Author: নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা দেওয়ার ওপর আরোপ করা স্থগিতাদেশ প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। দেশটির একটি ফেডারেল আদালতের আদেশের পর ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, গত ২১ আগস্ট থেকে ওই স্থগিতাদেশ আর কার্যকর নেই। এর ফলে সংশ্লিষ্ট দেশগুলোর নাগরিকরা এখন নিয়ম অনুযায়ী অভিবাসী ভিসার আবেদন করতে এবং ভিসা প্রক্রিয়ার পরবর্তী ধাপে অংশ নিতে পারবেন। এর আগে গত ২১ জানুয়ারি থেকে স্থগিতাদেশটি কার্যকর করা হয়েছিল। এর আওতায় বাংলাদেশ ছাড়াও ভুটান, নেপাল ও পাকিস্তানসহ মোট ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা আবেদন স্থগিত রাখা হয়। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ভাষ্য, অভিবাসী ভিসা যাচাই-বাছাইয়ের নীতিমালা…
দেশের বর্তমান জ্বালানিসংকটের জন্য অতীতের সরকারের নীতিকে দায়ী করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, আগের সরকারের সময়ে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স) যথাযথভাবে কার্যকর হতে পারেনি। ফলে দেশে পর্যাপ্ত গ্যাস অনুসন্ধান না হওয়া এবং আমদানিনির্ভরতার কারণে বর্তমান সংকট তৈরি হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের তৃতীয় দিনে প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা সুলতানার প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তারেক রহমান বলেন, জ্বালানিসংকট মোকাবিলায় সরকার একটি সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। দেশীয় গ্যাসের উৎপাদন বাড়াতে ইতোমধ্যে ১০টি নতুন কূপ খনন এবং ওয়ার্কওভারের আওতায় ৩০টি কূপের কাজ সম্পন্ন হয়েছে। এসব কূপ…
চলচ্চিত্র থেকে নিজেকে পুরোপুরি সরিয়ে নিয়েছেন—এমন আলোচনা ও সমালোচনার মধ্যে নিজের অবস্থান পরিষ্কার করেছেন চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। তিনি জানিয়েছেন, চলচ্চিত্র থেকে অবসর নেননি। ভালো গল্প পেলে ভবিষ্যতে অভিনয়ে ফিরতে পারেন। পাশাপাশি অভিনয়ে ফিরুন বা না ফিরুন, সিনেমা প্রযোজনারও ইচ্ছা রয়েছে তার। সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলের অনলাইনে প্রকাশিত পপির গত বছরের একটি সাক্ষাৎকারের অংশবিশেষ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে তিনি নিজের জীবনের ভুল-ত্রুটির জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং জীবনের বাকি সময় হেদায়েতের পথে থাকার কথা বলেছিলেন। ওই বক্তব্যের পর অনেকেই ধারণা করেন, পপি হয়তো চলচ্চিত্রে অভিনয়কে ‘পাপ’ মনে করে সিনেমা থেকে সরে গেছেন। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা-সমালোচনার…
চলচ্চিত্র থেকে নিজেকে পুরোপুরি সরিয়ে নিয়েছেন—এমন আলোচনা ও সমালোচনার মধ্যে নিজের অবস্থান পরিষ্কার করেছেন চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। তিনি জানিয়েছেন, চলচ্চিত্র থেকে অবসর নেননি। ভালো গল্প পেলে ভবিষ্যতে অভিনয়ে ফিরতে পারেন। পাশাপাশি অভিনয়ে ফিরুন বা না ফিরুন, সিনেমা প্রযোজনারও ইচ্ছা রয়েছে তার। সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলের অনলাইনে প্রকাশিত পপির গত বছরের একটি সাক্ষাৎকারের অংশবিশেষ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে তিনি নিজের জীবনের ভুল-ত্রুটির জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং জীবনের বাকি সময় হেদায়েতের পথে থাকার কথা বলেছিলেন। ওই বক্তব্যের পর অনেকেই ধারণা করেন, পপি হয়তো চলচ্চিত্রে অভিনয়কে ‘পাপ’ মনে করে সিনেমা থেকে সরে গেছেন। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা-সমালোচনার…
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ সব ধরনের সংকট কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াবে। একই সঙ্গে দেশের অর্থনীতির বিভিন্ন সূচকে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর উত্তরায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন রিজভী। সমাবেশে তিনি বলেন, অতীতে নানা ষড়যন্ত্র ও দমন-পীড়নের মাধ্যমে বিএনপিকে দুর্বল বা নিশ্চিহ্ন করা সম্ভব হয়নি, ভবিষ্যতেও যাবে না। দেশি-বিদেশি বিভিন্ন ষড়যন্ত্রের মধ্যেও জনগণের সমর্থন নিয়ে দলটি টিকে রয়েছে বলে মন্তব্য করেন তিনি। রিজভীর ভাষ্য, বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দেশকে আবারও সমৃদ্ধির পথে এগিয়ে নেবে। এ সময় তিনি স্বাধীনতার…
