Author: নিজস্ব প্রতিবেদক
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে অসুস্থ গরু জবাইয়ের প্রস্তুতি এবং তাজা মাংসের সঙ্গে বাসি মাংস মিশিয়ে বিক্রির অভিযোগে দুই মাংস ব্যবসায়ীকে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে মানুষের খাওয়ার অনুপযোগী মাংস জব্দ করে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) উপজেলার কনকসার বাজার ও মালিরঅংক বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারজানা ববি মিতুর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে উপজেলা প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারাও অংশ নেন। অভিযানের শুরুতে কনকসার বাজারসংলগ্ন এলাকায় ইব্রাহীম মুন্সির বাড়ির পাশে অস্বাস্থ্যকর পরিবেশে একটি অসুস্থ গরু জবাইয়ের জন্য প্রস্তুত অবস্থায় দেখতে পান ভ্রাম্যমাণ আদালত।…
নেপালে ভয়াবহ আকস্মিক বন্যার পর পরিস্থিতি ক্রমেই মানবিক বিপর্যয়ের দিকে যাচ্ছে। প্রবল স্রোতে ভেসে যাওয়া মরদেহগুলো নদীপথে শত শত কিলোমিটার দূরের বিভিন্ন এলাকায় গিয়ে পড়ছে। একের পর এক মরদেহ উদ্ধারের ফলে বিভিন্ন জেলার হাসপাতাল ও মর্গে দেখা দিয়েছে তীব্র জায়গা সংকট। মরদেহ সংরক্ষণ, পরিচয় শনাক্তকরণ এবং নিখোঁজ স্বজনদের কাছে তথ্য পৌঁছে দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। গত বুধবার (২৬ আগস্ট) নেপালের রাসুয়া জেলার ভোটেকোশী নদীতে শক্তিশালী আকস্মিক বন্যা আঘাত হানে। পরে বন্যার পানি ভোটেকোশী ও ত্রিশূলী নদী দিয়ে ভাটির দিকে প্রবাহিত হয়। এতে রাসুয়া ও নুয়াকোটের পাশাপাশি নদীর নিম্নাঞ্চলের বিভিন্ন এলাকাও ক্ষতিগ্রস্ত হয়। বন্যার পর উদ্ধার হওয়া মরদেহ চিতওয়ান, তানাহুন, নাওয়ালপারাসি,…
পদ্মা সেতু উদ্বোধনের পর গত চার বছর দুই মাসে ঢাকা-মাওয়া হাইওয়ে এক্সপ্রেসওয়ের মাওয়া টোল প্লাজা থেকে ধলেশ্বরী টোল প্লাজা পর্যন্ত এলাকায় ৫৪৮টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৪৭ জন এবং আহত হয়েছেন আরও ৮৭৪ জন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তথ্য থেকে দুর্ঘটনা ও হতাহতের এই চিত্র উঠে এসেছে। সূত্র জানায়, ২০২২ সালের ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে ২০২৬ সালের ২৭ আগস্ট পর্যন্ত ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ওই অংশে এসব দুর্ঘটনা ঘটে। পদ্মা সেতু চালুর পর দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানীর সড়ক যোগাযোগ আরও সহজ হয়েছে। ফলে এই মহাসড়কে যানবাহনের চলাচল ও চাপ আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এর সঙ্গে…
দীর্ঘ অভিনয়জীবনে অসংখ্য সিনেমায় অভিনয় করে দর্শকের কাছে পরিচিতি পাওয়া বাপ্পারাজ সাম্প্রতিক সময়ে বড়পর্দায় তুলনামূলকভাবে কম সক্রিয় ছিলেন। তবে এবার নতুন সিনেমার মধ্য দিয়ে আবারও অভিনয়ে ফিরছেন তিনি। নির্মাতা এম ডি ইকবালের নতুন সিনেমা ‘গুলশানের চামেলী’-তে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন এই অভিনেতা। সিনেমাটির প্রযোজক জাহাঙ্গীর সিকদার বাপ্পারাজের চুক্তিবদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে সিনেমায় তার চরিত্রটি ঠিক কী ধরনের, সে বিষয়ে এখনই বিস্তারিত জানাতে রাজি নন নির্মাতা। গল্পের গুরুত্বপূর্ণ একটি অংশে বাপ্পারাজকে দেখা যাবে বলে জানিয়েছেন তিনি। নির্মাতা এম ডি ইকবাল বলেন, চরিত্রটি নিয়ে এই মুহূর্তে বিস্তারিত প্রকাশ করতে চান না। তবে গল্প ও চরিত্র—দুটিই বাপ্পারাজের পছন্দ…
মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তির কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি এবং পাঁচশ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি। বিজিবি সূত্র জানায়, বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত প্রায় ১০টার দিকে বড়লেখা উপজেলার কুমারশাইল সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবির একটি টহলদল। গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অবস্থান নেয় বিজিবি সদস্যরা। পরে সেখানে ভারতীয় চোরাকারবারিদের একটি দলের সঙ্গে তাদের সংঘর্ষের ঘটনা ঘটে। বিজিবির দাবি, চোরাকারবারিরা বাংলাদেশে অবৈধ অস্ত্র ও মাদক প্রবেশের চেষ্টা করছিল। তাদের চ্যালেঞ্জ করা হলে তারা বিজিবি সদস্যদের…
