Author: নিজস্ব প্রতিবেদক

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, আগামী সপ্তাহ থেকে দেশে চলমান গ্যাস সংকট ধীরে ধীরে কমতে শুরু করবে। তিনি বলেন, সংকটের কারণে জনগণের ভোগান্তির জন্য সরকার আন্তরিকভাবে দুঃখিত। তবে এ সমস্যা সরকারি প্রতিষ্ঠানের নয়, বরং বেসরকারি প্রতিষ্ঠান এক্সিলারেট এনার্জির একটি ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ)-এর কারিগরি ত্রুটির কারণে সৃষ্টি হয়েছে। সোমবার (২৭ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী জানান, বর্তমানে দেশে প্রতিদিন প্রায় ৩ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদা থাকলেও সরবরাহ করা যাচ্ছে মাত্র ২ হাজার ৭০০ মিলিয়ন ঘনফুট। এর মধ্যে ১ হাজার ৬০০–১ হাজার ৬৫০ মিলিয়ন ঘনফুট আসে দেশীয় গ্যাসক্ষেত্র থেকে, আর বাকিটা আমদানিকৃত এলএনজি।…

Read More

চট্টগ্রামের আনোয়ারায় প্রায় এক দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়নিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন—সিইআইজেড) নির্মাণকাজ। প্রায় ৮০০ একর জমির ওপর গড়ে ওঠা এই বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চলকে ঘিরে ধাপে ধাপে ১ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ এবং প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এক লাখের বেশি মানুষের কর্মসংস্থানের আশা করছে সরকার। সোমবার (২৭ জুলাই) দুপুরে আনোয়ারায় প্রকল্প এলাকার উন্নয়নকাজের উদ্বোধন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যবসায়ী নেতা এবং স্থানীয় জনপ্রতিনিধিরা। উদ্বোধনী…

Read More