Author: নিজস্ব প্রতিবেদক
পশ্চিমবঙ্গের বীরভূম জেলার রামপুরহাটের কুসুম্বা গ্রামের একটি বাড়ি থেকে বৃষ্টি মুখোপাধ্যায় নামে এক যুবতীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাতো ভাই নীহাররঞ্জন মুখোপাধ্যায়ের মেয়ে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে পরিবারের সদস্যরা বাড়ির দোতলার একটি ঘর থেকে বৃষ্টির মরদেহ দেখতে পান। পরে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তের জন্য মরদেহ রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। পরিবার সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে বাড়ির দোতলার একটি ঘরে বৃষ্টিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্বজনেরা। ঘরের সিলিং ফ্যানে সাদা রঙের একটি…
গত ১৭ বছরে দেশের জ্বালানি খাতে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তার দাবি, বিদ্যুৎ ও গ্যাস খাতে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। দুর্নীতির সঙ্গে জড়িতদের অনেকে দেশ ছেড়ে বিদেশে অবস্থান করছেন এবং পাচার করা অর্থ ভোগ করছেন বলেও অভিযোগ করেন তিনি। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে ফরিদপুরে স্থানীয় বিএনপির উদ্যোগে দলটির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শামা ওবায়েদ। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে জ্বালানি খাতে চলা অনিয়ম ও দুর্নীতির কারণে দেশের মানুষ এখন সংকটের মধ্যে পড়েছেন। তার অভিযোগ, আওয়ামী লীগ সরকারের…
বিয়ের মাত্র পাঁচ মাসের মাথায় আনুষ্ঠানিকভাবে আলাদা হওয়ার ঘোষণা দিয়েছেন ভারতের জনপ্রিয় র্যাপার বাদশা ও পাঞ্জাবি অভিনেত্রী ইশা রিখি। কয়েক সপ্তাহ ধরে তাদের সম্পর্ক নিয়ে চলা নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সোমবার (৩১ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের সিদ্ধান্তের কথা জানান তারা। দুজনই একই ধরনের বিবৃতি প্রকাশ করে জানিয়েছেন, পারস্পরিক সম্মতির ভিত্তিতেই তারা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়া বিবৃতিতে বাদশা জানান, তিনি ও ইশা রিখি নিজেদের আলাদা পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এ সিদ্ধান্ত পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে নেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। একই সঙ্গে এই কঠিন সময়ে তাদের ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান করার জন্য ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি অনুরোধ…
২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে গিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। ডারউইনে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে সিরিজে এগিয়ে যায় নাজমুল হোসেন শান্তর দল। পরে ম্যাকাই টেস্টে ইনিংস ও ৫১ রানে জিতে সিরিজ ১-১ সমতায় শেষ করে অস্ট্রেলিয়া। তবে সিরিজ জিতেও পুরোপুরি সন্তুষ্ট নয় স্বাগতিকরা। বরং বাংলাদেশকে হোয়াইটওয়াশ করতে না পারার আক্ষেপ এখনো রয়েছে অস্ট্রেলিয়ার তারকা পেসার জশ হ্যাজলউডের। সিডনিতে ক্রিকেট অস্ট্রেলিয়ার এক অনুষ্ঠানে বাংলাদেশের বিপক্ষে সিরিজ নিয়ে কথা বলেন ৩৫ বছর বয়সী এই পেসার। তিনি বলেন, সিরিজ ১-১ সমতায় শেষ হওয়া অস্ট্রেলিয়ার প্রত্যাশিত ফল ছিল না। তাদের লক্ষ্য ছিল দুই ম্যাচেই জয় তুলে নিয়ে বাংলাদেশকে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করা।…
টানা ভারী বৃষ্টিতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ ও পার্শ্ববর্তী রাওয়ালপিন্ডির বিভিন্ন নিচু এলাকা পানিতে তলিয়ে গেছে। অতিবৃষ্টিতে দুই শহরের জনজীবন ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসন উদ্ধার ও সরিয়ে নেওয়ার কার্যক্রম জোরদার করেছে। একই সঙ্গে রাওয়ালপিন্ডির সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, লেহ নুল্লা খালের পানি বিপৎসীমার কাছাকাছি পৌঁছেছে। কাটারিয়ানে পানির উচ্চতা ২৯ ফুট এবং গাওয়ালমান্ডিতে ২৩ দশমিক ৫ ফুটে উঠেছে। খাল অববাহিকায় তীব্র বৃষ্টিপাতের কারণে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া শুরু করেছে প্রশাসন। রাওয়ালপিন্ডির বিভিন্ন এলাকায় ‘রেসকিউ ১১২২’ উদ্ধার অভিযান পরিচালনা করছে। ইতোমধ্যে প্রায় ৬০ জনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। পানিতে আটকে পড়া…
নতুন বেতনকাঠামোয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের মূল বেতন উল্লেখযোগ্যভাবে বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। নতুন কাঠামো অনুযায়ী, ১০ম গ্রেডের প্রধান শিক্ষকদের চাকরির শুরুতে মূল বেতন ১৬ হাজার টাকা থেকে বেড়ে ৩২ হাজার টাকা এবং ১৩তম গ্রেডের সহকারী শিক্ষকদের মূল বেতন ১১ হাজার টাকা থেকে বেড়ে ২৪ হাজার টাকা হবে। নতুন বেতনকাঠামো ধাপে ধাপে কার্যকর করা হবে। ১০ম থেকে ২০তম গ্রেডের চাকরিজীবীদের ক্ষেত্রে ২০২৬ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত নতুন বর্ধিত মূল বেতনের ৫০ শতাংশ কার্যকর হবে। এরপর ২০২৭ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত আরও ২৫ শতাংশ এবং একই বছরের জুলাই থেকে ডিসেম্বরের মধ্যে অবশিষ্ট ২৫ শতাংশ কার্যকর…
২০১৫ সালের ১৯ ফেব্রুয়ারি রাতে ডিবি পুলিশ পরিচয়ে বরিশালের আগৈলঝাড়া উপজেলা ছাত্রদলের তৎকালীন যুগ্ম সাধারণ সম্পাদক টিপু হাওলাদারকে ঘুম থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এর দুই দিন পর টেলিভিশনে টিপু ও কবির নামে দুজনের ‘ক্রসফায়ারে’ নিহত হওয়ার খবর দেখেন সেলিনা বেগম। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ সাক্ষ্য দেওয়ার সময় তিনি এসব তথ্য জানান। বরিশালে ছাত্রদল ও জাসাসের দুই নেতাকে ক্রসফায়ারে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষী হিসেবে জবানবন্দি দেন সেলিনা বেগম। তিনি জানান, নিহত টিপু হাওলাদার তার ভাগনির স্বামী। ২০১১ সালে তাদের বিয়ে হয় এবং তাদের দুই সন্তান রয়েছে। সাক্ষীর বক্তব্য অনুযায়ী, টিপু বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত…
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, নতুন পে-স্কেল কার্যকর হলে সরকারি কর্মচারীদের সবার বেতন দ্বিগুণ হবে—বিষয়টি এমন নয়। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। নতুন বেতন কাঠামোর কারণে মূল্যস্ফীতি বাড়ার আশঙ্কা রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, বিপুলসংখ্যক মানুষের বেতন বাড়লে কিছুটা মূল্যস্ফীতির ঝুঁকি তৈরি হতে পারে। তবে নতুন পে-স্কেলে প্রত্যেক সরকারি কর্মচারীর বেতন ১০০ শতাংশ বাড়বে না। তিনি ব্যাখ্যা করেন, দীর্ঘ সময় ধরে নতুন বেতন স্কেল কার্যকর না হওয়ায় অনেক সরকারি কর্মচারীর মূল বেতন নিয়মিত ইনক্রিমেন্টের মাধ্যমে ইতোমধ্যে বেড়েছে। ফলে নতুন…
মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও শিয়া মুসলমানদের ষষ্ঠ ইমাম জাফর সাদিক (আ.)-এর জন্মবার্ষিকী উপলক্ষে ইরানে ২ হাজার ৫৭৭ জন বন্দির সাজা মওকুফ বা কমানোর অনুমোদন দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। ইরানের বিচার বিভাগের প্রধান গোলাম হোসেন মোহসেনি এজেয়ির আবেদনের পরিপ্রেক্ষিতে এই বিশেষ ক্ষমার প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়। হিজরি ক্যালেন্ডার অনুযায়ী রবিউল আউয়াল মাসের ১৭ তারিখ মহানবী (সা.) এবং ইমাম জাফর সাদিক (আ.)-এর জন্মবার্ষিকী পালন করা হয়। এ বছর ৩০ আগস্ট দিনটি পালিত হয়েছে। ইরানের সংবিধানের ১১০ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, বিচার বিভাগের প্রধানের সুপারিশের ভিত্তিতে সাজাপ্রাপ্ত বন্দিদের সাজা কমানো বা সম্পূর্ণ ক্ষমা করার এখতিয়ার দেশটির সর্বোচ্চ নেতার রয়েছে। সেই…
দেশের চলমান গ্যাস সংকট আগামী সপ্তাহের মধ্যেই অনেকটা স্বাভাবিক হয়ে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। একই সঙ্গে বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতিকে বৈশ্বিক সংকটের অংশ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, সংকট মোকাবিলায় সরকার প্রয়োজনীয় উদ্যোগ নিয়ে কাজ করছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন রিজভী।গ্যাস সরবরাহ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির এই নেতা বলেন, আগামী সপ্তাহের মধ্যেই দেশের গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হবে বলে তিনি আশাবাদী। তার মতে, বর্তমানে যে সংকট তৈরি হয়েছে, তা…
© বাংলা গেজেটা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
© বাংলা গেজেটা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত













