Author: নিজস্ব প্রতিবেদক

বাগেরহাটের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলায় প্রধান সন্দেহভাজনসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরিও উদ্ধার করা হয়েছে। সোমবার (২৭ জুলাই) পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বাগেরহাটের পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনার প্রায় ৫০ ঘণ্টার মধ্যেই চার আসামিকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে পুলিশের দাবি। তাদের রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—শেখ মুরাদ (৪১), আবু তাহের দীপ ওরফে দিপু (২৯), হাফিজুর রহমান (৪৮) এবং শিপন শেখ (২৮)। গত শুক্রবার দিবাগত রাতে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে বাগেরহাট…

Read More

ইতালি জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ নির্বাচনকে ঘিরে নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কোচ পদের জন্য প্রস্তাবিত প্রার্থীদের নাম প্রত্যাখ্যাত হওয়ার পর ইতালিয়ান ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল ডিরেক্টর পাওলো মালদিনি এবং তার উপদেষ্টা লিওনার্দো পদত্যাগ করেছেন। ইতালীয় সংবাদমাধ্যম স্কাই স্পোর্ট ইতালি জানিয়েছে, সোমবার ফেডারেশন সভাপতি জোভান্নি মালাগোর কাছে পদত্যাগপত্র জমা দেন এই দুই সাবেক তারকা ফুটবলার। তাদের সিদ্ধান্তের মূল কারণ ছিল সাবেক বিশ্বকাপজয়ী আন্দ্রেয়া পিরলোকে কোচ হিসেবে নিয়োগ না দেওয়া। রাশিয়ান বেটিং প্রতিষ্ঠান ফনবেট-এর স্পনসরশিপ নিয়ে রাজনৈতিক বিতর্কের কারণে পিরলোর নিয়োগ আটকে যায় বলে জানা গেছে। মাত্র ১৬ দিন আগে মালদিনিকে টেকনিক্যাল ডিরেক্টর এবং লিওনার্দোকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। পাশাপাশি…

Read More

করোনা পরীক্ষার ভুয়া রিপোর্ট জালিয়াতির ঘটনায় আলোচিত রিজেন্ট হাসপাতাল ও রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ ওরফে সাহেদ করিমকে এনআরবি ব্যাংকের ঋণখেলাপির দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। সোমবার (২৭ জুলাই) ঢাকার অর্থঋণ আদালত-৪-এর বিচারক মো. মোশাররফ হোসেন এ আদেশ দেন। আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালে রিজেন্ট হাসপাতালের নামে এনআরবি ব্যাংক থেকে নেওয়া ঋণ এবং একটি ক্রেডিট কার্ডের বকেয়া পরিশোধ না করায় ২০২১ সালে ব্যাংক দুটি মামলা দায়ের করে। সুদ-আসলসহ মোট পাওনার পরিমাণ প্রায় ৩ কোটি ৫২ লাখ টাকায় পৌঁছায়। মামলায় ব্যাংকের পক্ষে ডিক্রি জারি হওয়ার পর সাহেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। সোমবার মামলায় জামিনের আবেদন করা হলেও অর্থঋণ…

Read More

মডেল, অভিনেত্রী ও আইনজীবী জান্নাতুল ফেরদৌস পিয়া (পিয়া জান্নাতুল) করা প্রাণনাশের হুমকির সাধারণ ডায়েরি (জিডি) তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (২৭ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন বনানী থানা পুলিশকে অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। শুনানিতে পিয়া জান্নাতুল নিজে আদালতে উপস্থিত ছিলেন। এর আগে গত ৮ জুলাই বনানী থানায় করা জিডিতে তিনি অভিযোগ করেন, এক নারীর ন্যায়বিচার ও নিরাপত্তার পক্ষে অবস্থান নেওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে হুমকি, অজ্ঞাত নম্বর থেকে ফোন এবং বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শনের শিকার হচ্ছেন। জিডিতে আরও উল্লেখ করা হয়, গত প্রায় তিন মাস ধরে অজ্ঞাত কয়েকজন ব্যক্তি তাকে বিভিন্ন স্থানে অনুসরণ করছে। এতে তিনি…

Read More

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী দলীয় সিদ্ধান্ত অনুযায়ী চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (২৭ জুলাই) রংপুরে বিভাগীয় পল্লী উন্নয়ন একাডেমির উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল জানান, সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে এবং দলীয় আলোচনার ভিত্তিতেই প্রার্থী মনোনয়ন দেওয়া হবে। তিনি বলেন, বর্তমানে জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, সরকারের লক্ষ্য চলতি বছরের শেষ দিকে নির্বাচন আয়োজন করা। তা সম্ভব না হলে আগামী বছরের শুরুতে নির্বাচন হতে পারে। প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার বিষয়টি…

Read More

টেকনাফের কাউন্সিলর একরামুল হক হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে তৎকালীন র‌্যাব-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল (বর্তমানে ব্রিগেডিয়ার জেনারেল) মিফতাহ উদ্দিন আহমেদকে সেনাবাহিনীর হেফাজতে নেওয়া হয়েছে। সোমবার (২৭ জুলাই) রাতে তাকে সেনা কাস্টডিতে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। আইএসপিআরের পক্ষ থেকে জানানো হয়েছে, ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহকে সেনা হেফাজতে রেখে আইন অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তিনি বর্তমানে বরিশাল সেনানিবাসের স্টেশন কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। উল্লেখ্য, টেকনাফের কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ড দীর্ঘদিন ধরেই আলোচিত একটি ঘটনা। এছাড়া ২০২১ সালে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষিত নিষেধাজ্ঞার তালিকায় সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদের সঙ্গে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদের নামও…

Read More

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ এখনো নিজেদের হাতেই রয়েছে বলে দাবি করেছে ইরান। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে শান্তি আলোচনা শুরুর আগ্রহও নাকচ করেছে তেহরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টানা দুই সপ্তাহের বিমান হামলা স্থগিত করার পর ইরানের এই অবস্থান নতুন করে মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আলোচনায় এনেছে বলে জানিয়েছে রয়টার্স। টানা ১৩ দিনের সংঘাতের পর ট্রাম্প সামরিক অভিযান স্থগিত করলে ইরানও জানায়, যুক্তরাষ্ট্র হামলা বন্ধ রাখলে তারাও পাল্টা হামলা চালাবে না। তবে সাম্প্রতিক ড্রোন হামলা ও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে, যুদ্ধবিরতির বাস্তব কার্যকারিতা এখন পরীক্ষা করছে তেহরান। এদিকে হামলা বন্ধের পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমে কিছুটা স্বস্তি ফিরেছে। রয়টার্সের প্রতিবেদনে…

Read More

বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান এবার অতিথি হিসেবে হাজির হচ্ছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় গেম শো ‘লাখ টাকার লক্ষ্মী লাভ’-এ। অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানটির বিশেষ পর্বটি বাংলাদেশ সময় ৩১ জুলাই সন্ধ্যা সাড়ে ৭টায় সান বাংলায় প্রচারিত হবে। সম্প্রতি মুক্তি পাওয়া ‘আজও অর্ধাঙ্গিনী’ সিনেমার প্রচারণার অংশ হিসেবে শোটিতে অংশ নেন জয়া। অনুষ্ঠানে তিনি নাচ, গান ও আড্ডায় মাতিয়ে তুলবেন দর্শকদের। পাশাপাশি প্রতিযোগীদের জীবনসংগ্রামের গল্প শুনে তাদের উৎসাহও দেবেন। সুদীপ্তা চক্রবর্তীর সঙ্গে জয়ার প্রাণবন্ত কথোপকথন ও খুনসুটি পর্বটির অন্যতম আকর্ষণ হতে যাচ্ছে। এদিকে, কৌশিক গাঙ্গুলী পরিচালিত ‘আজও অর্ধাঙ্গিনী’ মুক্তির পর দর্শক-সমালোচকদের প্রশংসার পাশাপাশি বক্স অফিসেও ইতিবাচক সাড়া পাচ্ছে।

Read More

বাংলাদেশ পুলিশের ৯৩ জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে (এএসপি) দেশের বিভিন্ন পুলিশ ইউনিটে বদলি করা হয়েছে। সোমবার (২৭ জুলাই) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপাররা বাস্তব প্রশিক্ষণ সফল ও সন্তোষজনকভাবে সম্পন্ন করার পর নতুন কর্মস্থলে যোগদান করবেন। বদলিকৃত কর্মকর্তাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে পদায়ন করা হয়েছে। এর মধ্যে রয়েছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), কক্সবাজার জেলা পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), শিল্পাঞ্চল পুলিশ এবং দেশের বিভিন্ন মেট্রোপলিটন পুলিশ ইউনিট। এছাড়া গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি),…

Read More

রাজধানীর আদাবরে এক তরুণীকে চার দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগে ফটোগ্রাফার নামিম আশরাফ মনিসহ তিনজনের বিরুদ্ধে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়েছে। সোমবার (২৭ জুলাই) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫-এর বিচারক মো. মনিরুজ্জামানের আদালতে ভুক্তভোগীর বড় বোন রাজিয়া সুলতানা মামলাটি করেন। মামলাটি গ্রহণের পর আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করেন এবং ঘটনার তদন্ত করে আগামী ১০ সেপ্টেম্বর-এর মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগকে (ডিবি) নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী আজাদ রহমান। মামলার অন্য দুই আসামি হলেন নামিম আশরাফের বাবা আশরাফউদ্দিন ও মা শাহনাজ বেগম। মামলার অভিযোগে…

Read More