক্ষার্থীদের প্রতিভা বিকাশ এবং দক্ষতা বাড়াতে খেলাধুলা ও কারিগরি শিক্ষাকে কারিকুলামে অন্তর্ভুক্ত করা হচ্ছে। তিনি আরও বলেন, শিক্ষার পরিবেশ ও মানোন্নয়নে স্কুল ড্রেস বিতরণ এবং সারাদেশের প্রাথমিক বিদ্যালয়ে মিডডে…

Read More

ফ্রান্সের ফার্স্ট লেডি ব্রিজিত ম্যাক্রোঁর মেয়ে টিফেন অজিয়ের নতুন সম্পর্কে জড়িয়েছেন। ৪২ বছর বয়সী টিফেনের নতুন সঙ্গী ২২ বছর বয়সী আতোঁয়ান লেকোমন্ত। তিনি পেশায় কাইটসার্ফিং প্রশিক্ষক ও ব্যবসায়ী। দুজনের বয়সের ২০ বছরের ব্যবধান নিয়ে এরই মধ্যে আলোচনা শুরু হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্টের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামে টিফেন ও আতোঁয়ান একসঙ্গে সময় কাটিয়েছেন। সেই সময়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন টিফেন। ভিডিওতে দুজনের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি দেখা যায়। আতোঁয়ানের ভ্রমণের ভিডিও শেয়ার করে টিফেন ক্যাপশনে লেখেন, ‘ম্যাডামের সঙ্গে ৪৮ ঘণ্টা।’ ফরাসি ম্যাগাজিন গালার প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্সের সমুদ্রতীরবর্তী শহর ল্য তুকেতে তাদের পরিচয় হয়। সেখানে আতোঁয়ান…

Read More

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় ভয়াবহ বর্ণনা দিয়েছেন প্রত্যক্ষদর্শী আব্বাস মল্লিক। বুধবার (২ সেপ্টেম্বর) ট্রাইব্যুনাল-১-এ দশম সাক্ষী হিসেবে তিনি জবানবন্দি দেন। ৬০ বছর বয়সী আব্বাস মল্লিক বরগুনার পাথরঘাটা উপজেলার দক্ষিণ চরদুয়ানী গ্রামের বাসিন্দা ও পেশায় জেলে। তার ভাষ্য অনুযায়ী, ২০১০ সালে র‌্যাব সদস্যরা চরদুয়ানী ও কাঠালতলী এলাকায় নিয়মিত যাতায়াত করতেন এবং স্থানীয় বোট মালিকদের বিভিন্ন অভিযানে নিয়ে যেতেন। আব্বাসের দাবি, রাতের দিকে ঢাকা থেকে আনা হাত-পা ও চোখ বাঁধা বন্দিদের বোটে তোলা হতো। এরপর বোট গভীর নদীতে নিয়ে যেতে বলা হতো। সেখানে বন্দিদের একে একে বের করে র‌্যাব সদস্যরা চেপে ধরে রাখতেন এবং…

Read More