Author: নিজস্ব প্রতিবেদক

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) এম তানভীর আহমেদকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে বলা হয়েছে, এম তানভীর আহমেদকে প্রশাসনিক কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ডিএমপি সদর দপ্তরের সঙ্গে সংযুক্ত করা হলো। আদেশটি অবিলম্বে কার্যকর হবে। তবে অফিস আদেশে তাকে সদর দপ্তরে সংযুক্ত করার সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি। এর আগে একই দিন সকালে গুলশান মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেনকেও প্রত্যাহার করে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়।…

Read More

আগামী বছর থেকেই ঢাকা থেকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর (জেএফকে) রুটে সরাসরি বাণিজ্যিক ফ্লাইট চালুর লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। বুধবার (১৬ সেপ্টেম্বর) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠকে এ কথা জানান তিনি। বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিমান চলাচল খাতে সহযোগিতা বৃদ্ধি, উড়োজাহাজ ক্রয়, বিনিয়োগ ও পর্যটনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। মন্ত্রী বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক ক্রমেই সম্প্রসারিত হচ্ছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রে বসবাসরত বিপুলসংখ্যক বাংলাদেশি নিয়মিত দুই দেশের মধ্যে যাতায়াত করেন। এসব বিষয় বিবেচনায় নিয়ে…

Read More

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ। বুধবার (১৬ সেপ্টেম্বর) স্পিকারের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশ ও জার্মানির দ্বিপক্ষীয় সম্পর্ক, সংসদীয় কূটনীতি, অর্থনৈতিক বিনিয়োগ এবং জ্বালানি খাতে সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। সাক্ষাৎকালে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বাংলাদেশ ও জার্মানির মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করেন। তিনি বলেন, দুই দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার সুযোগ রয়েছে। সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে জার্মানির পর্যবেক্ষক দলের উপস্থিতির বিষয়টিও তিনি উল্লেখ করেন। স্পিকার আরও বলেন, বাংলাদেশ ও জার্মানি উভয় দেশই গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে যুক্ত। বাংলাদেশের গণতান্ত্রিক…

Read More

দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও বজ্রবৃষ্টি হলেও মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে তাপপ্রবাহ বয়ে যাওয়া ২৫ জেলার কিছু কিছু এলাকায় এর তীব্রতা কমে আসতে পারে। একই সঙ্গে আগামী পাঁচ দিনের মধ্যে উত্তর আন্দামান সাগর ও এর কাছাকাছি পূর্বমধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনার কথাও জানিয়েছে সংস্থাটি। বুধবার (১৬ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়। পূর্বাভাস অনুযায়ী, মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর তুলনামূলক কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত রংপুর, রাজশাহী,…

Read More

নাম পরিবর্তন ও কাঠামোগত পরিবর্তনের মধ্য দিয়ে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বিলুপ্ত হয়ে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ বা এসআরবি নামে যাত্রা শুরু করেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) থেকে নতুন নামে বাহিনীর কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন বাহিনী প্রধান আহসান হাবীব পলাশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, এসআরবি নামে গেজেট প্রকাশ হয়েছে। র‌্যাবের নাম পরিবর্তন করে এসআরবি নামেই বুধবার থেকে সব ধরনের কার্যক্রম শুরু করা হয়েছে। নতুন নামে যাত্রা শুরুর দিনে বাহিনীর বিভিন্ন কার্যক্রমেও পরিবর্তিত নাম ব্যবহার করা হচ্ছে। বুধবার আয়োজিত সংবাদ সম্মেলনের আমন্ত্রণপত্রের সঙ্গে ব্যবহৃত লোগোতে আগের ‘র‌্যাব’ নামের পরিবর্তে ‘এসআরবি বাংলাদেশ’ লেখা দেখা গেছে। তবে লোগোর মূল নকশায় কোনো পরিবর্তন আনা…

Read More

রাজধানীর গুলশান মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেনকে প্রশাসনিক কারণে ক্লোজ করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। অফিস আদেশে বলা হয়েছে, প্রশাসনিক কারণে ১৬ সেপ্টেম্বর পূর্বাহ্নে ওসি মো. দাউদ হোসেনকে ডিএমপি সদর দপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়েছে। পুলিশ প্রশাসনের ভাষায় কোনো কর্মকর্তাকে থানার দায়িত্ব থেকে সরিয়ে সদর দপ্তরের নির্ধারিত দপ্তরে সংযুক্ত করাকে ক্লোজ হিসেবে উল্লেখ করা হয়। আদেশে আরও বলা হয়েছে, সিদ্ধান্তটি ১৬ সেপ্টেম্বর থেকেই কার্যকর হবে। তবে অফিস আদেশে ওসি দাউদ হোসেনকে ক্লোজ করার নির্দিষ্ট কারণ…

