Author: নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ‘বর্ষা বিপ্লবের গান’ শিরোনামের ওপেন কনসার্টে অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার হয়েছেন জনপ্রিয় ব্যান্ডশিল্পী হাসান। মঞ্চে গান পরিবেশনের সময় দর্শকসারি থেকে ছোড়া একটি বোতল এসে তাঁর মাথায় আঘাত করে। আকস্মিক এই ঘটনায় কিছুটা বিব্রত হলেও পরিস্থিতি সামলে আবারও গান পরিবেশন করেন তিনি। ঘটনার ভিডিও উপস্থিত দর্শকদের মোবাইল ফোনে ধারণ হয়ে দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর বিষয়টি নিয়ে সংগীতাঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই ঘটনাটিকে নিন্দনীয় ও অনাকাঙ্ক্ষিত হিসেবে উল্লেখ করে শিল্পীদের নিরাপত্তা এবং কনসার্টের ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তোলেন। তবে ঘটনার পর বিষয়টি নিয়ে উত্তেজনা বাড়াতে চাননি হাসান। বরং…

Read More

শরীয়তপুরের ভেদরগঞ্জে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় এক তরুণী ও তার দুই ভাই-বোনকে চুরির অপবাদ দিয়ে গাছে বেঁধে নির্যাতন ও মারধরের অভিযোগ উঠেছে। এ সময় ওই তরুণীর মাথার চুল কেটে দেওয়া এবং গলায় জুতার মালা পরানোরও অভিযোগ রয়েছে। নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় পুলিশ ইতোমধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে। স্থানীয় সূত্র ও ভুক্তভোগী পরিবারের অভিযোগ, ভেদরগঞ্জ উপজেলার সখিপুরের ছৈয়াল কান্দি এলাকার মুদি দোকানি আবুল মোল্লার ছেলে মনির মোল্লা দীর্ঘদিন ধরে ওই তরুণীকে উত্ত্যক্ত করে আসছিলেন। বিভিন্ন সময় তাকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগও রয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয়রা তাকে একাধিকবার সতর্ক…

Read More

সরকারি দায়িত্ব পালনে কোনো ধরনের গাফিলতি বা অবহেলা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী তারেক রহমান কঠোর ব্যবস্থা নিচ্ছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার (৮ আগস্ট) সকালে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ক্র্যাব মিলনায়তনে রোটারিয়ান এম নাজমুল হাসান সম্পাদিত ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের পাঁচ মাসের উন্নয়নযাত্রা’ বইয়ের মোড়ক উন্মোচন ও ‘আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রিজভী বলেন, সরকারি কাজে দায়িত্বে অবহেলার কোনো সুযোগ নেই। আমলাতন্ত্রের কর্মকর্তা হোক, প্রশাসনের কেউ হোক কিংবা রাজনৈতিক ব্যক্তি—যে-ই দায়িত্ব পালনে গাফিলতি করবেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে যারা আন্তরিকতা ও…

Read More

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না, বরং এটি ছিল দেশের জনগণের যুদ্ধ—গণতন্ত্র, ভোটাধিকার, মানবিক মর্যাদা, সম-অধিকার ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রাম বলে মন্তব্য করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। শুক্রবার (৭ আগস্ট) রাতে ঢাকা ক্যান্টনমেন্টের কুর্মিটোলা গলফ ক্লাবে বাংলাদেশ লিবারেশন ওয়ার কোর্সেস ফাউন্ডেশনের আয়োজনে বাংলাদেশ লিবারেশন ওয়ার কোর্সেসের ৫৪তম কমিশনিং ও ফেলোশিপ ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেন, জনগণের ভোটের রায়কে উপেক্ষা করে গণতন্ত্রের পথ রুদ্ধ করার ফলেই মুক্তিযুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছিল। তাই মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাসকে কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের একক সম্পত্তি হিসেবে দেখার…

Read More

ভারতের হিমাচল প্রদেশের চাম্বা জেলায় একটি বেসরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে নিচের সড়কে পড়ে অন্তত আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। নিহতদের মধ্যে বাসটির চালক ও কন্ডাক্টরও রয়েছেন। শনিবার (৮ আগস্ট) সকালে চাম্বা জেলার বৈরাগড়-তিসা সড়কের চালুঞ্জ মোড়ের কাছে দেবিকোঠি এলাকায় দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় কর্মকর্তাদের বরাতে জানা গেছে, বাসটি বৈরাগড় থেকে চাম্বার উদ্দেশে যাচ্ছিল। শর্মা বাস সার্ভিসের ওই বাসটি সকাল সাড়ে ৬টার দিকে বৈরাগড় থেকে যাত্রা শুরু করে। যাত্রা শুরুর প্রায় তিন কিলোমিটার পর চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়ক থেকে ছিটকে উল্টে নিচে থাকা আরেকটি সড়কের ওপর গিয়ে পড়ে। দুর্ঘটনার সময় বাসটিতে চালক ও কন্ডাক্টরসহ মোট…

Read More

ইসরায়েলে তরুণদের মধ্যে দ্রুত ত্বক তামাটে করার প্রবণতা বাড়ায় স্কিন ক্যানসারের ঝুঁকি নিয়ে সতর্ক করেছেন চিকিৎসক ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা। অতিবেগুনি রশ্মির মাত্রা বিপজ্জনক পর্যায়ে থাকা সত্ত্বেও অনেক তরুণ-তরুণী সুরক্ষা ছাড়াই সৈকতে দীর্ঘ সময় কাটাচ্ছেন বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম। শনিবার (৮ আগস্ট) টাইমস অব ইসরায়েল-এর এক প্রতিবেদনে বলা হয়, আবহাওয়ার পূর্বাভাসে অতিবেগুনি রশ্মির (ইউভি) সূচক ১১ বা তার বেশি দেখালেও অনেকেই সতর্কতা উপেক্ষা করে সৈকতে যাচ্ছেন। বিশেষজ্ঞদের মতে, এমন মাত্রার ইউভি রশ্মির সংস্পর্শে দীর্ঘ সময় থাকা ত্বকের জন্য মারাত্মক ক্ষতিকর। চিকিৎসকরা জানান, সূর্যের অতিবেগুনি রশ্মির মধ্যে ইউভিএ ও ইউভিবি—দুই ধরনের রশ্মিই ত্বকের ওপর প্রভাব ফেলে। ইউভিএ ত্বককে দ্রুত তামাটে করতে পারে।…

Read More

ওয়েব সিরিজের অপরাধের গল্প এবার বাস্তবে রূপ নিয়েছে ভারতের রাজধানী দিল্লিতে। জনপ্রিয় ক্রাইম সিরিজ ‘দ্য স্টেয়ারকেস’ দেখে অনুপ্রাণিত হয়ে একই ধরনের কৌশল অনুসরণ করে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে এক সফটওয়্যার প্রকৌশলীর বিরুদ্ধে। হত্যার পর স্ত্রীর নগদ অর্থ ও মূল্যবান সামগ্রী নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে শুক্রবার (৭ আগস্ট) এ তথ্য জানানো হয়েছে। পুলিশের বরাতে প্রতিবেদনে বলা হয়, দীর্ঘদিনের দাম্পত্য কলহ ও সম্পত্তি নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাটি ঘটে গত ৩০ জুলাই। অভিযুক্ত কমল সিং ও তার স্ত্রী কোমল সিং তখন দিল্লির বাড়িতে…

Read More

কক্সবাজারের সমুদ্রসম্পদ, পর্যটন এবং ব্লু ইকোনোমির সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করার পরিকল্পনার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে উন্নয়ন কর্মকাণ্ডে পরিবেশের ভারসাম্য রক্ষার ওপরও গুরুত্ব দিয়েছেন তিনি। শুক্রবার (৭ আগস্ট) দুপুরে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে ‘স্বপ্নচূড়া আবাসিক প্রকল্প’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কক্সবাজারকে কেবল পর্যটননির্ভর জেলা হিসেবে বিবেচনা করলে এর প্রকৃত সম্ভাবনাকে কাজে লাগানো সম্ভব হবে না। সমুদ্রসম্পদ, গভীর সমুদ্রবন্দর, পর্যটন এবং অন্যান্য প্রাকৃতিক সম্পদকে পরিকল্পিতভাবে কাজে লাগাতে পারলে দেশের জন্য বড় ধরনের রাজস্ব আয়ের সুযোগ তৈরি হবে। তিনি জানান, গভীর সমুদ্রে গ্যাস অনুসন্ধানের অনুমতি দেওয়া হয়েছে। পাশাপাশি…

Read More

অস্ট্রেলিয়া সফরে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাঠের পারফরম্যান্সের পাশাপাশি এবার বাংলাদেশ দলের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে তাইজুল ইসলামের চোট। ডারউইনে চলমান ম্যাচের দ্বিতীয় দিনে আঙুলে চোট পাওয়ায় বোলিং করতে পারেননি বাঁহাতি এই স্পিনার। ম্যাচের প্রথম দিনটা বাংলাদেশের জন্য স্বস্তির হলেও দ্বিতীয় দিনে পরিস্থিতি অনেকটাই বদলে যায়। প্রথম ইনিংসে ১ রানে ২ উইকেট হারানো ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ শেষ পর্যন্ত ৮৭.২ ওভারে ৩৫৫ রান করে অলআউট হয়। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ৫ ওভারে ২ উইকেট হারিয়ে ১৯ রান সংগ্রহ করে দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ। ফলে এখনো ৭৩ রানে পিছিয়ে রয়েছে নাজমুল হোসেন শান্তর দল। তাইজুলের চোটের…

Read More

লোহিত সাগর, বাব এল-মান্দেব প্রণালি ও এডেন উপসাগরে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশসহ কয়েকটি দেশকে নিয়ে সৌদি আরবের উদ্যোগে গঠিত নতুন প্রতিরক্ষা জোটে কমান্ডার নিয়োগ দেওয়া হয়েছে। সৌদি নৌবাহিনীর রিয়ার অ্যাডমিরাল আবদুল্লাহ বিন সালেম আল-শেহরিকে জোটটির প্রধান কমান্ডার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়েছে, জোটের প্রতিরক্ষা কার্যক্রম পরিচালনার পাশাপাশি সদস্য দেশগুলোর মধ্যে সমন্বয়, অন্যান্য সামুদ্রিক প্রতিরক্ষা জোটের সঙ্গে যোগাযোগ এবং প্রয়োজনীয় অভিযান পরিচালনার দায়িত্ব পালন করবেন রিয়ার অ্যাডমিরাল আবদুল্লাহ বিন সালেম আল-শেহরি। সম্প্রতি মধ্যপ্রাচ্যের সামুদ্রিক বাণিজ্যপথের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ার পর সৌদি আরব এ…

Read More