Author: নিজস্ব প্রতিবেদক

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে কোন ডিসেম্বর মাসে ফিরবেন, তা স্পষ্ট করার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি শেখ হাসিনার দেশে ফেরার সময় ও সীমান্ত দিয়ে প্রবেশের বিষয়ে ঘোষণার দাবি জানান। রোববার (১৩ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে উত্তরাঞ্চল জাতীয়তাবাদী ফোরাম আয়োজিত ‘বর্তমান সরকারের সফলতা শীর্ষক’ এক আলোচনা সভায় বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন হুইপ দুলু। শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে দুলু বলেন, ডিসেম্বর নিয়ে স্পষ্ট করে জানাতে হবে তিনি কোন ডিসেম্বর বাংলাদেশে আসবেন। তার ভাষায়, জীবনে অনেক ডিসেম্বর, রোজা, ঈদ, পূজা ও বর্ষাকাল চলে…

Read More

টানা তিন দফা কমার পর দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি ভালো মানের ২২ ক্যারেট হলমার্ক করা স্বর্ণের দাম ১ হাজার ৫০ টাকা বাড়ানো হয়েছে। ফলে ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে দেশের বাজারে ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। শনিবার ১২ সেপ্টেম্বর সকালে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। একই দিন সকাল ১০টা থেকে নতুন নির্ধারিত দাম কার্যকর হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে…

Read More

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে সংশ্লিষ্ট পক্ষগুলোকে ‘সর্বোচ্চ সংযম’ প্রদর্শনের আহ্বান জানিয়েছে ব্রিকসের ১১ সদস্য দেশ। একই সঙ্গে পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে, এমন যেকোনো পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে জোটটি। শনিবার ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনের প্রথম দিনে সদস্য দেশগুলোর পক্ষ থেকে এ বিষয়ে একটি যৌথ বিবৃতি প্রকাশ করা হয়। বিবৃতিতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্য ও পশ্চিম এশিয়ায় উত্তেজনা ক্রমেই বাড়ছে। এ অবস্থায় সংঘাত আরও বিস্তৃত বা ভয়াবহ হয়ে উঠতে পারে, এমন পদক্ষেপ এড়িয়ে চলা প্রয়োজন। সংকট মোকাবিলায় সংযম দেখানোর পাশাপাশি বেসামরিক মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং রাষ্ট্রগুলোর সার্বভৌমত্বের প্রতি সম্মান জানানোর ওপর গুরুত্ব দিয়েছে ব্রিকস।…

Read More

রেকর্ড আর লিওনেল মেসি যেন একই সুতোয় গাঁথা। বয়স ৩৮ পেরিয়ে গেলেও মাঠে তার জাদুকরী পারফরম্যান্স থামেনি। নতুন নতুন মাইলফলকও ধরা দিচ্ছে আর্জেন্টাইন এই ফুটবল কিংবদন্তির সামনে। ইন্টার মায়ামির হয়ে এবার আরও একটি গুরুত্বপূর্ণ মাইলফলকের দ্বারপ্রান্তে পৌঁছে গেলেন মেসি। শনিবার রাতে মেজর লিগ সকারের ম্যাচে ন্যাশভিলের বিপক্ষে ইন্টার মায়ামির হয়ে দুর্দান্ত একটি গোল করেন মেসি। তার সেই গোলটি ছিল ক্লাবটির গোলাপি জার্সিতে ১১৪ ম্যাচে ৯৯তম গোল। ফলে ইন্টার মায়ামির হয়ে শততম গোল পূরণ করতে এখন মাত্র একটি গোল প্রয়োজন আর্জেন্টাইন ফরোয়ার্ডের। তবে মেসির অসাধারণ গোলের পরও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি ইন্টার মায়ামি। নির্ধারিত সময়ের শেষ পর্যন্ত ২ ১ ব্যবধানে…

Read More

দলের কেন্দ্রীয় কমিটিসহ বিভিন্ন পর্যায়ের কমিটিতে শূন্য হয়ে যাওয়া পদ পূরণে সংশ্লিষ্ট কমিটির নিচের স্তরে থাকা নেতাদের পদোন্নতি দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। একই সঙ্গে সারা দেশের থানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের মেয়াদোত্তীর্ণ কমিটিগুলো পুনর্গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলীয় গঠনতন্ত্রের বিধান অনুসরণ করেই এসব সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেওয়া হবে বলে জানিয়েছে দলটি। শনিবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাত ৮টার দিকে শুরু হওয়া বৈঠক শেষ হয় সাড়ে ৯টার দিকে। বৈঠকে দলের সাংগঠনিক কর্মকাণ্ড, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন, ডেঙ্গু পরিস্থিতি,…

Read More

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্ধারিত ফেনী সফরের তারিখ পরিবর্তন করা হয়েছে। পূর্বনির্ধারিত ১৭ সেপ্টেম্বরের পরিবর্তে আগামী ১ অক্টোবর প্রধানমন্ত্রী ফেনী সফর করবেন বলে নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ফেনী জেলা প্রশাসক মো. মাহবুবুল করিম সফরসূচি পুনর্নির্ধারণের বিষয়টি নিশ্চিত করেন। জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রীর সফরকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা, প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন, বিশুদ্ধ পানি সরবরাহ এবং স্যানিটেশনসহ সার্বিক প্রস্তুতি নিশ্চিত করতে সরকারের বিভিন্ন দপ্তর সমন্বিতভাবে কাজ করছে। ১ অক্টোবরের আগেই সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করার লক্ষ্য নিয়ে সংশ্লিষ্টরা কাজ করছেন বলেও জানান তিনি। সফরের নতুন তারিখ ঘোষণা হলেও প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে ফেনীর পরশুরাম ও ফুলগাজীতে স্থানীয় নেতাকর্মী এবং…

Read More

রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৬২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে রাজধানীর বিভিন্ন থানায় মোট ৫০টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে বিভিন্ন ধরনের অস্ত্র, মাদকদ্রব্য, মোবাইল ফোন, যানবাহনসহ অন্যান্য আলামত উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৩ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন গণমাধ্যমকে এসব তথ্য জানান। ডিএমপি জানিয়েছে, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় মহানগর পুলিশের একাধিক বিভাগ নিয়মিত অভিযান পরিচালনা করে এসব ব্যক্তিকে গ্রেপ্তার করে। অভিযানের সময় মাদকদ্রব্য ও অস্ত্রসহ বিভিন্ন ধরনের আলামত উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে…

Read More

ঘুম থেকে ওঠার পরপরই ফোন হাতে নেওয়া এবং দিনের শুরুতেই সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদ কিংবা নানা ধরনের তথ্যের প্রবাহে ডুবে যাওয়ার অভ্যাস ধীরে ধীরে মানসিক ক্লান্তি বাড়িয়ে দিতে পারে। প্রতিদিনের জীবনে কাজের চাপের পাশাপাশি অতিরিক্ত তথ্য গ্রহণ এবং অন্যের জীবনের সঙ্গে নিজের জীবনকে তুলনা করার প্রবণতা মানুষের মানসিক স্বস্তিকে নষ্ট করছে বলে মনস্তাত্ত্বিক বিশ্লেষণে উঠে এসেছে। বর্তমান ডিজিটাল যুগে মানুষের হাতের মুঠোয় চলে এসেছে বিশ্বের নানা প্রান্তের খবর। ঘুম থেকে ওঠার পরপরই ফোনের স্ক্রিনে চোখ রাখলেই যুদ্ধ, দুর্ঘটনা, রাজনৈতিক সংকট, অর্থনৈতিক সমস্যা কিংবা অন্যের ব্যক্তিগত জীবনের নানা ঘটনা সামনে আসে। এসব তথ্যের অনেকগুলোর সঙ্গে ব্যক্তির সরাসরি কোনো সম্পর্ক না থাকলেও অবচেতনভাবে…

Read More

ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও জনসম্পৃক্ততার ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেছেন, ডেঙ্গু নিয়ন্ত্রণ শুধু সিটি করপোরেশনের একার দায়িত্ব নয়। এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে হলে সমাজের সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করে সম্মিলিতভাবে কাজ করতে হবে। শনিবার (১২ সেপ্টেম্বর) চট্টগ্রাম নগরীতে তিন মাসব্যাপী বিশেষ ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধনকালে এসব কথা বলেন মেয়র। এর আগে সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সারাদেশে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন চসিক মেয়রসহ সিটি করপোরেশনের কর্মকর্তারা। ডা. শাহাদাত হোসেন বলেন, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও জনসম্পৃক্ততাই…

Read More

দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রে অল্প সময়ের মধ্যেই নিজের শক্ত অবস্থান তৈরি করে নিয়েছেন উদীয়মান অভিনেত্রী মামিতা বাইজু। অভিনয়জীবনের শুরু থেকে দর্শকের নজর কাড়া এই তারকা এবার গড়েছেন বিরল এক বাণিজ্যিক রেকর্ড। একই পঞ্জিকাবর্ষে তাঁর অভিনীত তিনটি সিনেমা বক্স অফিসে ২০০ কোটি রুপি আয়ের মাইলফলক অতিক্রম করেছে। দুই বছর আগে দক্ষিণী সিনেমা ‘প্রেমালু’ দিয়ে ব্যাপক পরিচিতি পান মামিতা বাইজু। সিনেমাটিতে তাঁর প্রাণবন্ত অভিনয় দর্শকদের মধ্যে সাড়া ফেলে। এরপর ধারাবাহিকভাবে বড় বাজেট ও বাণিজ্যিক ঘরানার সিনেমায় কাজ করে নিজের জনপ্রিয়তা আরও বাড়িয়েছেন তিনি। সম্প্রতি মুক্তি পাওয়া মামিতার তিন সিনেমা ‘জন নায়াগান’, ‘বিশ্বনাথ অ্যান্ড সন্স’ এবং ‘বেথলেহেম কুডুম্বা ইউনিট’ বক্স অফিসে ২০০ কোটি রুপির…

Read More