Author: নিজস্ব প্রতিবেদক

উত্তর ককেশাসে তুষারধসে আরও ৬ জন আহত; দুর্গম ভূখণ্ড ও নতুন ধসের আশঙ্কায় ব্যাহত উদ্ধার অভিযান রাশিয়ার উত্তর ককেশাস অঞ্চলের কাবার্ডিনো-বালকারিয়ায় তুষারধসে অন্তত ১১ জন পর্বতারোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় জরুরি সেবা কর্তৃপক্ষ। সোমবার (৭ সেপ্টেম্বর) কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানানো হয়। স্থানীয় সময় রোববার বিকেল ৫টার দিকে উত্তর ককেশাসের অন্যতম উঁচু চূড়া মাউন্ট মিঝিরগিতে এ তুষারধসের ঘটনা ঘটে। ওই সময় ৩৩ জন পর্বতারোহীর একটি দল পাহাড়ি এলাকায় অবস্থান করছিল। জরুরি সেবা কর্তৃপক্ষ জানায়, সোমবার স্থানীয় সময় সকাল ৯টা পর্যন্ত দলটির ১০ জন সদস্য নিজেদের চেষ্টায় নিরাপদে নিচে নেমে আসতে সক্ষম হন। তবে…

Read More

আওয়ামী লীগের বিচার ও পুনর্বাসন ঠেকাতে রাজনৈতিক ঐকমত্যের আহ্বান প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান আওয়ামী লীগের বিষয়ে নমনীয় অবস্থান নেওয়ায় দলটির নেতাকর্মীদের বিচারের পথ কঠিন হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। রাশেদ খান দাবি করেন, গণঅভ্যুত্থানের পর জামায়াত আমির আওয়ামী লীগের প্রতি ‘সাধারণ ক্ষমা’ প্রদর্শন করেছেন। তাঁর মতে, ভোটের রাজনীতির কারণে আওয়ামী লীগের প্রতি এই নমনীয়তা দেখানো হয়েছে, যা দলটির বিরুদ্ধে বিচারপ্রক্রিয়ার ক্ষেত্রে বড় বাধা তৈরি করেছে। ফেসবুক পোস্টে তিনি আরও দাবি করেন, ধীরে ধীরে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে…

Read More

বিদেশে বাংলাদেশি মিশনগুলোতে ৯৯ শতাংশ সেবাগ্রহীতা এখন ই-পাসপোর্ট নিচ্ছেন; ৩১ ডিসেম্বরের মধ্যে শতভাগ ই-পাসপোর্ট চালুর লক্ষ্য মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) ব্যবস্থা পুরোপুরি বন্ধ করে শতভাগ ই-পাসপোর্ট চালুর পথে এগোচ্ছে বাংলাদেশ। বিদেশে বাংলাদেশের মিশনগুলোতে ইতোমধ্যে প্রায় ৯৯ শতাংশ পাসপোর্ট সেবাগ্রহীতা ই-পাসপোর্ট নিচ্ছেন। ফলে পর্যায়ক্রমে এমআরপি সেবা বন্ধ করে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে শতভাগ ই-পাসপোর্ট চালুর লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, যেসব বাংলাদেশি মিশনে ই-পাসপোর্ট সেবা পুরোপুরি চালু হয়েছে, সেখানে এমআরপি ইস্যু বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। গত ২৩ মে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় পর্যালোচনা সভায় এমআরপি সেবা পুরোপুরি বন্ধের নীতিগত সিদ্ধান্ত অনুমোদন করা হয়। সভায় বহিরাগমন…

Read More

কক্সবাজারে ভাড়া বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ টাকা উদ্ধার; ১৬ বছরের এক কিশোরকে হেফাজতে নেওয়া হয়েছে কক্সবাজার সদর উপজেলার একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে কাঠের খাটের বক্সের ভেতর থেকে ৯০ হাজার পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৩৫ লাখ ২০ হাজার ৮০০ টাকা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ ঘটনায় মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে। একই বাসা থেকে ১৬ বছর বয়সী এক কিশোরকেও হেফাজতে নেওয়া হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের পাওয়ার হাউসসংলগ্ন উত্তর হাজীপাড়া এলাকার একটি নির্মাণাধীন ভবনে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন টেকনাফের পশ্চিম পানখালী…

Read More

অপরাধ ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে চাইলে সুযোগ দেওয়ার ঘোষণা; ফের অপরাধে জড়ালে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগরে অপরাধপ্রবণতা কমাতে মাদক ও সন্ত্রাসবিরোধী সমাবেশ করেছে পুলিশ। এতে অপরাধীদের স্বাভাবিক জীবনে ফিরে আসার সুযোগ দেওয়ার কথা জানিয়ে অপরাধ অব্যাহত রাখলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ আলম। সোমবার (৭ সেপ্টেম্বর) কাঞ্চননগর-মানিকপুর আহমদিয়া কেরামতিয়া মহিলা দাখিল মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে একটি সচেতনতামূলক র‍্যালি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সম্প্রতি গ্রেপ্তার হওয়া আলোচিত অপরাধী ডেভিড ইমন ও স্থানীয় কালা মোবারকের সহযোগীদের উদ্দেশে এসপি বলেন, অপরাধচক্রের…

