Author: নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের কোতোয়ালি থানার পেছনের সতীশ বাবু লেনে এক রিকশাযাত্রীকে ছুরি দেখিয়ে জিম্মি করে ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, দুই ব্যক্তি ছুরি হাতে একটি রিকশা থামিয়ে যাত্রীর কাছ থেকে টাকা ও মুঠোফোন নেওয়ার চেষ্টা করছেন। একপর্যায়ে পকেট থেকে জিনিস বের করতে না পারায় একজন ছুরি দিয়ে ওই যাত্রীর প্যান্টের পকেট কেটে ফেলেন। এ সময় অন্য একজন ছিনতাইকারী ছুরি হাতে তাকে জিম্মি করে রাখেন। ভিডিওতে ওই যাত্রীকে আতঙ্কিত অবস্থায় বারবার বলতে শোনা যায়, ‘আরে ভাই, দিতাছি তো।’ একপর্যায়ে যাত্রী নড়াচড়া করলে তার বাঁ পায়ে ছুরি দিয়ে আঘাত…

Read More

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে এক বছরের জন্য পরীক্ষায় অংশগ্রহণ থেকে বিরত থাকার শাস্তি দেওয়া হয়েছে। বিভাগীয় সূত্র জানিয়েছে, পরীক্ষার হলে তার হাতে একটি কাগজের চিরকুট পাওয়া যায়। শাস্তিপ্রাপ্ত শিক্ষার্থীর নাম আয়ান আবদুল্লাহ। তিনি মাস্টার্সের শিক্ষার্থী এবং মাস্টারদা সূর্য সেন হল ছাত্রলীগের উপদপ্তর সম্পাদক ছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। জানা গেছে, ২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের আন্দোলনের বিপরীতে অবস্থান নেওয়ার অভিযোগে আয়ান আবদুল্লাহ বিভাগীয় বয়কটের মুখে পড়েন। পরে তার অনুরোধের পরিপ্রেক্ষিতে একাডেমিক পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল বলে জানা যায়। তবে…

Read More

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নিউইয়র্ক সফরকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক নেতাদের একটি প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। আগামী সোমবার (২১ সেপ্টেম্বর) তার নিউইয়র্কে পৌঁছানোর কথা রয়েছে। ২৪ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে তার বক্তব্য দেওয়ার কথা রয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে নিউইয়র্কের জ্যাকসন হাইটসে এ প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক আনোয়ার হোসেন খোকন। সভা পরিচালনা করেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামাল পাশা বাবুল। সভায় জানানো হয়, তারেক রহমানের সফরকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেট, বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন এবং যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক নেতাদের নিয়ে…

Read More

রাজধানীর মোহাম্মদপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ী ও চার মাদকসেবীকে গ্রেফতার করেছে সিটি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের একটি বিশেষ অভিযানিক দল। এ সময় গ্রেফতার এক ব্যক্তির কাছ থেকে ২৫ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ডিএমপির মোহাম্মদপুর থানাধীন জাকির হোসেন আল মক্তব জামে মসজিদ ও বিহারি ক্যাম্পের সামনের এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। সংশ্লিষ্ট বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, ড. মো. রুহুল আমিন সরকারের সার্বিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক মো. ইসমাইল হোসেনের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে এসআই মো. আবুল খায়ের, এসআই সাখাওয়াত, এএসআই মো. বাদশা, এএসআই সেলিম,…

Read More

ইতালিয়ান ফুটবলের অন্যতম পরিচিত নাম ও ইন্টার মিলানের কিংবদন্তি ফুটবলার সান্দ্রো মাজ্জোলা মারা গেছেন। শনিবার (১৯ সেপ্টেম্বর) ৮৩ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন সাবেক এই তারকা। এক বিবৃতিতে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান। মাজ্জোলার মৃত্যুতে শোক জানিয়েছে ইন্টার মিলান। ক্লাবটির বিবৃতিতে তাকে শুধু ইন্টার মিলানের ইতিহাসের গুরুত্বপূর্ণ খেলোয়াড় নয়, ফুটবলের ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবেও উল্লেখ করা হয়েছে। ছোটবেলায় ইন্টারে যোগ দেওয়ার পর পুরো পেশাদার ক্যারিয়ার তিনি এই ক্লাবেই কাটিয়েছেন। ইন্টার মিলানের হয়ে দীর্ঘ ১৭ বছরের ক্যারিয়ারে মাজ্জোলা চারবার ইতালিয়ান লিগ শিরোপা জিতেছেন। এছাড়া ক্লাবটির হয়ে দুবার ইউরোপিয়ান কাপ জয় করেন তিনি। ইন্টারের হয়ে তার…

Read More

রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে এখন পর্যন্ত ১৭৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে গুলশান থানার ৩ নম্বর সড়কের কেএফসির কাছের একটি গলিতে প্রায় ১৫০ থেকে ২০০ জন জড়ো হন। পরে তারা সেখানে ঝটিকা মিছিল বের করেন। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে গেলে মিছিলকারীদের পক্ষ থেকে পুলিশের দিকে ককটেল নিক্ষেপ করা হয় বলে দাবি করেছে পুলিশ। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ…

Read More

অল্প বয়সেই চুল পাতলা হয়ে যাওয়া বা অতিরিক্ত চুল পড়ার সমস্যায় অনেকেই ভুগছেন। প্রতিদিন কিছু চুল পড়া স্বাভাবিক হলেও অতিরিক্ত চুল পড়লে এর পেছনে বিভিন্ন কারণ থাকতে পারে। বিশেষজ্ঞদের মতে, অল্প বয়সে চুল পড়ার অন্যতম কারণ হরমোনের পরিবর্তন। পুরুষদের ক্ষেত্রে টেস্টোস্টেরন থেকে তৈরি ডাইহাইড্রোটেস্টোস্টেরন বা ডিএইচটি চুলের ফলিকলে প্রভাব ফেলতে পারে। এছাড়া অতিরিক্ত মানসিক চাপ, অনিয়মিত ঘুম, পুষ্টির ঘাটতি এবং কিছু শারীরিক সমস্যাও চুল পড়ার কারণ হতে পারে। চুলের সুস্থতার জন্য খাবারে পর্যাপ্ত প্রোটিন, আয়রনসহ প্রয়োজনীয় পুষ্টি নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। ডিম, মাছ, ডাল, সয়াবিন, শাকসবজি ও বাদাম খাদ্যতালিকায় রাখা যেতে পারে। পাশাপাশি পর্যাপ্ত ঘুম, ধূমপান পরিহার এবং চুল ও মাথার…

Read More

ইউক্রেনে চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ৫ হাজার ৩০০ বর্গকিলোমিটারের বেশি এলাকা এবং ২২০টিরও বেশি লোকালয় নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে রাশিয়া। শনিবার (১৯ সেপ্টেম্বর) টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এ দাবি করে। মন্ত্রণালয়ের তথ্যমতে, শুধু সেপ্টেম্বর মাসেই ৬৭০ বর্গকিলোমিটারের বেশি এলাকা এবং ২৭টি লোকালয় রুশ বাহিনীর নিয়ন্ত্রণে এসেছে। রাশিয়ার দাবি, সুমি ও খারকিভ অঞ্চলের সীমান্ত এলাকায় নিরাপত্তা বলয় তৈরির লক্ষ্যে সামরিক অভিযান অব্যাহত রয়েছে। গত ৫ সেপ্টেম্বর থেকে উত্তরপূর্ব খারকিভে ইউক্রেনের নিয়ন্ত্রিত এলাকা ১৫২ বর্গকিলোমিটার কমেছে এবং ৯টি লোকালয় দখলে নেওয়া হয়েছে বলেও দাবি করেছে মস্কো। এ ছাড়া ঝাপোরিজিয়া, ক্রামাতোরস্ক, স্লোভিয়ানস্ক ও দ্রুঝকিভকা এলাকায় তীব্র লড়াই চলছে…

Read More

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সবজি গাছ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মো. সোহাগ (৩০) নামে এক যুবক আহত হয়েছেন। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের তিল্লা গ্রামে এ ঘটনা ঘটে। আহত সোহাগকে পরে গলাচিপা সরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, শুক্রবার বিকেলে তাদের ঢ্যাঁড়স গাছ কাটাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। শনিবার সকালে বিষয়টি নিয়ে কথা বলতে গেলে বজলু মাতুব্বরের সঙ্গে কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কি হয়। একপর্যায়ে তার ছেলে যুবরাজ ও সুমন সেখানে এসে সোহাগকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেন এবং পরে লাঠি দিয়ে মাথায় আঘাত করেন বলে অভিযোগ…

Read More

দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের প্রভাব পড়লেও পাবনার ঈশ্বরদী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) রপ্তানি আয় ধারাবাহিকভাবে বাড়ছে। ২০২৫ ২৬ অর্থবছরে ঈশ্বরদী ইপিজেড থেকে ২৮৯ দশমিক ৩২ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি হয়েছে। আগের অর্থবছরে রপ্তানি হয়েছিল ২৫৮ দশমিক ২৫ মিলিয়ন ডলারের পণ্য। অর্থাৎ এক বছরে রপ্তানি বেড়েছে ৩১ দশমিক ০৭ মিলিয়ন ডলার বা ১২ শতাংশের বেশি। পাকশীতে অবস্থিত এই ইপিজেডে তৈরি পোশাকের পাশাপাশি তাঁবু ও ক্যাম্পিং সরঞ্জাম, উইগ, ব্যাটারি, শিল্পকারখানায় ব্যবহৃত গ্লাভস, বুলেটপ্রুফ জ্যাকেট, কেমিক্যাল, অটোমোবাইল যন্ত্রাংশ, টেক্সটাইল, ইয়ার্ন ও রাবারজাতীয় বিভিন্ন পণ্য উৎপাদিত হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, পণ্যের এই বৈচিত্র্যই ইপিজেডটির রপ্তানি প্রবৃদ্ধির অন্যতম কারণ। ঈশ্বরদী ইপিজেডের…

Read More