Author: নিজস্ব প্রতিবেদক

হিমালয় সীমান্ত অঞ্চলে বরফধস থেকে সৃষ্ট আকস্মিক ভয়াবহ বন্যায় নেপাল ও তিব্বতে প্রাণহানি ও নিখোঁজের সংখ্যা বেড়েই চলেছে। এখন পর্যন্ত দুই অঞ্চলে অন্তত ১৬৫ জনের মৃত্যু হয়েছে এবং ১ হাজার ৫০০ জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। ধ্বংসাবশেষ, কাদা ও পলিমাটির নিচে আটকে পড়াদের উদ্ধারে উদ্ধারকর্মীরা অভিযান চালিয়ে যাচ্ছেন। দুর্যোগের ভয়াবহতা তুলে ধরে রাসুয়ার প্রধান কাস্টমস কর্মকর্তা রাজেন্দ্র ঢুঙ্গানা জানান, হঠাৎ মাটি কেঁপে ওঠার পর তিনি প্রায় ১০০ মিটার উঁচু পানির ঢেউ দেখতে পান। একই সঙ্গে ধোঁয়ার মতো একটি মেঘ ওপর থেকে নেমে আসতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই তিমুরে বাজার পানির স্রোতে বিধ্বস্ত হয়। কাস্টমস পয়েন্টে থাকা ৩০০টির বেশি যানবাহনও ভেসে…

Read More

জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরুর আগে সরকারদলীয় সংসদ সদস্যদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১১টার দিকে জাতীয় সংসদ ভবনের সরকারদলীয় সদস্যদের সভাকক্ষে এ বৈঠক শুরু হয়। বৈঠকে সরকারদলীয় সংসদ সদস্যরা অংশ নিয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনকে সামনে রেখে সংসদীয় কার্যক্রম, সরকারের বিভিন্ন উদ্যোগ এবং গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যু নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এবারের অধিবেশনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল উত্থাপনের প্রস্তুতি রয়েছে। এর মধ্যে সম্পত্তি হস্তান্তর, গুম ও মানবাধিকার সুরক্ষাসহ বিভিন্ন বিষয়ে প্রস্তাবিত আইন রয়েছে। এসব আইন নিয়ে সরকারদলীয় এমপিদের অবস্থান ও সংসদে আলোচনার বিষয়েও বৈঠকে দিকনির্দেশনা দেওয়া…

Read More

হিমালয় অঞ্চলে পাহাড়ধস থেকে সৃষ্ট আকস্মিক ভয়াবহ বন্যায় নেপাল ও চীনের তিব্বতে প্রায় ১ হাজার ৫০০ মানুষ নিখোঁজ হয়েছেন। নিখোঁজদের মধ্যে প্রায় ৮০০ জন বিদেশি নাগরিক। ভয়াবহ এই দুর্যোগে দুই দেশের বিভিন্ন এলাকায় বাড়িঘর, সড়ক, বিদ্যুৎকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত ও ধ্বংস হয়েছে। গত বুধবার (২৫ আগস্ট) পাহাড়ের কাদা, পাথর ও বরফ ধসে একটি নদীতে পড়ে যায়। এর ফলে নদীতে হঠাৎ পানির প্রবল স্রোত তৈরি হয়। পরে সেই স্রোত নেপাল ও তিব্বতের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে এবং ভয়াবহ বন্যার সৃষ্টি করে। নেপালে এখন পর্যন্ত ১৬৫ জনের বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে দুর্গম এলাকায় নতুন করে উদ্ধার অভিযান শুরু হওয়ায়…

Read More

লাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দেওয়া এক শোকবার্তায় তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে নেপালের ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি আন্তরিক সহমর্মিতা প্রকাশ করেন। নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ভয়াবহ পাহাড়ি ঢল ও বন্যায় দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে ১৬৫ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় প্রায় ৪০০ মানুষ এখনো নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে বিদেশি পর্যটক, নিরাপত্তাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ রয়েছেন। ভোতেকোশি নদীতে আকস্মিক পানির প্রবল স্রোতে কয়েক মুহূর্তের মধ্যেই ঘরবাড়ি, যানবাহন ও বহুতল ভবন তলিয়ে যাওয়ার ভয়াবহ দৃশ্য সামনে এসেছে। প্রাথমিকভাবে জানা গেছে, নেপাল-চীন সীমান্তের কাছে লহেন্দে নদীর প্রবাহ তুষারধসে…

Read More

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৩টায় রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে শুরু হচ্ছে। এবারের অধিবেশন সংক্ষিপ্ত হতে পারে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। প্রয়োজন অনুযায়ী অধিবেশনের মেয়াদ বাড়ানোর সুযোগও থাকবে। চিফ হুইপ জানান, অধিবেশনটি ৫, ৭ বা ১০ দিনের হতে পারে। এই অধিবেশনে সংসদীয় কমিটিগুলো গঠনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। বিরোধী দলের পক্ষ থেকে সদস্যদের নাম পাওয়ার পর সংশ্লিষ্ট কমিটিগুলো চূড়ান্ত করা হবে। অধিবেশনে সম্পত্তি হস্তান্তর, গুম ও মানবাধিকার সুরক্ষাসহ প্রায় ছয়টি গুরুত্বপূর্ণ বিল উত্থাপিত হতে পারে। এর মধ্যে সম্পত্তি হস্তান্তর-সংক্রান্ত প্রস্তাবিত আইনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। প্রস্তাব অনুযায়ী, বাবা-মা…

Read More

বাংলাদেশের একটি সিনেমার শুটিং করতে গিয়ে নেপালে প্রতিকূল আবহাওয়া ও প্রাকৃতিক দুর্যোগের মধ্যে আটকা পড়েছেন টালিউডের জনপ্রিয় দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। তবে তারা বর্তমানে নিরাপদে হোটেলে অবস্থান করছেন বলে জানিয়েছেন খরাজ। জানা গেছে, গত ২০ আগস্ট শুটিংয়ের জন্য নেপালে যান তারা। তাদের সঙ্গে খরাজের স্ত্রীসহ সিনেমার শুটিং দলের অন্য সদস্যরাও রয়েছেন। নেপালে পৌঁছানোর পর থেকেই প্রবল বৃষ্টি ও খারাপ আবহাওয়ার কারণে কয়েক দফায় শুটিং ব্যাহত হয়। শেষ পর্যন্ত বৃষ্টির মধ্যেই শুটিং শেষ করতে হয় তাদের। এরই মধ্যে নেপালের চীন সীমান্তসংলগ্ন রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভোতে কোশি নদীর পানির স্তর হঠাৎ বেড়ে যাওয়ায় তিমুর…

Read More

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এ এম নাসির উদ্দিনের সৌজন্য সাক্ষাৎ আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জানা গেছে, দুপুর সাড়ে ১২টায় বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। সাক্ষাতে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, বেগম তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার ও আবুল ফজল মো. সানাউল্লাহ উপস্থিত থাকার কথা রয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, সাক্ষাতে দেশের নির্বাচন ব্যবস্থা এবং নির্বাচন কমিশনের সামগ্রিক কার্যক্রম নিয়ে আলোচনা হতে পারে। বিশেষ করে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করতে পারে নির্বাচন কমিশন। এ সময় নির্বাচন আয়োজনের বিভিন্ন দিক, কমিশনের প্রস্তুতির অগ্রগতি,…

Read More

শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে প্রেরিত হয়েছেন। তিনি সবসময় উম্মতের কল্যাণ ও হেদায়াতের কথা চিন্তা করতেন। তাঁর বাণী ও আদর্শ মুসলমানদের জন্য জীবনের প্রতিটি ক্ষেত্রে পথনির্দেশনা হিসেবে কাজ করে। নবী করিম (সা.)-এর হাদিসের বিশাল ভাণ্ডারে মানুষের চরিত্র, ইবাদত, পারিবারিক জীবন, সামাজিক দায়িত্ব ও আত্মশুদ্ধি নিয়ে অসংখ্য গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে। এর মধ্যে উম্মতের জন্য বর্ণিত ১১টি বিশেষ উপদেশ হলো— ১. উত্তম চরিত্র অর্জনপরিপূর্ণ ইমানদার হতে হলে উত্তম চরিত্র অর্জন করতে হবে। মানুষের সঙ্গে ভালো আচরণ ইমানের গুরুত্বপূর্ণ অংশ। ২. তাকওয়া অর্জনজ্ঞানী ও মর্যাদাবান হতে হলে আল্লাহভীতি বা তাকওয়া অর্জন করতে হবে। তাকওয়া মানুষকে অন্যায় থেকে…

Read More

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযান ও মাদকবিরোধী কার্যক্রমে গত ২৪ ঘণ্টায় ৫৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় রাজধানীর বিভিন্ন থানায় সংঘটিত অপরাধের ঘটনায় ৪৬টি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান। ডিএমপি সূত্রে জানা গেছে, রাজধানীর বিভিন্ন এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসব অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ডিএমপির বিভিন্ন বিভাগের সদস্যরা অংশ নেন। গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৪৫ জন, লালবাগে ৩০ জন, ওয়ারীতে ৫৪ জন, মতিঝিলে ৬৩ জন, তেজগাঁওয়ে ৯২ জন, মিরপুরে ১৪৬ জন, গুলশানে ৫২ জন,…

Read More

জয়পুরহাটের ক্ষেতলালে ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পাঁচ দিন পর ফরিদ হোসেন নামে এক চালকের কঙ্কাল আখখেত থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় করা মামলার প্রধান আসামি সাগর হোসেনকে গ্রেপ্তার করেছে র‍্যাব ও পুলিশ। পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, গত ২০ আগস্ট সকাল ১০টার দিকে ক্ষেতলালের হোপীরহাট গ্রামের বাড়ি থেকে ইজিবাইক নিয়ে বের হন ফরিদ। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরদিন তার বাবা আব্দুল কুদ্দুস থানায় সাধারণ ডায়েরি করেন। জিডির সূত্র ধরে তথ্যপ্রযুক্তির সহায়তায় গত ২৪ আগস্ট সদর উপজেলার পাকার মাথা এলাকার একটি গ্যারেজ থেকে ফরিদের ইজিবাইক উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় রবিউল ও জাকির হোসেন…

Read More