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য ও রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি আইনুল হকের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় করা মামলায় প্রধান আসামি তমাল সরকারের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে তমাল সরকারকে রায়গঞ্জ আমলি আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার তদন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক ওমর ফারুক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালতের এপিপি রফিকুল ইসলাম (রফিক আকন্দ) বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। তার ভাষ্য, এমপি আইনুল হককে হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়েছিল বলে অভিযোগ…
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। দরিকান্দী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাহাবুব হাসান স্বপনের নেতৃত্বে আয়োজিত এই মিছিলে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিছিলটি দরিকান্দী ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীদের হাতে দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন দেখা যায়। এ সময় তারা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন স্লোগান দেন। চেয়ারম্যান প্রার্থী মাহাবুব হাসান স্বপনের নেতৃত্বে বিশাল এই মিছিলকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মী ও সমর্থকেরা মিছিলে যোগ দেন। কর্মসূচিতে বিএনপির প্রতি নিজেদের সমর্থন ও দলীয় ঐক্যের বিষয়টি তুলে ধরেন অংশগ্রহণকারীরা।…
নারী এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচেই বাংলাদেশের কাছে বড় ব্যবধানে হারের পর ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জে ইন্দোনেশিয়া। টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে আজ বুধবার শ্রীলঙ্কার মুখোমুখি হবে দলটি। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে। এশিয়া কাপের অভিষেক ম্যাচে বাংলাদেশের বিপক্ষে শুরুটা ভালো করতে পারেনি ইন্দোনেশিয়া। প্রথমে ব্যাট করে বাংলাদেশ ২০ ওভারে ৮ উইকেটে ১২৯ রান সংগ্রহ করে। জবাবে বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে মাত্র ৫৮ রানে গুটিয়ে যায় ইন্দোনেশিয়া। ফলে ৭১ রানের বড় জয় নিয়ে টুর্নামেন্ট শুরু করে বাংলাদেশ। বাংলাদেশের বিপক্ষে ইন্দোনেশিয়ার ব্যাটিং ছিল সবচেয়ে বড় হতাশার জায়গা। দলের হয়ে একমাত্র মারিয়া কোরাজন দুই অঙ্কের…
ভালোবাসার সম্পর্কে সঙ্গীকে নিয়ে নানা ধরনের প্রশ্ন বা সন্দেহ তৈরি হওয়া স্বাভাবিক। তবে একই প্রশ্ন যদি বারবার মনে ফিরে আসে, উত্তর পাওয়ার পরও যদি মন শান্ত না হয় এবং সম্পর্ক নিয়ে চিন্তা দিনের বড় একটি সময় দখল করে নেয়, তাহলে বিষয়টি অতিরিক্ত দুশ্চিন্তার লক্ষণ হতে পারে। চিকিৎসক, কাউন্সেলর ও সাইকোথেরাপি প্র্যাকটিশনার অধ্যাপক ডা. সানজিদা শাহরিয়া বলেন, এ ধরনের সমস্যায় অনেক সময় মানুষ নিজের অনুভূতি নিয়েই সন্দেহে ভুগতে পারেন। মনে হতে পারে, ‘আমি কি সত্যিই তাকে ভালোবাসি?’, ‘আগের মতো ভালো লাগছে না কেন?’ কিংবা ‘আমি কি ভুল মানুষকে বিয়ে করেছি?’ বিশেষজ্ঞের মতে, শুধু প্রশ্ন মনে আসা কোনো সমস্যা নয়। কিন্তু উত্তর…
দীর্ঘ প্রায় পাঁচ মাস বিদেশে চিকিৎসা নেওয়ার পর আজ বুধবার দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে চিকিৎসকদের পরামর্শে দেশে ফেরার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চিকিৎসাধীন অবস্থায় মির্জা আব্বাসের শারীরিক অবস্থার যথেষ্ট উন্নতি হয়েছে। মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী তাকে দেশে ফেরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মির্জা আব্বাসকে বহনকারী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট বুধবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। মালয়েশিয়া থেকে মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস জানান, দেশে ফেরার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তার…
© বাংলা গেজেটা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
© বাংলা গেজেটা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত













