Author: নিজস্ব প্রতিবেদক
চাঁদপুরের আট উপজেলায় একযোগে কিশোর গ্যাংবিরোধী অভিযান চালিয়ে ৩৭০ জনকে আটক করেছে পুলিশ। পরে তাদের মধ্যে ৩৫৫ জনের কাছ থেকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ১৫ জনের বিভিন্ন তথ্য যাচাই করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যার পর থেকে রাত ১০টা পর্যন্ত জেলার আট থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক দল একযোগে এ অভিযান পরিচালনা করে। রাত ১১টার দিকে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) নাদিরা নুর। পুলিশ জানায়, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরীর নির্দেশনা এবং চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে চাঁদপুর সদর থেকে…
জাতিসংঘের সাধারণ পরিষদে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের দেওয়া বক্তব্যের সঙ্গে দক্ষিণ ভারতীয় সিনেমা ‘বাহুবলী’র একটি যুদ্ধদৃশ্য মিলিয়ে ভিডিও প্রকাশ করেছে হায়দরাবাদে অবস্থিত ইরানের কনস্যুলেট। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ইরানি কনস্যুলেটের প্রকাশিত ভিডিওতে ২০১৫ সালের সিনেমা ‘বাহুবলী: দ্য বিগিনিং’-এর একটি যুদ্ধের দৃশ্য দেখা যায়। এতে অভিনেতা প্রভাস অভিনীত অমরেন্দ্র বাহুবলীকে কালকেয় বাহিনীর বিরুদ্ধে লড়াই করতে দেখা যায়। দৃশ্যটির মাধ্যমে প্রতিকূল পরিস্থিতিতেও পিছু না হটার একটি বার্তা তুলে ধরা হয়েছে বলে সংশ্লিষ্ট প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ভিডিওটি শেয়ার করে কনস্যুলেট পেজেশকিয়ানের জাতিসংঘের বক্তব্যের একটি অংশ তুলে ধরে। সেখানে তিনি বলেন, ইরান চাপের মুখে মাথা নত…
ভারতের মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে ঐতিহ্যবাহী শাহী মসজিদের কিছু অংশ ভাঙার উদ্যোগকে কেন্দ্র করে বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) মসজিদের অংশবিশেষ উচ্ছেদে বাধা দিতে গেলে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস ও লাঠিচার্জ ব্যবহার করে বলে এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে। ২০২৮ সালের সিংহস্থ মেলাকে সামনে রেখে উজ্জয়িনী শহরের অবকাঠামো উন্নয়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে শহরের বিভিন্ন এলাকায় ২৭২টি স্থাপনা উচ্ছেদের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এই প্রকল্পের আওতায় ঐতিহ্যবাহী শাহী মসজিদের প্রার্থনাকক্ষ, একটি মিনার ও সংলগ্ন কিছু অংশ অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঘটনাস্থলে বিক্ষোভকারীদের একাংশ পুলিশের দিকে ইটপাটকেল নিক্ষেপ করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে…
দেশের বাজারে স্বর্ণের দাম ভরিতে ২ হাজার টাকার বেশি কমানো হয়েছে। নতুন মূল্য অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সোমবার (২৮ সেপ্টেম্বর) স্বর্ণের নতুন দাম ঘোষণা করা হয়। বাজুসের মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৩৯১ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ১ লাখ ৮৯ হাজার ২৪৮ টাকায়। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৪ হাজার ২৫৬ টাকা। ব্যবসায়ীদের ভাষ্য, আন্তর্জাতিক বাজারে…
বিএনপিকে ক্ষমতায় রাখতে হলে দলটির নেতাকর্মীদের চাঁদাবাজি, ধান্দাবাজি ও ক্ষমতার দাপট থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান। রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ নগরীর চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে মহানগর বিএনপি আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নাশকতা, নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে এ সমাবেশ আয়োজন করা হয়। ফজলুর রহমান বলেন, বিএনপিকে এবং তারেক রহমানকে ক্ষমতায় রাখতে চাইলে দলের নেতাকর্মীদের চাঁদাবাজি, ধান্দাবাজি ও ক্ষমতার দাপট দেখানো বন্ধ করতে হবে। বাংলাদেশের মানুষ সচেতন উল্লেখ করে তিনি নেতাকর্মীদের সততা বজায় রাখার আহ্বান জানান।…
এশিয়ান গেমস ২০২৬-এর পুরুষ ক্রিকেটে বৃষ্টির কারণে পাকিস্তান ও হংকংয়ের মধ্যকার প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচটি পরিত্যক্ত হয়েছে। জাপানের নিশিনের কোরোগি স্পোর্টস পার্কে সারাদিন বৃষ্টি থাকায় ম্যাচের টসও অনুষ্ঠিত হয়নি। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, কোয়ার্টার ফাইনালে ম্যাচ পরিত্যক্ত হলে আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলকে বিজয়ী হিসেবে বিবেচনা করা হয়। সেই নিয়মে হংকংকে পেছনে ফেলে সরাসরি সেমিফাইনালে জায়গা করে নিয়েছে পাকিস্তান। সেমিফাইনালে পাকিস্তানের প্রতিপক্ষ হবে বাংলাদেশ অথবা মালয়েশিয়া। বৃহস্পতিবার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ম্যাচটি। এর আগে র্যাঙ্কিংয়ের সুবিধায় পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশের মতো দল সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলার সুযোগ পেয়েছিল। ফলে পাকিস্তানের জন্য হংকংয়ের বিপক্ষে ম্যাচটি ছিল সেমিফাইনালে ওঠার গুরুত্বপূর্ণ ধাপ।…
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গোপনে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবু ধাবি সফর করে দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করেছেন বলে ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে। খবরটি প্রথমে ইসরায়েলের চ্যানেল ১২-এর বরাতে প্রকাশিত হয়। পরে অন্যান্য আন্তর্জাতিক সংবাদমাধ্যমও বিষয়টি জানিয়েছে। প্রতিবেদন অনুযায়ী, ২৭ সেপ্টেম্বর নেতানিয়াহু একটি ব্যক্তিগত বিমানে করে আবু ধাবি যান এবং দিনের একটি বড় অংশ সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করেন। চ্যানেল ১২-এর দুটি সূত্র বৈঠকের তথ্য নিশ্চিত করেছে বলে জানানো হয়েছে। ইসরায়েলি সরকারি সম্প্রচারমাধ্যম কেএএন জানিয়েছে, নেতানিয়াহুর কার্যালয় সফরটি আগে থেকে প্রকাশ্যে ঘোষণা করেনি। একটি অজ্ঞাতনামা ইসরায়েলি ব্যবসায়ীর মালিকানাধীন ব্যক্তিগত বিমানটি আন্তর্জাতিক সফরে…
কুমিল্লায় ১৩ বছরের স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে আইফোনের লোভে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে তিন আসামির আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে দাবি করা হয়েছে। তাদের বক্তব্য অনুযায়ী, হত্যার প্রায় সাত দিন আগে অপ্রতিমের আইফোন নেওয়ার পরিকল্পনা করা হয়। আদালতে দেওয়া জবানবন্দি অনুযায়ী, ছবি তোলার কথা বলে অপ্রতিমকে কুমিল্লার লালমাই পাহাড়ের নির্জন এলাকায় নেওয়া হয়। সেখানে তার আইফোন নেওয়ার পর ফোনটি ফেরত চাওয়াকে কেন্দ্র করে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আসামি তুহিন কোদালের হাতল দিয়ে অপ্রতিমের মাথায় আঘাত করেন বলে তিন আসামির বক্তব্যে উঠে এসেছে। তিন জবানবন্দিতে হত্যার পরিকল্পনা, অপ্রতিমকে পাহাড়ে নিয়ে যাওয়া, আইফোন নেওয়া এবং প্রথম আঘাতের বিষয়ে বেশ কিছু মিল রয়েছে। তবে…
কক্সবাজারের চকরিয়ায় কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসফাতুল ইসলাম জিসানকে (২৮) অপহরণের পর হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। অপহরণের প্রায় চার ঘণ্টা পর চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের কচ্ছপিয়া ঢালা এলাকা থেকে হাত পা বাঁধা অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে। রোববার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে কাকারা মাঝের স্টেশনের একটি দোকানের সামনে থেকে জিসানকে একটি সাদা মাইক্রোবাসে তুলে নিয়ে যায় অজ্ঞাতপরিচয় কয়েকজন ব্যক্তি বলে জানিয়েছে পরিবার ও স্থানীয় সূত্র। পরিবারের অভিযোগ, অপহরণের পর জিসানকে চকরিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সবুজবাগ এলাকার একটি ভবনে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে নির্যাতনের…
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় সহমর্মিতা জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। একই সঙ্গে ঘটনায় জড়িতদের যথাযথ শাস্তি এবং সালমান মুক্তাদির ন্যায়বিচার পাবেন বলে আশ্বাস দিয়েছেন তিনি। রোববার (২৭ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে রাশেদ খাঁন এসব কথা জানান। সেখানে তিনি হামলার পেছনে জমি নিয়ে বিরোধের একটি ব্যাখ্যা তুলে ধরেন। রাশেদ খাঁনের দাবি, নিউ গিনি প্রোপার্টিজ লিমিটেডের সঙ্গে সংলগ্ন কয়েকজন জমির মালিকের বিরোধের জেরে ওই এলাকায় ভাঙচুরের ঘটনা ঘটে। তার বক্তব্য অনুযায়ী, নিউ গিনি প্রোপার্টিজের স্থাপিত কয়েকটি গেট নিয়ে স্থানীয় জমির মালিকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছিল। তিনি বলেন, গেট ভাঙার সময় হামলাকারীরা নিউ…
© বাংলা গেজেটা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
© বাংলা গেজেটা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত













