Author: নিজস্ব প্রতিবেদক
রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়রকে বিক্রি করে দেওয়ার পরামর্শ দিয়েছেন ক্লাবটির সাবেক ফুটবলার কার্লোস গঞ্জালেস। আর্সেনালের আগ্রহের গুঞ্জনের মধ্যেই তিনি মনে করেন, বর্তমান পরিস্থিতিতে ভিনিসিয়ুসকে বিক্রি করাই রিয়ালের জন্য সবচেয়ে বাস্তবসম্মত সিদ্ধান্ত হতে পারে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, ভিনিসিয়ুসের বর্তমান চুক্তির মেয়াদ আর মাত্র এক বছর। নতুন চুক্তিতে তিনি কিলিয়ান এমবাপ্পের সমান বেতন ও সুযোগ-সুবিধা দাবি করেছেন বলে আলোচনা রয়েছে। তবে ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ সেই দাবি মেনে নিতে অনাগ্রহী। ১৯৭১ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত রিয়ালের হয়ে খেলা কার্লোস গঞ্জালেস বলেন, একসময় তিনি ভিনিসিয়ুসের বড় সমর্থক ছিলেন। তবে সাম্প্রতিক সময়ে মাঠ ও মাঠের বাইরের আচরণ নিয়ে তিনি হতাশ। তার…
দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিন টানা বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। সোমবার (২৭ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায়, সোমবার থেকে শুক্রবার পর্যন্ত দেশের প্রায় সব বিভাগেই বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির প্রবণতা বজায় থাকবে। প্রথম দুই দিনে রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং ঢাকা, রংপুর ও ময়মনসিংহ বিভাগের অনেক স্থানে বৃষ্টি হতে পারে। বুধবার থেকে বৃষ্টির পরিধি আরও বাড়বে এবং আটটি বিভাগের অধিকাংশ এলাকাই এর আওতায় আসবে। পূর্বাভাস অনুযায়ী,…
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বাংলাদেশের জাতীয় জীবনে জুলাই একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক অধ্যায়। এটি শুধু একটি রাজনৈতিক ঘটনার স্মারক নয়, বরং নাগরিক সাহস, আত্মত্যাগ, গণতান্ত্রিক আকাঙ্ক্ষা এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যয়ের প্রতীক। সোমবার (২৭ জুলাই) নর্থ সাউথ ইউনিভার্সিটি ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৪ স্মরণানুষ্ঠান’-এ তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, সংকটের সময়ে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যে সংহতি, সাহস ও দায়িত্ববোধের পরিচয় দিয়েছেন, তা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ। ভবিষ্যৎ রাষ্ট্রচিন্তা ও গণতান্ত্রিক সংস্কৃতি গঠনে এই সম্মিলিত চেতনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন,…
টানা লোকসানের ধাক্কা কাটিয়ে আবারও মুনাফার ধারায় ফিরেছে দেশের শীর্ষস্থানীয় সিরামিক প্রস্তুতকারী প্রতিষ্ঠান আরএকে সিরামিকস বাংলাদেশ। ২০২৬ সালের জানুয়ারি-জুন সময়ে কোম্পানিটি ২ কোটি ২৮ লাখ টাকা নিট মুনাফা করেছে। গত বছরের একই সময়ে প্রতিষ্ঠানটি ২১ কোটির বেশি লোকসানে ছিল। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে প্রকাশিত অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদনে দেখা যায়, চলতি বছরের প্রথম ছয় মাসে কোম্পানির বিক্রি বেড়ে ৩৭৪ কোটি টাকা হয়েছে, যা গত বছরের একই সময়ের ৩১০ কোটি টাকা থেকে প্রায় ২১ শতাংশ বেশি। বিক্রি বৃদ্ধির পাশাপাশি উৎপাদন ব্যয় কমিয়ে আনতে সক্ষম হয়েছে কোম্পানিটি। চলতি বছর প্রতি ১০০ টাকার পণ্য বিক্রিতে উৎপাদন খরচ নেমে এসেছে ৮০ টাকায়, যা এক…
ইসরায়েলের আসন্ন পার্লামেন্ট নির্বাচনকে ঘিরে সম্ভাব্য নিরাপত্তা হুমকির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দেশটির শীর্ষ গোয়েন্দা ও নিরাপত্তা কর্মকর্তারা। তাদের আশঙ্কা, নির্বাচনী প্রক্রিয়া ব্যাহত করতে ইরান প্রার্থী, নির্বাচিত প্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করতে পারে। সোমবার (২৭ জুলাই) রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কান জানায়, নেসেটের গোয়েন্দা ও গোপন সংস্থা বিষয়ক উপকমিটির এক গোপন বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। বৈঠকে উপকমিটির চেয়ারম্যান ও লিকুদ পার্টির সংসদ সদস্য বোয়াজ বিসমুথ বলেন, নির্বাচনের সময় ইসরায়েলের শত্রুরা অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করতে পারে এবং প্রার্থীদের ওপর শারীরিক হামলার ঝুঁকিও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তিনি দাবি করেন, যুদ্ধক্ষেত্রে কাঙ্ক্ষিত ফল না পাওয়ায় ইরান এখন ইসরায়েলের অভ্যন্তরে বিভাজন সৃষ্টি, গৃহযুদ্ধের…
