Author: নিজস্ব প্রতিবেদক
নেপালে আকস্মিক বন্যার পর এখনো শত শত বিদেশি পর্যটকের সন্ধান পাওয়া যাচ্ছে না। নিখোঁজদের মধ্যে সবচেয়ে বেশি রয়েছেন ভারতীয় নাগরিক। বিভিন্ন দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও নেপাল পুলিশের তথ্য অনুযায়ী, একাধিক দেশের নাগরিক এখনো নিখোঁজ রয়েছেন।প্রাপ্ত তথ্য অনুযায়ী, অন্তত ২৭৫ জন ভারতীয় নাগরিকের খোঁজ পাওয়া যাচ্ছে না। চীনের প্রায় ১০০ জন, যুক্তরাষ্ট্রের ৯০ জন, ইউক্রেনের ৬২ জন এবং মালয়েশিয়ার ৫১ জন নাগরিক নিখোঁজ রয়েছেন।এ ছাড়া অস্ট্রেলিয়ার ৪৩ জন, যুক্তরাজ্যের ৩৩ জন এবং কানাডার ৩০ জন নাগরিকেরও এখনো সন্ধান মেলেনি। দক্ষিণ কোরিয়া, দক্ষিণ আফ্রিকা, পর্তুগাল, নেদারল্যান্ডস ও নিউজিল্যান্ডের কয়েকজন পর্যটকও নিখোঁজদের তালিকায় রয়েছেন।বন্যার আকস্মিক স্রোত ও প্রতিকূল পরিস্থিতির কারণে অনেক এলাকায় যোগাযোগ…
ময়মনসিংহের ত্রিশালে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজিচালকসহ আরও চারজন আহত হয়েছেন। সোমবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে ত্রিশাল-বালিপাড়া সড়কের ঠাকুরবাড়ি মোড় সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।ত্রিশাল থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বালিপাড়ার দিকে যাচ্ছিল একটি ট্রাক। বিপরীত দিক থেকে ত্রিশালের দিকে আসছিল যাত্রীবাহী একটি সিএনজি। ঠাকুরবাড়ি মোড় এলাকায় পৌঁছালে যানবাহন দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুই যাত্রীর মৃত্যু হয়।নিহতদের মধ্যে আনুমানিক ৩৫ বছর বয়সী এক পুরুষ ও ৪০ বছর বয়সী এক নারী রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে…
ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬.৮৫ কেজি বিদেশি স্বর্ণ জব্দ করেছে দেশটির রাজস্ব গোয়েন্দা অধিদপ্তর (ডিআরআই)। এ ঘটনায় পাঁচ বাংলাদেশি ট্রানজিট যাত্রীসহ একটি বেসরকারি বিমান সংস্থার এক গ্রাউন্ড স্টাফকে গ্রেপ্তার করা হয়েছে।সোমবার (৩১ আগস্ট) কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস। এর আগে শনিবার মুম্বাই বিমানবন্দরে অভিযান চালিয়ে এসব স্বর্ণ জব্দ করা হয়।ডিআরআই কর্মকর্তারা জানিয়েছেন, নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মুম্বাই আঞ্চলিক ইউনিটের কর্মকর্তারা বিমানবন্দর থেকে বের হওয়ার সময় একটি বেসরকারি বিমান সংস্থার গ্রাউন্ড স্টাফকে আটক করেন। পরে তার শরীরে তল্লাশি চালিয়ে মোমের মধ্যে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ২৪ ক্যারেটের স্বর্ণের…
বলিউডে ‘আওয়ারাপন ২’ সিনেমার সাফল্য নিয়ে ব্যস্ততার মধ্যেই অসুস্থ হয়ে পড়েছেন অভিনেতা ইমরান হাশমি। কয়েক দিন ধরে শারীরিক অসুস্থতায় ভোগার পর মুম্বাইয়ে তার পরীক্ষা করা হলে সোয়াইন ফ্লুর সংক্রমণ শনাক্ত হয়। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বর্তমানে তিনি সম্পূর্ণ বিশ্রামে রয়েছেন।ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি সিনেমার প্রচারণা ও অন্যান্য কাজের জন্য রাঁচিসহ ভারতের কয়েকটি শহরে ভ্রমণ করেছিলেন ইমরান। মুম্বাইয়ে ফেরার পরই তার অসুস্থতা দেখা দেয়। পরে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে সোয়াইন ফ্লু শনাক্ত হয়।অসুস্থতার কারণে ব্যাঙ্গালুরুতে অনুষ্ঠিত ‘আওয়ারাপন ২’-এর একটি বিশেষ প্রদর্শনীতে অংশ নিতে পারেননি এই অভিনেতা। অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারায় সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের কাছে দুঃখ প্রকাশও করেন তিনি।তবে ইমরানের অসুস্থতার মধ্যেও…
চীন-নেপাল সীমান্তবর্তী তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের জিরং পোর্টে ভয়াবহ কাদা ধসে মৃতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। একই ঘটনায় ২৩টি দেশের ২৬১ জন বিদেশি নাগরিকসহ মোট ৫৪৬ জন এখনও নিখোঁজ রয়েছেন। রোববার (৩০ আগস্ট) আনাদোলু এজেন্সির বরাতে এ তথ্য জানা গেছে।চীনা কর্তৃপক্ষের সর্বশেষ তথ্য অনুযায়ী, দুর্ঘটনার পর নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে ব্যাপক অভিযান পরিচালনা করা হচ্ছে। দেশটির পররাষ্ট্র, জননিরাপত্তা, সংস্কৃতি ও পর্যটন এবং দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ যৌথভাবে অনুসন্ধান ও তথ্য যাচাইয়ের পর হতাহত ও নিখোঁজের সর্বশেষ পরিসংখ্যান প্রকাশ করেছে।নিখোঁজ বিদেশি নাগরিকদের মধ্যে সবচেয়ে বেশি রয়েছেন নেপালের ১০৪ জন। এছাড়া ভারতের ৪৯ জন, লাটভিয়ার ৩৩ জন, যুক্তরাষ্ট্রের ১৮ জন, যুক্তরাজ্যের ১৫ জন এবং…
সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় দীর্ঘ সাড়ে পাঁচ মাস চিকিৎসা শেষে আগামী বুধবার (২ সেপ্টেম্বর) রাতে দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মির্জা আব্বাস।বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উন্নত চিকিৎসা নেওয়ার পর মির্জা আব্বাস এখন অনেকটাই সুস্থ। চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের ইতিবাচক পরামর্শের পর দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।জানা গেছে, ২ সেপ্টেম্বর রাত ৯টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার অবতরণের কথা রয়েছে।এর আগে চলতি বছরের ১১ মার্চ পবিত্র রমজান মাসে ইফতারের সময় হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। পরে ওই রাতেই…
২০২৮ শিক্ষাবর্ষ থেকে দেশের শিক্ষাক্রমে ব্যাপক ও বিস্তৃত সংস্কার আনার পরিকল্পনা করছে সরকার। প্রধানমন্ত্রীর শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন জানিয়েছেন, শিক্ষাব্যবস্থাকে মেধা, দক্ষতা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের সমন্বয়ে নতুনভাবে সাজানো হবে।তিনি জানান, সংস্কারের প্রস্তুতি হিসেবে ২০২৭ শিক্ষাবর্ষ থেকেই কারিকুলামে চতুর্থ শিল্পবিপ্লব, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), প্রযুক্তি ও খেলাধুলাসংক্রান্ত নতুন বিষয় যুক্ত করা হচ্ছে। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের আধুনিক বিশ্বের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে গড়ে তুলতেই এসব উদ্যোগ নেওয়া হয়েছে।মাহদী আমিন বলেন, চতুর্থ শ্রেণি থেকে ‘স্পোর্টস অ্যান্ড কালচার’ এবং ষষ্ঠ শ্রেণি থেকে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ ও ‘টেকনিক্যাল এডুকেশন’ পাঠ্যক্রমে যুক্ত হবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের রোবটিক্স, এআই এবং চতুর্থ শিল্পবিপ্লবের…
রাঙামাটির কাপ্তাই হ্রদের পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় কাপ্তাই বাঁধের স্পিলওয়ের ১৬টি জলকপাট তিন ফুট করে খুলে দেওয়া হয়েছে। এর মাধ্যমে প্রতি সেকেন্ডে প্রায় ৫৮ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নিষ্কাশন করা হচ্ছে। রোববার (৩০ আগস্ট) সকাল ১০টা থেকে পানি ছাড়ার পরিমাণ বাড়ানো হয় বলে জানিয়েছেন কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক (তত্ত্বাবধায়ক প্রকৌশলী) মাহমুদ হাসান। এর আগে শনিবার রাত ৮টার দিকে প্রতিটি গেট ছয় ইঞ্চি করে খুলে প্রায় ৯ হাজার কিউসেক পানি ছাড়া শুরু হয়েছিল। পরে রাত ১০টা ৩৫ মিনিটে ১৬টি গেট দিয়ে পানি নিষ্কাশনের পরিমাণ বেড়ে প্রায় ১৮ হাজার কিউসেকে দাঁড়ায়। হ্রদের পানির উচ্চতা ক্রমাগত বাড়তে থাকায় রোববার গেটগুলো আরও…
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, গুম বা এনফোর্সড ডিজঅ্যাপিয়ারেন্স বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে অন্যতম ভয়ংকর অপরাধ। এটি মানবাধিকারের চরম লঙ্ঘন এবং এর সঙ্গে জড়িতদের জবাবদিহির আওতায় আনা জরুরি।শনিবার (২৯ আগস্ট) আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তার ভেরিফায়েড ফেসবুক পেজেও বাণীটি প্রকাশ করা হয়েছে।প্রধানমন্ত্রী বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে গুমের শিকার ব্যক্তি এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সহানুভূতি ও সমবেদনা জানান। তিনি বলেন, গুম কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; এটি একটি বৈশ্বিক সমস্যা। বিশেষ করে স্বৈরতান্ত্রিক শাসনব্যবস্থা ও রাজনৈতিক সংঘাতপূর্ণ অঞ্চলে ভিন্নমত দমন করতে এ ধরনের অমানবিক কর্মকাণ্ড সংঘটিত হওয়ার নজির…
-নিজের গুম ও দীর্ঘ বন্দিজীবনের ভয়াবহ অভিজ্ঞতা তুলে ধরতে গিয়ে আবেগাপ্লুত হয়ে কেঁদেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ২০১৫ সালে অপহরণের পর ৬১ দিন অজ্ঞাত স্থানে বন্দি থাকা এবং পরবর্তী সময়ে ভারতের মেঘালয়ে প্রায় ৯ বছর নির্বাসিত জীবনের নানা দুঃসহ স্মৃতি তিনি তুলে ধরেন।শনিবার (২৯ আগস্ট) রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘর মিলনায়তনে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে ‘মায়ের ডাক’ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সভার প্রতিপাদ্য ছিল—‘নিখোঁজ ব্যক্তিদের ফিরিয়ে আনতে বা তাদের সন্ধান পেতে চাই আইন, ন্যায়বিচার, জবাবদিহিতা এবং মানবাধিকার।’বক্তব্যের একপর্যায়ে ভারতে মানসিক হাসপাতালে কাটানো সময়ের কথা স্মরণ করে কান্নায় ভেঙে পড়েন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, বিদেশের…
© বাংলা গেজেটা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
© বাংলা গেজেটা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত













