Author: নিজস্ব প্রতিবেদক

অধিকৃত পূর্ব জেরুজালেমের পবিত্র আল আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করে ধর্মীয় আচার পালন করেছেন প্রায় ২৫০ জন ইসরায়েলি বসতি স্থাপনকারী। ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফার বরাতে আল জাজিরা জানিয়েছে, ইসরায়েলি সেনাদের নিরাপত্তার মধ্যেই ওই ব্যক্তিরা আল আকসা প্রাঙ্গণে প্রবেশ করেন এবং সেখানে প্রার্থনা ও বিভিন্ন ধর্মীয় আচার পালন করেন। আল আকসা মসজিদ মুসলিমদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধর্মীয় স্থাপনা এবং ইসলাম ধর্মের তৃতীয় পবিত্রতম স্থান হিসেবে বিবেচিত। এই পবিত্র স্থানের ব্যবস্থাপনা, প্রবেশাধিকার ও ধর্মীয় আচার পালনের বিষয়টি নিয়ে ইসরায়েলি ও ফিলিস্তিনিদের মধ্যে দীর্ঘদিন ধরেই উত্তেজনা বিরাজ করছে। ১৯৬৭ সালে নির্ধারিত একটি ‘স্ট্যাটাস কো’ ব্যবস্থার আওতায় অমুসলিমদের আল আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশের…

Read More

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে কোনো নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয় বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, স্থানীয় সরকারের প্রচলিত পাঁচটি আইনের কোনোটিতেই নির্বাচনে অংশগ্রহণের জন্য শিক্ষাগত যোগ্যতার শর্ত রাখা হয়নি। তাই এ বিষয়ে সম্ভাব্য প্রার্থীদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। রোববার (১৩ সেপ্টেম্বর) সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দপ্তরে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। মীর শাহে আলম বলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্য পদে প্রার্থী হওয়ার ক্ষেত্রে যেমন শিক্ষাগত যোগ্যতার কোনো বাধ্যবাধকতা নেই, একইভাবে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান,…

Read More

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের সাবেক পরিচালক সায়মা ওয়াজেদ পুতুলের নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি দাবি করেছেন, ওই পদে দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা পুতুলের ছিল না। একই সঙ্গে তার নিয়োগ প্রক্রিয়ায় ত্রুটি ছিল এবং এতে দুর্নীতির অভিযোগের বিষয়ও উঠে এসেছে বলে মন্তব্য করেন তিনি। রোববার (১৩ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি জানান, ডব্লিউএইচওর পরবর্তী নিয়োগ প্রক্রিয়ায় বাংলাদেশ মালদ্বীপের প্রার্থীকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সংবাদ সম্মেলনে আগামী ২১ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর নিয়েও বিস্তারিত তথ্য তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি জানান, জাতিসংঘ সাধারণ…

Read More

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পদত্যাগের দাবি আবারও জোরালো করেছেন ডেনমার্কের ফুটবল প্রধান জেসপার মোলার। ফিফার টুর্নামেন্টের বাণিজ্যিক স্বত্ব বিক্রির প্রস্তাব এবং এ নিয়ে সংস্থাটির অভ্যন্তরীণ প্রক্রিয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি বর্তমান নেতৃত্বের ওপর আস্থা হারানোর কথা জানিয়েছেন। জেসপার মোলারের অভিযোগ, ফিফার ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ সংক্রান্ত প্রস্তাব বাতিল হওয়ার পর বিষয়টি নিয়ে তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছিলেন। কিন্তু ফিফার আইনবিষয়ক কমিটির বৈঠকে বিষয়টি এজেন্ডায় রাখা হয়নি। এতে তিনি বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেন। মোলারের মতে, ফিফার আইনসংক্রান্ত বিষয়ে পরামর্শ দেওয়ার দায়িত্ব থাকা কমিটির বৈঠকেই প্রস্তাবটি নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল। কিন্তু সেখানে তার প্রশ্নের কোনো সন্তোষজনক উত্তর দেওয়া হয়নি।…

Read More

মুরগি কাটার সময় পেটের ভেতরে আস্ত, ছোট বা আধা-গঠিত ডিম পাওয়া অনেকের কাছেই পরিচিত বিষয়। কেউ এসব ডিম রান্না করে খেয়ে থাকেন, আবার অনেকে স্বাস্থ্যঝুঁকির আশঙ্কায় ফেলে দেন। তবে বিশেষজ্ঞদের পরামর্শ হলো, ডিমটি কী অবস্থায় পাওয়া গেছে এবং কীভাবে রান্না করা হচ্ছে—এসব বিষয় বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া উচিত। মুরগির পেটে পাওয়া ডিম যদি খোলস বা পাতলা স্বাভাবিক আবরণের মধ্যে অক্ষত অবস্থায় থাকে, তাহলে তা খাওয়া যেতে পারে। তবে মুরগি কাটার সময় ডিমটি বের করার ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকতে হবে। ডিম ভেঙে গেলে বা মুরগির নাড়িভুঁড়ি ও অন্যান্য বর্জ্য এর গায়ে লেগে গেলে জীবাণু সংক্রমণের ঝুঁকি তৈরি হতে পারে। বিশেষ করে…

Read More

চট্টগ্রাম নগরীর চকবাজার থানাধীন নবাব সিরাজদৌল্লা রোডে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে ৩ হাজার ৯২০টি ইয়াবা উদ্ধার করেছে র‍্যাব। এ ঘটনায় মো. সেলিম (৩৮) নামে ওই অটোরিকশার চালককে আটক করা হয়েছে। উদ্ধার করা ইয়াবাগুলোর আনুমানিক মূল্য ১১ লাখ ৮০ হাজার টাকা বলে জানিয়েছে র‍্যাব। রোববার (১৩ সেপ্টেম্বর) র‍্যাব-৭-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। র‍্যাবের ভাষ্য অনুযায়ী, শনিবার (১২ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, মাদককারবারীদের মাধ্যমে কিছু মাদকদ্রব্য একটি সিএনজিচালিত অটোরিকশায় করে নগরীর আন্দরকিল্লা থেকে নবাব সিরাজদৌল্লা রোড হয়ে বহদ্দারহাটের দিকে নিয়ে…

Read More

আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, তিনি ‘ঘুপচি রাজনীতিতে’ বিশ্বাস করেন না। তিনি গণতন্ত্রে বিশ্বাস করেন উল্লেখ করে আওয়ামী লীগের নেতাকর্মীদের সৎ সাহস থাকলে বিদেশে পালিয়ে না থেকে দেশের আইন ও আদালতের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন। রোববার (১৩ সেপ্টেম্বর) পঞ্চগড় জেলা বিএনপি কার্যালয়ে স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। ডা. জাহিদ হোসেন বলেন, বিগত সরকারের সময় পাখির মতো গুলি করে মানুষ হত্যা এবং দেশের সম্পদ লুণ্ঠনের অভিযোগ রয়েছে। মেগা প্রকল্পের নামে বড় ধরনের দুর্নীতির অভিযোগেরও হিসাব বাংলাদেশের মাটিতেই হবে বলে মন্তব্য করেন তিনি। আওয়ামী লীগের…

Read More

লক্ষ্মীপুরের রামগতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর শতাধিক নেতাকর্মী ও সমর্থক বিএনপিতে যোগ দিয়েছেন। স্থানীয় জামায়াত নেতা হাসান মাহমুদ রাসেলের নেতৃত্বে তারা বিএনপির রাজনীতিতে আনুষ্ঠানিকভাবে যুক্ত হন। শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় রামগতি পৌর এলাকার আলেকজান্ডারে দিদার প্রফেসরের বাড়ির উঠানে আয়োজিত এক মতবিনিময় সভায় এই যোগদান অনুষ্ঠিত হয়। যোগদানকারীদের নেতৃত্ব দেওয়া হাসান মাহমুদ রাসেল রামগতি পৌরসভা জামায়াতে ইসলামীর একটি ওয়ার্ডের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি বিএনপিতে যোগ দেওয়ার পর নিজের প্রতিক্রিয়ায় বলেন, জীবনের বাকি সময় বিএনপির সঙ্গে থেকে দলের জন্য নিবেদিত হয়ে কাজ করতে চান। নতুন রাজনৈতিক পথচলা নিয়ে তিনি উচ্ছ্বাস প্রকাশ করেন এবং বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত থাকার প্রত্যয় ব্যক্ত…

Read More

টাঙ্গাইলের মধুপুরে সম্পত্তির হিস্যা দাবি করে না পেয়ে দাদা দাদির থাকার ঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে এক গারো যুবকের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, আগুন দেওয়ার আগে ওই যুবক তার বৃদ্ধ দাদা দাদিকে মারধর করে ঘর থেকে বের করে দেন। পরে ঘরে আগুন ধরিয়ে দেওয়া হয়। আগুনে ঘরে থাকা ধান চাল, কাপড়চোপড়, বাসনকোসন ও আসবাবপত্র পুড়ে গেছে বলে জানা গেছে। রোববার ভোররাতে মধুপুর উপজেলার কুড়াগাছা ইউনিয়নের পাহাড়ি জনপদ ধরাটি পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত যুবকের নাম গিটিস নকরেক। তিনি স্থানীয় একটি উচ্চবিদ্যালয় থেকে চলতি বছর এসএসসি পরীক্ষার ফরম পূরণ করেছিলেন। তবে নেশাগ্রস্ত হয়ে পড়ায় তিনি পরীক্ষায় অংশ নেননি বলে জানিয়েছেন তার…

Read More

হরমুজ প্রণালি পুনরায় চালু করতে যুক্তরাষ্ট্রের কাছে সাতটি শর্ত দিয়েছে ইরান। তেহরান জানিয়েছে, এসব শর্ত অনুমোদন ও বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই নৌপথ বন্ধ থাকবে। ইরানের গণমাধ্যমে আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে। সূত্রগুলোর দাবি, ইরানের শীর্ষ নেতৃত্বের অনুমোদনের পর মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে সাতটি শর্ত পাঠানো হয়েছে। তবে প্রতিবেদনে ওই সাতটি শর্তের বিস্তারিত তালিকা প্রকাশ করা হয়নি। ফলে ঠিক কী কী শর্তে হরমুজ প্রণালি পুনরায় খুলতে ইরান সম্মত হবে, সে বিষয়ে নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। ইরানের সঙ্গে ওমানের সাম্প্রতিক একটি সমঝোতাকেও হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার সিদ্ধান্ত হিসেবে দেখছে না তেহরান। ইরানি সূত্রগুলোর…

Read More