Author: নিজস্ব প্রতিবেদক

ইসলামি বক্তা হাবিবুর রহমান মিছবাহের ‘দশম স্ত্রী’ হতে চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন কনটেন্ট ক্রিয়েটর অ্যাথিনা তাবাসসুম মীম। শনিবার (২২ আগস্ট) রাত ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া ওই পোস্টের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। নিজের পোস্টে মীম লিখেছেন, ‘আমি কি ১০ নম্বর বউ হতে পারি? জীবনে বহুত টিকটক করেছি, এখন আপনাকে বিয়ে করে যদি জান্নাতে যেতে পারি। জান্নাতে যাওয়ার সুযোগটা করে দেন প্লিজ।’ পোস্টটি প্রকাশের পর অল্প সময়ের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। প্রতিবেদন লেখা পর্যন্ত পোস্টটিতে ১ হাজার ৬০০-এর বেশি প্রতিক্রিয়া, ৪০৯টি মন্তব্য এবং ২২টি শেয়ার দেখা যায়। মন্তব্যের ঘরে বিষয়টি নিয়ে নানা ধরনের…

Read More

কক্সবাজার থেকে ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেসে পাথর নিক্ষেপের ঘটনায় মাথায় গুরুতর আঘাত পেয়েছেন এক যাত্রী। চলন্ত ট্রেনের জানালায় আঘাত করা পাথরটি তার মাথায় লাগার পর প্রচুর রক্তপাত শুরু হয়। ট্রেনে প্রাথমিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করা হলেও রক্তপাত বন্ধ না হওয়ায় পরে মাইকে ঘোষণা দিয়ে চিকিৎসক খোঁজা হয়। শেষ পর্যন্ত একজন জ্যেষ্ঠ সার্জনসহ কয়েকজন চিকিৎসক আহত যাত্রীকে দেখে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। শনিবার (২২ আগস্ট) বেলা সোয়া তিনটার দিকে চট্টগ্রামের লোহাগাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত যাত্রীর নাম শাহীন আহমদ (৩৯)। তিনি ঢাকার উত্তরা আয়কর কার্যালয়ের প্রধান সহকারী হিসেবে কর্মরত। রেলওয়ে ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, কক্সবাজার এক্সপ্রেস কক্সবাজার, চট্টগ্রাম ও…

Read More

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন সদ্য নিয়োগ পাওয়া প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও সাবেক তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। রোববার (২৩ আগস্ট) সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে গিয়ে তিনি পুষ্পস্তবক অর্পণ করেন। পরে সেখানে দোয়া ও মোনাজাতে অংশ নেন তিনি। শ্রদ্ধা নিবেদনের সময় জহির উদ্দিন স্বপনের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে দলের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ সময় নেতাকর্মীরা দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। অনুষ্ঠানে বরিশাল জেলা ও মহানগর বিএনপির…

Read More

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর সফট ওপেনিং করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার। একই সঙ্গে আগামী বছর ঢাকা-নিউইয়র্ক রুটে সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সক্ষমতা বাড়াতে শিগগিরই বহরে ১০টি লিজকৃত উড়োজাহাজ যুক্ত করার পরিকল্পনাও রয়েছে। রোববার (২৩ আগস্ট) সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে যোগদানের পর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব পরিকল্পনার কথা জানান নবনিযুক্ত বিমানমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। মন্ত্রী জানান, থার্ড টার্মিনালের সফট ওপেনিং আগামী ১৬ ডিসেম্বর করার লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। টার্মিনাল পরিচালনার বিষয়ে জাপানের একটি কোম্পানির সঙ্গে আগামী সেপ্টেম্বরে চুক্তি করার উদ্যোগ নেওয়া হয়েছে। থার্ড টার্মিনাল চালু…

Read More

পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির আগামী সোমবার ইরানের রাজধানী তেহরান সফরে যাচ্ছেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাইয়ের বরাত দিয়ে দেশটির সংবাদ সংস্থা ফারস এ তথ্য জানিয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করার পাশাপাশি আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় পাকিস্তানের ‘আন্তরিক প্রচেষ্টা’ অব্যাহত রাখার লক্ষ্যেই আসিম মুনিরের এই সফর অনুষ্ঠিত হচ্ছে। সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি ও আঞ্চলিক উত্তেজনার মধ্যে পাকিস্তানের সেনাপ্রধানের তেহরান সফরকে বেশ তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে ইরান ও পাকিস্তানের মধ্যে নিরাপত্তা, সীমান্ত পরিস্থিতি এবং আঞ্চলিক বিভিন্ন ইস্যুতে নিয়মিত যোগাযোগের ক্ষেত্রে সফরটি গুরুত্বপূর্ণ হতে পারে বলে…