নেপালে বুধবারের ভয়াবহ আকস্মিক বন্যার পর ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত ৪৮৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং বিদেশি নাগরিকসহ আরও ১ হাজার ৪০০ জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশ, ভারত, চীন, দক্ষিণ কোরিয়া, জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ কয়েকটি দেশ নেপালে অনুসন্ধান ও উদ্ধারকারী দল পাঠানোর প্রস্তাব দিয়েছে। তবে আপাতত এসব প্রস্তাব গ্রহণ না করে নিজেদের নিরাপত্তা বাহিনীর মাধ্যমেই উদ্ধার অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে নেপাল সরকার। শুক্রবার (২৮ আগস্ট) নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই মুহূর্তে তাদের বিদেশি উদ্ধারকারী দলের প্রয়োজন নেই। মন্ত্রণালয়ের মুখপাত্র লোক বাহাদুর ছেত্রী বলেন, বিভিন্ন দেশ থেকে সহায়তার প্রস্তাব…
২০২৬-২৭ শিক্ষাবর্ষে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির প্রস্তুতি নিচ্ছেন হাজারো শিক্ষার্থী। এরই মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি), জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি), খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি) ভর্তি পরীক্ষার সম্ভাব্য সময়সূচি প্রকাশ করেছে। সাত বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় ও এমআইএসটির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে চলতি বছরের ডিসেম্বর মাসে। অন্যদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও কুয়েটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২০২৭ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে। ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে ৫ ডিসেম্বর। ওই দিন আইবিএ ইউনিটের পরীক্ষা…
সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর আত্রাই উপজেলার সাত প্রবাসীর জানাজা সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) সকাল ১০টায় উপজেলার মোল্লা আজাদ মেমোরিয়াল কলেজ মাঠে জেলা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে তাদের যৌথ জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় আত্রাই-রানীনগর আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম, নওগাঁর জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মনিরুজ্জামানসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ অংশ নেন। প্রবাসে কর্মরত সাত বাংলাদেশির মর্মান্তিক মৃত্যুতে জানাজাস্থলে নেমে আসে শোকের আবহ। এর আগে বৃহস্পতিবার রাতে নিহত সাত প্রবাসীর মরদেহ বিশেষ ফ্রিজিং অ্যাম্বুলেন্সে করে আত্রাই থানা কম্পাউন্ডে আনা হয়।…
বাংলাদেশ ও ভারতের মধ্যকার বহুল প্রতীক্ষিত দ্বিপক্ষীয় ক্রিকেট সিরিজ নিয়ে নতুন সম্ভাবনার কথা জানিয়েছে ভারতের বার্তা সংস্থা এএনআই। সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে এসে সাদা বলের সিরিজ খেলার কথা ছিল ভারতীয় ক্রিকেট দলের। তবে নির্ধারিত সময়ে সেই সফর হচ্ছে না। এর পরিবর্তে আগামী বছরের জানুয়ারিতে ভারত বাংলাদেশ সফরে আসতে পারে বলে জানা গেছে। সিরিজ আয়োজনের সম্ভাব্য সময় নিয়ে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) ও দেশটির সরকারের মধ্যে আলোচনা চলছে। বিসিসিআইয়ের একটি সূত্র এএনআইকে জানিয়েছে, আগামী বছরের শুরুতে সিরিজ আয়োজনের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সময় চেয়েছে। সূত্রটির ভাষ্য অনুযায়ী, ভারত-বাংলাদেশ সিরিজ জানুয়ারিতে আয়োজনের সম্ভাবনা রয়েছে। তবে বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি এবং এ…
আইন পেশাকে কেবল অর্থ উপার্জনের মাধ্যম হিসেবে না দেখে মানুষের পাশে দাঁড়ানো ও ন্যায়বিচার নিশ্চিত করার দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। শুক্রবার (২৮ আগস্ট) ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে (ইউএপি) বাংলাদেশ বার কাউন্সিল এনরোলমেন্ট পরীক্ষায় উত্তীর্ণ বিশ্ববিদ্যালয়টির আইন বিভাগের শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। নবীন আইনজীবীদের উদ্দেশে আইনমন্ত্রী বলেন, আইন পেশায় প্রতিনিয়ত শেখার সুযোগ রয়েছে। নিয়মিত পড়াশোনার মাধ্যমে জ্ঞান ও দক্ষতা বাড়ানোর পাশাপাশি ভালো ড্রাফটিংসহ প্রয়োজনীয় পেশাগত দক্ষতা অর্জনের ওপর গুরুত্ব দিতে হবে। তিনি বলেন, আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয়। অর্থের পেছনে ছুটে অনৈতিক বা অবৈধ…
© বাংলা গেজেটা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
© বাংলা গেজেটা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত













