Author: নিজস্ব প্রতিবেদক

সকালে ঘুম থেকে উঠে অনেকেই তাড়াহুড়ো করে দিনের কাজ শুরু করেন। কেউ খালি পেটে চা বা কফি পান করেন, কেউ আবার ব্যায়াম কিংবা ওষুধ খাওয়ার মতো কাজও করে ফেলেন। এসব অভ্যাসকে অনেকেই স্বাভাবিক মনে করলেও চিকিৎসক ও পুষ্টিবিদদের মতে, কিছু কাজ খালি পেটে করলে অস্বস্তি বা শারীরিক সমস্যা তৈরি হতে পারে। তাই সকালে ঘুম থেকে ওঠার পর কিছু বিষয়ে সতর্ক থাকা ভালো। খালি পেটে চা বা কফি পান: অনেকের দিন শুরু হয় এক কাপ চা বা কফি দিয়ে। তবে খালি পেটে এসব পানীয় পান করলে কিছু মানুষের গ্যাস, অম্বল, বুকজ্বালা বা পেট ফাঁপার মতো সমস্যা হতে পারে। তাই ঘুম থেকে…

Read More

ভয়াবহ বন্যা ও আকস্মিক পানির ঢলে নেপালের একাধিক জলবিদ্যুৎ প্রকল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পর দেশটির বিদ্যুৎ সংকট মোকাবিলায় সহায়তার হাত বাড়িয়েছে ভারত। নেপালের বিদ্যুৎ চাহিদা পূরণে প্রতিদিন ১৮ ঘণ্টা পর্যন্ত সর্বোচ্চ ৬৫৪ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের অনুমোদন দিয়েছে দেশটি। এই বিশেষ বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত চালু থাকবে বলে জানিয়েছে ভারতের বিদ্যুৎ মন্ত্রণালয়। ভারতের বিদ্যুৎ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, সংকটের সময়ে নেপালের বিদ্যুতের চাহিদা পূরণে এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে দুই দেশের মধ্যে দীর্ঘদিনের জ্বালানি সহযোগিতাও এর মাধ্যমে আরও শক্তিশালী হবে বলে আশা করছে ভারত। ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ডিসেম্বর মাসে নেপালের বিদ্যুৎ পরিস্থিতি পর্যালোচনা…

Read More

বগুড়ায় পাওনা টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে ফল ব্যবসায়ী ওয়াহেদ হোসেন ওরফে নিঝুমকে কফির সঙ্গে বিষ মিশিয়ে হত্যার পর মরদেহ বস্তাবন্দী করে ধানখেতে ফেলে দেওয়ার কথা আদালতে স্বীকার করেছেন মামলার এক আসামি। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বগুড়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে নাজিম উদ্দিন হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা জানান বলে পুলিশ জানিয়েছে। জবানবন্দি গ্রহণ শেষে আদালত নাজিমকে কারাগারে পাঠানোর আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা ও বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম জানান, পাঁচ দিনের রিমান্ড শেষে নাজিমকে আদালতে হাজির করা হলে তিনি হত্যাকাণ্ডের বিষয়ে বিস্তারিত বিবরণ দেন। পুলিশের ভাষ্য অনুযায়ী, পাওনা টাকা ফেরত চাওয়া নিয়ে…

Read More

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নির্বাচন কমিশন (ইসি) যে সম্ভাব্য সূচি ঘোষণা করেছে, সেটিকে চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে বিবেচনা না করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানিয়েছেন, আগামী বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সচিবদের অংশগ্রহণে অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয় সভায় আলোচনার পর স্থানীয় নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচন কমিশন তার সাংবিধানিক ও আইনি এখতিয়ার অনুযায়ী নির্বাচনী কার্যক্রম পরিচালনা করে থাকে। তবে স্থানীয় সরকার নির্বাচনের মতো বড় পরিসরের আয়োজন বাস্তবায়নে মাঠ প্রশাসনসহ সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় প্রয়োজন। এ কারণে…

Read More

সাবেক বিএনপি মহাসচিব ও রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন সামনে রেখে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ কার্যক্রম শুরু হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান মনোনয়ন ফরম বিক্রির বিষয়টি নিশ্চিত করেছেন। দলীয় প্রার্থী হিসেবে যারা উপনির্বাচনে অংশ নিতে আগ্রহী, তারা নির্ধারিত প্রক্রিয়ায় মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবেন। ঠাকুরগাঁও-১ আসনটি দীর্ঘদিন ধরে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক ক্যারিয়ারের সঙ্গে গুরুত্বপূর্ণভাবে যুক্ত। গত ২০ আগস্ট জাতীয় সংসদে ভোটের মাধ্যমে তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হন। এরপর ২১ আগস্ট রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন তিনি। রাষ্ট্রপতির দায়িত্ব…

Read More

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও দলটির স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। দলীয় সূত্রে জানা গেছে, সকাল ১১টার দিকে বিএনপি চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে রুহুল কবির রিজভীর সঙ্গে সাক্ষাৎ করেন চীনা রাষ্ট্রদূত। বৈঠকে বাংলাদেশ ও চীনের পারস্পরিক সম্পর্কসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। সাক্ষাৎটি সৌজন্যমূলক হলেও দুই দেশের সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং বিভিন্ন সমসাময়িক বিষয় আলোচনায় এসেছে বলে জানা গেছে। তবে বৈঠকে ঠিক কোন কোন বিষয় নিয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে বিএনপির পক্ষ থেকে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা…

Read More

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের যেকোনো ধরনের মিছিল, সমাবেশ ও রাজনৈতিক অপতৎপরতা কঠোরভাবে দমনের নির্দেশ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এসব কর্মকাণ্ড ঠেকাতে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ব্যর্থ হলে তাকে কঠোর জবাবদিহির আওতায় আনা হবে বলে সতর্ক করা হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) ডিএমপি সদর দপ্তরে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় রাজধানীর ৫০টি থানার ওসিদের এ বিষয়ে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়। ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। সভায় সম্প্রতি রাজধানীর গুলশানে আওয়ামী লীগের একটি ঝটিকা মিছিলের বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ওই মিছিলের…

Read More

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি সামরিক অভিযান এবং বেসামরিক মানুষের প্রাণহানির অভিযোগ নিয়ে নির্মিত তথ্যচিত্র ‘নাজা’ আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ইসরায়েলি দুই নির্মাতা ইউভাল আব্রাহাম ও র‍্যাচেল জোর নির্মিত সিনেমাটি সম্প্রতি ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি পুরস্কার অর্জন করেছে। পুরস্কার পাওয়ার পর থেকেই সিনেমাটি নিয়ে ইসরায়েলের রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুও সিনেমাটির সমালোচনা করেছেন। সোমবার টেলিগ্রামে প্রকাশিত এক ভিডিওবার্তায় তিনি অভিযোগ করেন, সিনেমাটি বিশ্বজুড়ে ইহুদিবিদ্বেষী উসকানি ছড়িয়ে দিতে ভূমিকা রাখছে। তার দাবি, দুই ইসরায়েলি পরিচালক দেশটির সামরিক বাহিনীকে যুদ্ধাপরাধী হিসেবে উপস্থাপন করেছেন এবং এর জন্য আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসা পেয়েছেন। প্রায় ৮০ মিনিটের তথ্যচিত্র…

Read More

কক্সবাজারের উখিয়ায় মিয়ানমার সীমান্ত দিয়ে ইয়াবা পাচারের সময় ১ লাখ ৪০ হাজার ইয়াবা বড়িসহ দুই যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোরে উপজেলার পালংখালী সীমান্তের আনজুমানপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক দুজন হলেন উখিয়ার আনজুমানপাড়া গ্রামের মৃত বশির আহমেদের ছেলে মো. নুর ইসলাম (২৫) এবং উখিয়ার এফডিএমএন ক্যাম্প ১৫ এর বাসিন্দা মৃত হাচানের ছেলে মো. হারেস (২০)। ৬৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ভোর ৫টা ১০ মিনিটের দিকে পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল আনজুমানপাড়া পানির পয়েন্টের উত্তর পাশে বাবুলের ঘেরের দক্ষিণ দিকে বেড়ির ওপর অবস্থান…

Read More

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণে নিহত দুই সেনাসদস্যের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন। একই সঙ্গে সরকার ও সেনাবাহিনী সব সময় শহীদ পরিবারের পাশে থাকবে বলে আশ্বাস দেন তিনি। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় প্রধানমন্ত্রী পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন। সাক্ষাতে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ জামানসহ ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশের দায়িত্ব পালন…

Read More