Read More

চট্টগ্রাম নগরের দক্ষিণ হালিশহর এলাকা থেকে নাহিদা আক্তার মিথিলা নামে এক কলেজছাত্রী নিখোঁজ হয়েছেন। নিখোঁজের পর তার পরিবারকে ফোন করে তাকে অপহরণ করা হয়েছে বলে দাবি করা হয় এবং পাঁচ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়েছে বলে অভিযোগ করেছে পরিবার। একই সঙ্গে থানায় করা সাধারণ ডায়েরি (জিডি) তুলে নেওয়ার জন্যও হুমকি দেওয়া হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। নিখোঁজ মিথিলা চট্টগ্রামের বেপজা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। তিনি পরিবারের সঙ্গে দক্ষিণ হালিশহর এলাকায় বসবাস করেন। তার নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবারের পক্ষ থেকে বন্দর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। মিথিলার ভাই হৃদয়ের ভাষ্য অনুযায়ী, জিডি করার পর তার মোবাইল ফোনে…

Read More

লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের বিমান হামলার পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নির্ধারিত শান্তি চুক্তি স্বাক্ষরের সময়সূচিতে বিলম্বের কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে হামলার কারণে চুক্তি বাতিল হচ্ছে না বলেও জানিয়েছেন তিনি। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, চুক্তিটি এখনও সঠিক পথেই রয়েছে, তবে নির্ধারিত সময়ের তুলনায় কয়েক ঘণ্টা দেরিতে স্বাক্ষর হতে পারে। অ্যাক্সিওসের সঙ্গে ফোনে আলাপকালে ট্রাম্প বলেন, বৈরুতে ইসরায়েলি হামলার ঘটনা পরিস্থিতিকে কিছুটা জটিল করে তুলেছে। তার ভাষ্য অনুযায়ী, চুক্তি স্বাক্ষরের ঠিক আগ মুহূর্তে হামলার ঘটনা ঘটে। এ কারণে নির্ধারিত সময় থেকে অনুষ্ঠানটি কয়েক ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়েছে। ট্রাম্প জানান, বৈরুতে ইসরায়েলি হামলার বিষয়ে…

Read More

দেশের উপজেলা পর্যায়ে ছড়িয়ে থাকা সম্ভাবনাময় তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে নতুন কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর আওতায় দেশের বিভিন্ন উপজেলা থেকে প্রায় ৫ হাজার তরুণ উদ্যোক্তাকে খুঁজে বের করে তাদের ব্যবসায়িক উদ্যোগ বাস্তবায়নে অর্থায়ন ও প্রয়োজনীয় সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। ‘উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি’ বা ‘উদ্যোগ’ নামে এ কর্মসূচি চালু করা হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, দেশের বিভিন্ন প্রান্তে থাকা সম্ভাবনাময় তরুণদের চিহ্নিত করে তাদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করাই এ কর্মসূচির মূল লক্ষ্য। বিশেষ করে উপজেলা পর্যায়ে যেসব তরুণ ব্যবসা বা নতুন…

Read More

আর্জেন্টিনার নীল সাদা জার্সির সঙ্গে লিওনেল মেসির সম্পর্ক শুধু ফুটবলের মধ্যে সীমাবদ্ধ নয়। কোটি কোটি সমর্থকের আবেগ, প্রত্যাশা ও ভালোবাসার সঙ্গে জড়িয়ে আছে তার দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ার। এবার সেই অধ্যায়ের শেষ ম্যাচ নিয়ে দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটার ইঙ্গিত পাওয়া গেছে। ইতালিয়ান সাংবাদিক ও ট্রান্সফার বিশেষজ্ঞ ফ্যাব্রিজিও রোমানোর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্ট অনুযায়ী, আগামী ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে আর্জেন্টিনার হয়ে শেষবার মাঠে নামতে পারেন মেসি। ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আর্জেন্টিনার রাজধানী বুয়েনস এইরেসের ঐতিহাসিক মনুমেন্টাল স্টেডিয়ামে। বেনিনের বিপক্ষে ম্যাচের জন্য আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি যে দল ঘোষণা করেছেন, সেখানে মেসিকে রাখা হয়েছে। রোমানো তার পোস্টে ম্যাচটিকে…

Read More