Read More

২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে খেলতে নেমেই ইতিহাস গড়েছিল বাংলাদেশ। ডারউইনে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে সিরিজে দারুণ শুরু করেছিল টাইগাররা। তবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে সেই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি বাংলাদেশ। মাত্র দুই দিনেই ইনিংস ও ৫১ রানের বড় ব্যবধানে হেরে সিরিজ শেষ করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। ম্যাচ শেষে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত স্বীকার করেছেন, দীর্ঘ বিরতির পর অস্ট্রেলিয়ার মাটিতে এমন শক্তিশালী বোলিং আক্রমণের বিপক্ষে খেলা মোটেও সহজ ছিল না। শান্ত বলেন, ‘এখানে আমরা ২৩ বছর পরে এসেছি। এমন কন্ডিশনে এই বোলিং আক্রমণের বিরুদ্ধে এত বছর পর খেলা সহজ নয়। যদি আমরা নিয়মিত আসতে পারতাম,…

Read More

জামালপুর শহরের একটি তালাবদ্ধ ফ্ল্যাট থেকে ইসরাত জাহান (৩০) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ফ্ল্যাটের একটি কক্ষে আটকে থাকা তার দুই শিশু সন্তানকে জীবিত ও অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এ ঘটনার পর থেকে নিহতের স্বামী কাউসার আহম্মেদ শাওন পলাতক রয়েছেন। রোববার (২৩ আগস্ট) সকালে শহরের শেখের ভিটা রেলক্রসিং এলাকার একটি ছয়তলা ভবনের পঞ্চম তলার ফ্ল্যাটে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, সকালে ওই ফ্ল্যাটের জানালা দিয়ে দুই শিশু বারবার পানি চাইছিল। দীর্ঘ সময় ধরে তাদের কান্নাকাটি ও আকুতি শুনে আশপাশের লোকজনের সন্দেহ হয়। পরে তারা বিষয়টি ভবনের মালিককে জানান। সেখানে গিয়ে দেখা যায়, ফ্ল্যাটটির মূল দরজায়…

Read More

সাংবিধানিক নিয়ম মেনেই নির্ধারিত সময়ে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান। একই সঙ্গে বিগত সরকারের আমলে দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। রোববার (২৩ আগস্ট) সকালে সচিবালয়ে দায়িত্ব গ্রহণের পর প্রথম কর্মদিবসে মন্ত্রণালয়ের কর্মকর্তা, বিভিন্ন সংস্থা ও দপ্তরপ্রধানদের সঙ্গে মতবিনিময় করেন স্থানীয় সরকারমন্ত্রী। এ সময় তিনি স্থানীয় সরকার ব্যবস্থার কার্যক্রম, নাগরিক সেবা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন। মতবিনিময় সভায় ড. আবদুল মঈন খান বলেন, সরকার সাংবিধানিক বিধান অক্ষরে অক্ষরে অনুসরণ করে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করবে। নির্বাচন আয়োজনের…

Read More

বাংলাদেশ নৌবাহিনী ও বিমানবাহিনীর যোগ্য কর্মকর্তাদের পদোন্নতির লক্ষ্যে গঠিত ‘নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৩ আগস্ট) সকালে বিমানবাহিনী সদর দপ্তরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ পর্ষদের কার্যক্রম উদ্বোধন করেন। নির্বাচনী পর্ষদের মাধ্যমে নৌবাহিনী ও বিমানবাহিনীর বিভিন্ন পর্যায়ের যোগ্য কর্মকর্তাদের পরবর্তী পদে পদোন্নতির জন্য মূল্যায়ন করা হবে। এর মধ্যে বাংলাদেশ নৌবাহিনীর ক্যাপ্টেন, কমান্ডার ও লেফটেন্যান্ট কমান্ডার পদমর্যাদার কর্মকর্তারা এবং বাংলাদেশ বিমানবাহিনীর গ্রুপ ক্যাপ্টেন, উইং কমান্ডার ও স্কোয়াড্রন লিডার পদমর্যাদার কর্মকর্তারা রয়েছেন। পর্ষদের কার্যক্রম শুরুর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীমকে অ্যাডমিরাল পদমর্যাদার র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন। এ…

Read More

মিয়ানমারের মধ্যাঞ্চলের সাগাইং অঞ্চলে একটি বৌদ্ধ বিহারে সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন নারী রয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় একটি বিরোধী সংগঠন ও এক গ্রামবাসী। শুক্রবার সাগাইং অঞ্চলের মিয়াং টাউনশিপের সোয়েল লে ওহ গ্রামে এ হামলার ঘটনা ঘটে। গ্রামটি দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালে থেকে প্রায় ৭৫ কিলোমিটার পশ্চিমে অবস্থিত। স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, একটি যুদ্ধবিমান থেকে বৌদ্ধ বিহার প্রাঙ্গণ লক্ষ্য করে দুই দফায় বোমা হামলা চালানো হয়। হামলার সময় বর্ষাবাস উপলক্ষে বিহার ও আশপাশের এলাকায় শতাধিক মানুষ অবস্থান করছিলেন। ফলে হামলার পর হতাহতের সংখ্যা দ্রুত…

Read More