Author: নিজস্ব প্রতিবেদক
নড়াইলের কালিয়া উপজেলায় এক বাকপ্রতিবন্ধী তরুণীকে ভয়ভীতি ও প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে তার খালাতো ভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়ার মাত্র পাঁচ ঘণ্টার মধ্যে অভিযুক্ত আমির মুন্সী (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে কালিয়া থানায় লিখিত এজাহার দায়ের করা হয়। পরে অভিযোগের ভিত্তিতে দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করে পুলিশ। গ্রেপ্তার আমির মুন্সী কালিয়া উপজেলার রাজাপুর গ্রামের সিদ্দিক মুন্সীর ছেলে। মামলার এজাহার ও পারিবারিক সূত্রে জানা গেছে, ২০ বছর বয়সী ওই তরুণী বাকপ্রতিবন্ধী হওয়ায় নিজের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা সহজে অন্যদের জানাতে পারতেন না। তিনি রাজাপুর গ্রামে তার…
রাজধানীর বাজারে সবজি ও ডিমের দাম কিছুটা কমলেও এখনো স্বস্তি ফেরেনি ক্রেতাদের মধ্যে। কয়েকটি সবজির দাম কেজিতে সর্বোচ্চ ১০ টাকা পর্যন্ত কমেছে। একই সঙ্গে ফার্মের মুরগির ডিমের দামও প্রতি ডজনে প্রায় ৫ টাকা কমেছে। তবে অধিকাংশ ভোক্তার মতে, বর্তমান দাম এখনো তাদের ক্রয়ক্ষমতার তুলনায় বেশি। এর মধ্যেই নতুন করে বাড়তে শুরু করেছে চিনি ও আটার দাম। ফলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে সামগ্রিকভাবে স্বস্তি ফেরেনি। রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, বেশিরভাগ সবজি বর্তমানে কেজিপ্রতি ৬০ থেকে ৭০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। ঢ্যাঁড়শ, পটোল, চিচিঙ্গা, ঝিঙে, ধুন্দল ও মুলা ৬০ থেকে ৭০ টাকা দরে পাওয়া যাচ্ছে। কাঁকরোল, বরবটি, কচুর লতি ও মুখি…
অবৈধ ও লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট গঠন করেছে সরকার। এই ইউনিটকে তথ্য দিয়ে সহযোগিতা করলে তথ্যদাতার পরিচয় গোপন রেখে সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার (২৯ আগস্ট) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন অডিটোরিয়ামে ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। সভায় পুলিশের আইজিপি আলী হোসেন ফকিরসহ দেশের বিভিন্ন জেলার পুলিশ সুপার, রেঞ্জ ডিআইজি, পুলিশ কমিশনার, এডিশনাল আইজিপি এবং পুলিশের বিভিন্ন বিভাগের প্রধানরা উপস্থিত ছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং পুলিশকে আরও জনবান্ধব ও গণপ্রত্যাশা অনুযায়ী গড়ে তুলতে সভায় বিস্তারিত আলোচনা হয়েছে। অবৈধ অস্ত্র…
২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে ঐতিহাসিক টেস্ট জয় পেয়েছে বাংলাদেশ। স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ করে আত্মবিশ্বাস নিয়ে দেশে ফিরেছে লাল-সবুজের প্রতিনিধিরা। এই সফরের সাফল্য বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে বিদেশের মাটিতে ভালো করার বিশ্বাস আরও বাড়িয়েছে বলে মনে করছেন দলের পেস বোলিং কোচ তালহা জুবায়ের। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ডারউইনে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে স্বাগতিকদের ৯ উইকেটে হারায় বাংলাদেশ। ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে গিয়ে এমন জয় টাইগারদের জন্য বিশেষ অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে। তবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ইনিংস ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। ফলে দুই ম্যাচের সিরিজ ১-১ সমতায় শেষ হয়।…
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দেওয়া এক বক্তব্যে কথিত দেশবিরোধী রাজনীতি ও বিভিন্ন প্রতিবাদ কর্মসূচির সমালোচনা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই অনুষ্ঠানে পাকিস্তান-অধিকৃত কাশ্মীর (পিওকে) নিয়ে ভারতের অবস্থান তুলে ধরে তিনি একদিন ওই অঞ্চল পুনর্দখলের প্রত্যয়ও ব্যক্ত করেন। শুভেন্দু অধিকারী বলেন, ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগানের পরিবর্তে ‘ফ্রি পিওকে’ স্লোগান দেওয়া উচিত। পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় ফিলিস্তিনি পতাকা নিয়ে মিছিলের প্রসঙ্গ টেনে তিনি এসব মন্তব্য করেন। তার ভাষ্য অনুযায়ী, তার প্রশাসন একটি শক্তিশালী ও দেশপ্রেমিক সরকার পরিচালনায় প্রতিশ্রুতিবদ্ধ। দ্য স্টেটসম্যানের প্রতিবেদনের বরাত দিয়ে জানা যায়, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বক্তব্য দেওয়ার সময় ক্যাম্পাসে চলা কথিত দেশবিরোধী রাজনীতি এবং বেছে বেছে প্রতিবাদ কর্মসূচি আয়োজনের সমালোচনা করেন শুভেন্দু। এ…
ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে অত্যাধুনিক অস্ত্রের ব্যাপক ব্যবহারের কারণে যুক্তরাষ্ট্রের সামরিক অস্ত্রভান্ডারে বড় ধরনের চাপ তৈরি হয়েছে। এর ফলে চীন ও রাশিয়ার সম্ভাব্য হুমকি মোকাবিলায় ওয়াশিংটনের প্রতিরোধক্ষমতা সীমিত হয়ে পড়তে পারে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। শুক্রবার (২৮ আগস্ট) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, অস্ত্র ও সামরিক সরঞ্জামের ঘাটতি নিয়ে মার্কিন সামরিক পরিকল্পনাকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান সামরিক কর্মকাণ্ডের কারণে যুক্তরাষ্ট্রকে বিভিন্ন অঞ্চল থেকে গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা ব্যবস্থা সরিয়ে নিতে হচ্ছে। এতে ইউরোপসহ অন্যান্য অঞ্চলে মার্কিন সামরিক সক্ষমতার ওপর চাপ বাড়ছে। মার্কিন কর্মকর্তাদের মূল্যায়ন অনুযায়ী, স্বল্পমেয়াদে তাইওয়ানকে রক্ষার জন্য যুক্তরাষ্ট্রের জরুরি সামরিক পরিকল্পনা পুরোপুরি বাস্তবায়ন করা…
বিতর নামাজে দোয়া কুনুত পড়া নিয়ে অনেক মুসল্লির মধ্যেই বিভিন্ন সময় ভুল হয়ে থাকে। বিশেষ করে তৃতীয় রাকাতে দোয়া কুনুত পড়ার কথা মনে না থাকায় অনেকে সরাসরি রুকুতে চলে যান। পরে বিষয়টি মনে পড়লে কীভাবে নামাজ সম্পন্ন করবেন, তা নিয়ে অনেকের মধ্যে সংশয় তৈরি হয়। ইসলামি স্কলার মুফতি রেজাউল করিম আবরার এ বিষয়ে শরিয়তের বিধান তুলে ধরেছেন। তিনি জানান, বিতরের নামাজে ভুলবশত দোয়া কুনুত পড়া বাদ পড়ে গেলে রুকু থেকে উঠে পুনরায় দাঁড়িয়ে দোয়া কুনুত পড়ার প্রয়োজন নেই। অর্থাৎ, কোনো মুসল্লি তৃতীয় রাকাতে দোয়া কুনুত পড়ার আগে ভুল করে রুকুতে চলে গেলে সেখান থেকে আবার কিয়ামে ফিরে এসে দোয়া কুনুত…
কওমি মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীদের দেশপ্রেম, সাহস এবং জাতীয় বিভিন্ন সংকটে ভূমিকার প্রশংসা করে তাদের ভবিষ্যতেও দেশের প্রয়োজনে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। শনিবার (২৯ আগস্ট) নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি কওমি মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেন। একই সঙ্গে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে তাদের সাহসী ভূমিকারও প্রশংসা করেন তিনি। রাশেদ খাঁন তার পোস্টে বলেন, কওমি মাদরাসার শিক্ষার্থীরা তার কাছে সবসময় প্রিয়। দেশ ও জনগণের স্বার্থে তারা সঠিক সিদ্ধান্ত নিতে কখনো ভুল করে না বলেও মন্তব্য করেন তিনি। সাম্প্রতিক গণঅভ্যুত্থানে কওমি মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণের বিষয়টি উল্লেখ করে তিনি তাদের…
জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আন্তর্জাতিকভাবে পরিচিত মানবাধিকার ব্যক্তিত্ব আইরিন জুবাইদা খান। দায়িত্ব গ্রহণের পর স্থানীয় সময় শুক্রবার (২৮ আগস্ট) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেসের কাছে পরিচয়পত্র পেশ করেন তিনি। মানবাধিকার, আন্তর্জাতিক আইন, শরণার্থী সুরক্ষা, মতপ্রকাশের স্বাধীনতা, আইনের শাসন ও টেকসই উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে আইরিন খানের রয়েছে দীর্ঘ আন্তর্জাতিক অভিজ্ঞতা। কয়েক দশকের কর্মজীবনে তিনি জাতিসংঘ ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ২০২০ সাল থেকে মতামত ও মতপ্রকাশের স্বাধীনতার অধিকার সুরক্ষা ও প্রসারবিষয়ক জাতিসংঘের বিশেষ র্যাপোর্টিয়ার হিসেবে দায়িত্ব পালন করেন আইরিন খান। এর আগে ২০০১ থেকে ২০০৯ সাল পর্যন্ত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা…
বহুল প্রতীক্ষিত কন্নড় সিনেমা ‘টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’ মুক্তির পর থেকেই নানা কারণে আলোচনায় রয়েছে। ‘কেজিএফ: চ্যাপ্টার ২’-এর পর দীর্ঘ চার বছর পর এই সিনেমার মাধ্যমে বড় পর্দায় ফিরেছেন জনপ্রিয় অভিনেতা যশ। ২৬ আগস্ট বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তির পর সিনেমাটি দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে। গীতু মোহনদাস পরিচালিত ‘টক্সিক’ নির্মিত হয়েছে গোয়ার পর্তুগিজ শাসনামলের পটভূমিতে। গ্যাংস্টার ও অপরাধজগতের গল্পকে কেন্দ্র করে নির্মিত সিনেমাটিতে যশের সঙ্গে অভিনয় করেছেন কিয়ারা আদভানি, নয়নতারা, হুমা কুরেশি, তারা সুতারিয়া ও রুক্মিণী বসন্তসহ একাধিক তারকা। সিনেমাটি মুক্তির পর গল্প ও নির্মাণশৈলীর পাশাপাশি অভিনেত্রী রুক্মিণী বসন্তের একটি দৃশ্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে। সিনেমায় যশের…
© বাংলা গেজেটা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
© বাংলা গেজেটা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত












