Author: নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সপ্তম জাতীয় কাউন্সিল নিয়ে দলের ভেতরে আলোচনা জোরালো হলেও চলতি বছরে তা হওয়ার সম্ভাবনা কম বলে জানিয়েছেন দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা। দলের গঠনতন্ত্র অনুযায়ী প্রতি তিন বছর পর জাতীয় কাউন্সিল করার কথা থাকলেও সর্বশেষ ষষ্ঠ জাতীয় কাউন্সিলের পর ইতোমধ্যে প্রায় ১০ বছর পেরিয়ে গেছে। এখন কাউন্সিল আয়োজনের আগে দলীয় সাংগঠনিক কাঠামো পুনর্বিন্যাস ও বিভিন্ন পর্যায়ের কমিটি পুনর্গঠনের কাজকে গুরুত্ব দেওয়া হচ্ছে। বিএনপির সূত্র ও নীতিনির্ধারকদের বক্তব্য অনুযায়ী, জাতীয় কাউন্সিলের আগে দলের সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন আনা হতে পারে। বিভিন্ন পর্যায়ের কমিটি পুনর্গঠন, অঙ্গ ও সহযোগী সংগঠনে নতুন নেতৃত্ব দেওয়া, শূন্য পদ পূরণ এবং বিভিন্ন কারণে…

Read More

নেপাল ও চীনের তিব্বত সীমান্তে ভূমিধসের ফলে সৃষ্ট একটি কৃত্রিম হ্রদের পানি উপচে পড়তে শুরু করায় ভাটি অঞ্চলে নতুন করে ভয়াবহ বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। সম্ভাব্য বিপর্যয়ের ঝুঁকি বিবেচনায় শুক্রবার (২৮ আগস্ট) সীমান্তসংলগ্ন নেপাল ও তিব্বত—উভয় এলাকাতেই উদ্ধার তৎপরতা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। নদীর পানি দ্রুত বাড়তে পারে—এমন সতর্কবার্তার পর নেপালের রাসুয়া জেলাসহ ঝুঁকিপূর্ণ নিম্নাঞ্চলের বাসিন্দারা নিরাপদ আশ্রয়ের জন্য ঘরবাড়ি ছেড়ে উঁচু পাহাড়ি এলাকায় চলে যেতে শুরু করেছেন। হ্রদটির প্রাকৃতিক বাঁধ ভেঙে গেলে বড় ধরনের জলচ্ছ্বাস নেমে আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ কারণে চীন তাদের সব উদ্ধারকর্মী ও প্রয়োজনীয় যানবাহন নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে বলে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম…

Read More

২০১০ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত দেশে ১৯ হাজার ৬৪১ জনকে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সংসদে এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। জামালপুর-৫ আসনের সরকারি দলের সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুন জানতে চেয়েছিলেন, ২০১০ থেকে ২০২৪ সাল পর্যন্ত কতজনকে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে এবং এর বছরভিত্তিক পরিসংখ্যান কী। এর জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, উল্লিখিত ১৪ বছরে মোট ১৯ হাজার ৬৪১ জনকে বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, এ সময়ে শর্টগানের জন্য সবচেয়ে বেশি লাইসেন্স দেওয়া হয়েছে। মোট ৭ হাজার ৩০৮টি শর্টগানের লাইসেন্স দেওয়া…

Read More

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব ও জ্যেষ্ঠ সাংবাদিক মুহাম্মদ কাদের গনি চৌধুরী। বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, কাদের গনি চৌধুরীকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। তিনি যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন। এই নিয়োগের মধ্য দিয়ে তিনি সাংবাদিক কামাল উদ্দিন সবুজের স্থলাভিষিক্ত হলেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সংবাদ সংস্থা আইন, ২০১৮-এর ধারা ১০ (১) অনুযায়ী মুহাম্মদ…

Read More

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব ও জ্যেষ্ঠ সাংবাদিক মুহাম্মদ কাদের গনি চৌধুরী। বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, কাদের গনি চৌধুরীকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। তিনি যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন। এই নিয়োগের মধ্য দিয়ে তিনি সাংবাদিক কামাল উদ্দিন সবুজের স্থলাভিষিক্ত হলেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সংবাদ সংস্থা আইন, ২০১৮-এর ধারা ১০ (১) অনুযায়ী মুহাম্মদ…

Read More

শুধু সরকারি অর্থায়নের ওপর নির্ভর করে ঢাকা বিশ্ববিদ্যালয়কে (ঢাবি) আরও এগিয়ে নেওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। গবেষণা ও শিক্ষার মান উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী (অ্যালামনাই) এবং শিল্পখাতের সহযোগিতা প্রয়োজন বলেও জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার (২৭ আগস্ট) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে গবেষণায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ৬২ জন শিক্ষক ও গবেষককে সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপাচার্য। অধ্যাপক ওবায়দুল ইসলাম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক ও গবেষণানির্ভর শিক্ষাপ্রতিষ্ঠানে রূপান্তর করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন। একই সঙ্গে আন্তর্জাতিক র‌্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়ের অবস্থান আরও উন্নত করতে শিক্ষক ও গবেষকদের গুরুত্বপূর্ণ…

Read More

গাজীপুরের করমতলা এলাকায় বকেয়া বেতন পরিশোধের দাবিতে এপিএস-নিজ কম্পোজিট লিমিটেডের শ্রমিকরা কর্মবিরতি পালন করে বিক্ষোভ করেছেন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল থেকে কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। বকেয়া বেতন পরিশোধ না হওয়া পর্যন্ত কাজে ফিরবেন না বলেও জানিয়েছেন শ্রমিকরা। শ্রমিকদের অভিযোগ, তাদের তিন মাসের বেতন বকেয়া রয়েছে। দীর্ঘদিন ধরে বেতন না পাওয়ায় পরিবার নিয়ে তারা চরম আর্থিক সংকটে পড়েছেন। শ্রমিকরা বলেন, নিয়মিত কাজ করেও সময়মতো পারিশ্রমিক না পাওয়ায় সংসারের খরচ চালানো কঠিন হয়ে পড়েছে। তাই বকেয়া বেতন পরিশোধ না হওয়া পর্যন্ত তারা কর্মস্থল ছাড়বেন না এবং বাড়িতেও ফিরবেন না। তবে শ্রমিকদের দাবির সঙ্গে কারখানা কর্তৃপক্ষের বক্তব্যে ভিন্নতা দেখা দিয়েছে।…

Read More

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন। বাংলাদেশের নতুন রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর রাশিয়ার পক্ষ থেকে পাঠানো এই শুভেচ্ছাবার্তাকে দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ধারাবাহিকতার অংশ হিসেবে দেখা হচ্ছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব ইউরোপ ও সিআইএস (CIS) উইংয়ের মহাপরিচালক এস এম মাহবুবুল আলমের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পক্ষ থেকে পাঠানো অভিনন্দনপত্র হস্তান্তর করেন। রুশ দূতাবাসের এক বার্তায় জানানো হয়েছে, বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দায়িত্ব গ্রহণ করায় প্রেসিডেন্ট পুতিন তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন…

Read More

জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুকে রাজবাড়ী, ফরিদপুর ও গোপালগঞ্জ জেলার সরকারি কার্যক্রম তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন এ দায়িত্বের আওতায় তিন জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ এবং সুশাসন নিশ্চিতে কাজ করবেন তিনি। বৃহস্পতিবার (২৭ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে দেশের ৬৪ জেলার সরকারি কার্যক্রম তদারকির জন্য ৩০ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপকে দায়িত্ব দেওয়ার কথা জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুকে রাজবাড়ী, ফরিদপুর ও গোপালগঞ্জ জেলার দায়িত্ব দেওয়া হয়েছে। দায়িত্বপ্রাপ্ত হিসেবে তিনি সংশ্লিষ্ট জেলার সরকারি দপ্তরগুলোর কার্যক্রম পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় পরামর্শ দিতে পারবেন। তার দায়িত্বের মধ্যে…

Read More

আসিফ আকবরকে নিয়ে রাশেদ খাঁনের কড়া সমালোচনা: নেটিজেনদের মধ্যে নতুন চাঞ্চল্য গায়ক আসিফ আকবরের সাম্প্রতিক নানামুখী বক্তব্য ও রাজনৈতিক অবস্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক দীর্ঘ ও বিস্ফোরক পোস্টের মাধ্যমে তিনি আসিফ আকবরের বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করেন। তবে এই সমালোচনার মাঝেও তিনি আসিফের সংগীত জীবনের প্রতি তাঁর পুরনো অনুরাগের কথা তুলে ধরেন। রাশেদ খাঁনের দেওয়া পোস্টের প্রধান মূলবিন্দুগুলো নিচে তুলে ধরা হলো: রাশেদ খাঁনের এই তীব্র ও আবেগঘন ফেসবুক স্ট্যাটাসের পর থেকে নেটদুুনিয়ায় তৈরি হয়েছে ব্যাপক আলোচনা ও সমালোচনার ঝড়। আসিফের সমর্থক ও রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে…

Read More