Read More

সান্তাহার রেলওয়ে জংশনে প্রবেশের সময় ট্রেনের পেছনের লাগেজ ভ্যান লাইনচ্যুত; প্রায় দুই ঘণ্টা বন্ধ ছিল ট্রেন চলাচল বগুড়ার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনে প্রবেশের সময় কুড়িগ্রাম আন্তঃনগর এক্সপ্রেসের একটি লাগেজ ভ্যান লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় কোনো যাত্রী বা ট্রেনকর্মী আহত না হলেও প্রায় দুই ঘণ্টা ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকে। পরে লাইনচ্যুত বগিটি ঘটনাস্থলে রেখেই ঢাকার উদ্দেশে ছেড়ে যায় ট্রেনটি। সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনের প্রধান রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। কুড়িগ্রাম থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা ট্রেনটির পেছনের মালবাহী লাগেজ ভ্যানটি স্টেশনে প্রবেশের সময় লাইনচ্যুত হয়ে পাশের লাইনের দিকে সরে যায়। রেলওয়ে সূত্রে জানা…

Read More

বিএনপির সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের মৃত্যু নিয়ে প্রশ্ন তুলে বিষয়টি খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। বিএনপির সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের মৃত্যু নিছক সড়ক দুর্ঘটনা, নাকি এর পেছনে কোনো জাতীয় বা আন্তর্জাতিক ষড়যন্ত্র ছিল—তা খুঁজে বের করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন রুহুল কবির রিজভী। তাঁর মতে, দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা একজন অর্থনীতিবিদের মৃত্যু নিয়ে প্রশ্ন থাকলে বিষয়টি তদন্ত করে দেখা উচিত। সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ আয়োজিত তাঁর ১৭তম শাহাদতবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রিজভী। রিজভী বলেন, সাইফুর রহমান বাংলাদেশের…

Read More

যৌনকর্মকে সরকারি স্বীকৃতি দিয়ে নিয়ন্ত্রিত কাঠামোর আওতায় আনার পক্ষে মত দিয়েছেন মডেল ও অভিনেত্রী পুনম পান্ডে। তাঁর দাবি, এতে নারীদের বিরুদ্ধে সংঘটিত কিছু অপরাধ কমতে পারে। বিতর্কিত মন্তব্য ও কর্মকাণ্ডের কারণে প্রায়ই আলোচনায় থাকা মডেল ও অভিনেত্রী পুনম পান্ডে এবার যৌনকর্মের পেশাকে বৈধতা দেওয়ার পক্ষে মত দিয়ে নতুন করে আলোচনায় এসেছেন। সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে তিনি যৌনকর্মকে সরকারি স্বীকৃতি ও আইনি কাঠামোর আওতায় আনার পক্ষে নিজের মত তুলে ধরেন। পুনমের ভাষ্য, বর্তমানে পুরুষদের মধ্যে মানসিক চাপ বেড়ে গেছে। তাঁর মতে, যৌনকর্মকে একটি নির্দিষ্ট ও নিয়ন্ত্রিত কাঠামোর মধ্যে বৈধতা দেওয়া হলে নারীদের বিরুদ্ধে সংঘটিত কিছু অপরাধ কমানো সম্ভব হতে পারে।…

Read More

৫০তম বিসিএসের মৌখিক পরীক্ষায় অংশ নিতে খুলনা থেকে ঢাকায় আসছিলেন শেখ মিশা খাতুন; মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত হন তিনি ৫০তম বিসিএসের মৌখিক পরীক্ষায় (ভাইভা) অংশ নিতে খুলনা থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শেখ মিশা খাতুন। তবে গোপালগঞ্জের মুকসুদপুরে টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিহত হন তিনি। একই দুর্ঘটনায় আরও দুজনের মৃত্যু হয়। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার সালিনাবক্সা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শেখ মিশা খাতুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের ৩৫তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। কর্মজীবনে তিনি বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনে (বিএসটিআই) খুলনায় পরীক্ষক…

Read More

নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর; সর্বোচ্চ প্রচেষ্টার আশ্বাস জাপানের বিশেষ দূতের রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মিয়ানমারে ন্যাশনাল রিকনসিলিয়েশনবিষয়ক জাপান সরকারের বিশেষ দূত ও নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়া। একই সঙ্গে রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার রাজধানীর বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইয়োহেই সাসাকাওয়া প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে বাংলাদেশ ও জাপানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, রোহিঙ্গা সংকট এবং মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সম্পর্কসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। সাসাকাওয়া বলেন, প্রায় ৫০ বছর ধরে তিনি বিশ্বের বিভিন্ন অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা ও বৈষম্য নিরসনে কাজ করছেন।…

Read More