বাগেরহাটের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলায় প্রধান সন্দেহভাজনসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরিও উদ্ধার করা হয়েছে। সোমবার (২৭ জুলাই) পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বাগেরহাটের পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনার প্রায় ৫০ ঘণ্টার মধ্যেই চার আসামিকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে পুলিশের দাবি। তাদের রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—শেখ মুরাদ (৪১), আবু তাহের দীপ ওরফে দিপু (২৯), হাফিজুর রহমান (৪৮) এবং শিপন শেখ (২৮)। গত শুক্রবার দিবাগত রাতে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে বাগেরহাট…
ইতালি জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ নির্বাচনকে ঘিরে নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কোচ পদের জন্য প্রস্তাবিত প্রার্থীদের নাম প্রত্যাখ্যাত হওয়ার পর ইতালিয়ান ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল ডিরেক্টর পাওলো মালদিনি এবং তার উপদেষ্টা লিওনার্দো পদত্যাগ করেছেন। ইতালীয় সংবাদমাধ্যম স্কাই স্পোর্ট ইতালি জানিয়েছে, সোমবার ফেডারেশন সভাপতি জোভান্নি মালাগোর কাছে পদত্যাগপত্র জমা দেন এই দুই সাবেক তারকা ফুটবলার। তাদের সিদ্ধান্তের মূল কারণ ছিল সাবেক বিশ্বকাপজয়ী আন্দ্রেয়া পিরলোকে কোচ হিসেবে নিয়োগ না দেওয়া। রাশিয়ান বেটিং প্রতিষ্ঠান ফনবেট-এর স্পনসরশিপ নিয়ে রাজনৈতিক বিতর্কের কারণে পিরলোর নিয়োগ আটকে যায় বলে জানা গেছে। মাত্র ১৬ দিন আগে মালদিনিকে টেকনিক্যাল ডিরেক্টর এবং লিওনার্দোকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। পাশাপাশি…
করোনা পরীক্ষার ভুয়া রিপোর্ট জালিয়াতির ঘটনায় আলোচিত রিজেন্ট হাসপাতাল ও রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ ওরফে সাহেদ করিমকে এনআরবি ব্যাংকের ঋণখেলাপির দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। সোমবার (২৭ জুলাই) ঢাকার অর্থঋণ আদালত-৪-এর বিচারক মো. মোশাররফ হোসেন এ আদেশ দেন। আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালে রিজেন্ট হাসপাতালের নামে এনআরবি ব্যাংক থেকে নেওয়া ঋণ এবং একটি ক্রেডিট কার্ডের বকেয়া পরিশোধ না করায় ২০২১ সালে ব্যাংক দুটি মামলা দায়ের করে। সুদ-আসলসহ মোট পাওনার পরিমাণ প্রায় ৩ কোটি ৫২ লাখ টাকায় পৌঁছায়। মামলায় ব্যাংকের পক্ষে ডিক্রি জারি হওয়ার পর সাহেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। সোমবার মামলায় জামিনের আবেদন করা হলেও অর্থঋণ…
মডেল, অভিনেত্রী ও আইনজীবী জান্নাতুল ফেরদৌস পিয়া (পিয়া জান্নাতুল) করা প্রাণনাশের হুমকির সাধারণ ডায়েরি (জিডি) তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (২৭ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন বনানী থানা পুলিশকে অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। শুনানিতে পিয়া জান্নাতুল নিজে আদালতে উপস্থিত ছিলেন। এর আগে গত ৮ জুলাই বনানী থানায় করা জিডিতে তিনি অভিযোগ করেন, এক নারীর ন্যায়বিচার ও নিরাপত্তার পক্ষে অবস্থান নেওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে হুমকি, অজ্ঞাত নম্বর থেকে ফোন এবং বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শনের শিকার হচ্ছেন। জিডিতে আরও উল্লেখ করা হয়, গত প্রায় তিন মাস ধরে অজ্ঞাত কয়েকজন ব্যক্তি তাকে বিভিন্ন স্থানে অনুসরণ করছে। এতে তিনি…
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী দলীয় সিদ্ধান্ত অনুযায়ী চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (২৭ জুলাই) রংপুরে বিভাগীয় পল্লী উন্নয়ন একাডেমির উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল জানান, সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে এবং দলীয় আলোচনার ভিত্তিতেই প্রার্থী মনোনয়ন দেওয়া হবে। তিনি বলেন, বর্তমানে জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, সরকারের লক্ষ্য চলতি বছরের শেষ দিকে নির্বাচন আয়োজন করা। তা সম্ভব না হলে আগামী বছরের শুরুতে নির্বাচন হতে পারে। প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার বিষয়টি…
- অনুসন্ধান
- আর্কাইভ
- ছবি
- ভিডিও
- পরিবেশ
- প্রবাস
- সাহিত্য
- চাকরি











