Author: নিজস্ব প্রতিবেদক

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি স্মরণ এবং নতুন প্রজন্মের কাছে সেই সময়ের চেতনা পৌঁছে দিতে আগামী ৫ আগস্ট রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে উন্মুক্ত কনসার্ট ‘বর্ষা বিপ্লবের গান’। ব্যতিক্রমধর্মী এ সাংস্কৃতিক আয়োজনের উদ্যোগ নিয়েছে মুনসুন কালচারাল অ্যালায়েন্স, সহযোগিতায় রয়েছে ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ প্ল্যাটফর্ম। আয়োজকদের তথ্য অনুযায়ী, কনসার্টে দেশের জনপ্রিয় কয়েকটি ব্যান্ড এক মঞ্চে পারফর্ম করবে। অংশ নেবে আর্টসেল, শিরোনামহীন, আর্ক, অ্যাভয়েড রাফা ও কুঁড়েঘর। এছাড়া একক শিল্পী হিসেবে গান পরিবেশন করবেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর এবং র‍্যাপার সেজান। পাশাপাশি নাহিদ অ্যান্ড মিউজিশিয়ান, কাজী আহনাফ তাহমীদসহ আরও কয়েকজন শিল্পী দর্শকদের সামনে পরিবেশনা করবেন। আয়োজকদের ভাষ্য, ব্যান্ড সংগীত, আধুনিক গান…

Read More

দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ৮৪০ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ৮৭২ শিশু। শনিবার (১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে ১২১ জনের হাম পরীক্ষায় নিশ্চিত হয়েছে এবং ৭৫১ জন হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে। এ সময়ে সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগে একজন করে শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন…

Read More

কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি) নূরুল ইসলামের অপসারণ এবং তার বিরুদ্ধে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে সচেতন নাগরিক ফোরাম। শনিবার (১ আগস্ট) আয়োজিত এ কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, জুলাই গণঅভ্যুত্থান-সংশ্লিষ্ট একটি হত্যা মামলায় নূরুল ইসলাম আসামি হওয়া সত্ত্বেও তিনি এখনো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদে বহাল রয়েছেন। মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কর্নেল (অব.) ফেরদৌস আজিজ। এছাড়া শ্রমিক নেতা মাহবুব আলম বাদল, মো. আলী হোসেন ও ফিরোজ মাহমুদ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সচেতন নাগরিক ফোরামের সভাপতি সাইফুল ইসলাম। বক্তারা অভিযোগ করেন, নূরুল ইসলাম পূর্ববর্তী সরকারের আমলে রাজনৈতিক আনুগত্য, দুর্নীতি ও অযোগ্যতার মাধ্যমে সিএজির দায়িত্বে নিয়োগ…

Read More

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দেয়ালে আঁকা জুলাইয়ের গ্রাফিতি সংরক্ষণের লক্ষ্যে রং করা ও পুনর্লিখন কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (১ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের প্রধান ফটকে এই কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রাফিতির মূল বৈশিষ্ট্য, চেতনা ও তাৎপর্য অক্ষুণ্ন রেখে ১ থেকে ৩ আগস্ট পর্যন্ত উপাচার্য ভবন থেকে রোকেয়া হল পর্যন্ত এ কার্যক্রম পরিচালিত হবে। এতে নিবন্ধিত শিক্ষার্থী ও শিল্পীরা অংশ নিচ্ছেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, জুলাইয়ের গ্রাফিতিগুলো অতীতের রাজনৈতিক দমন-পীড়নের স্মৃতি বহন করে এবং সেগুলো সংরক্ষণ ভবিষ্যৎ প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ। তাঁর ভাষ্য, আন্দোলনের সময় শিক্ষার্থীরা দেয়ালচিত্রের মাধ্যমে তাদের অভিজ্ঞতা, প্রতিবাদ ও সময়ের…

Read More

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর। শনিবার (১ আগস্ট) সকালে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এ সময় বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনও উপস্থিত ছিলেন। বৈঠকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করা, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়। উভয় পক্ষই দুই দেশের সম্পর্ককে আরও শক্তিশালী করার বিষয়ে গুরুত্বারোপ করেন। এর আগে তিন দিনের সফরে গত বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসেন সার্জিও গর। এটি বাংলাদেশে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত…

Read More

জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বর্তমান সংসদকে ‘মজলুমের সংসদ’ হিসেবে অভিহিত করেছেন। তাঁর দাবি, বর্তমান সংসদের অধিকাংশ সদস্য অতীতে গুম, আয়নাঘরে আটক, নির্যাতন, কারাবন্দি জীবন, নির্বাসন কিংবা ফাঁসির মঞ্চের মতো কঠিন অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন। তিনি বলেন, ৩৫০ জন সংসদ সদস্যের প্রায় ৯৯ শতাংশই কোনো না কোনোভাবে নির্যাতনের শিকার হয়েছেন, যা বিশ্বের ইতিহাসেও বিরল। বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, দেশের ১৮ কোটি মানুষের প্রত্যাশার কেন্দ্রবিন্দু এখন জাতীয় সংসদ। তাঁর মতে, জনগণ চায় সংসদে যুক্তিনির্ভর আলোচনা, গঠনমূলক সমালোচনা ও তথ্যভিত্তিক বিতর্কের মাধ্যমে এমন সিদ্ধান্ত নেওয়া হোক, যা দেশের মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটায়। তিনি আরও উল্লেখ…

Read More

রাজধানীর ফার্মগেট ও মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনে শনিবার (১ আগস্ট) সকালে দুটি পরিত্যক্ত বস্তু ঘিরে বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম্ব ডিসপোজাল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে। মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনের নিচে একটি সন্দেহজনক ব্যাগ এক্স-রে স্ক্যান করে ভেতরে কৌটাসদৃশ বস্তু শনাক্ত করা হয়। পরে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অনুসরণ করে ফ্র্যাঞ্জিবল ডিসরাপ্টরের মাধ্যমে ব্যাগটি নিরাপদে পরীক্ষা করা হলে দেখা যায়, এর ভেতরে ছিল একটি জর্দার কৌটা ও পান। কোনো ধরনের বিস্ফোরক বা ক্ষতিকর বস্তু পাওয়া যায়নি। অন্যদিকে, তেজগাঁও থানাধীন ফার্মগেট এলাকায় একটি পরিত্যক্ত চটের বস্তা ঘিরেও বোমা…

Read More

আজ (১ আগস্ট) বিশ্বজুড়ে অনানুষ্ঠানিকভাবে পালিত হচ্ছে জাতীয় প্রেমিকা দিবস (National Girlfriend Day)। সরকারি বা আন্তর্জাতিক স্বীকৃতি না থাকলেও, সামাজিক যোগাযোগমাধ্যমে দিনটি ব্যাপক জনপ্রিয়। প্রিয় মানুষকে ভালোবাসা, কৃতজ্ঞতা ও বিশেষ অনুভূতি প্রকাশের জন্য দিনটি অনেকের কাছে একটি বিশেষ উপলক্ষ। ২০০৬ সালের দিকে দিবসটির প্রচলন শুরু হয় এবং ২০১৪ সালের পর থেকে এটি বিভিন্ন দেশে আরও পরিচিতি পায়। এ বছর দিনটি শনিবার হওয়ায় সপ্তাহান্তে সঙ্গীর সঙ্গে কিছু সুন্দর সময় কাটানোর সুযোগও রয়েছে। বড় আয়োজন না করেও ছোট ছোট আন্তরিক উদ্যোগে দিনটিকে স্মরণীয় করে তোলা সম্ভব। সঙ্গীকে চমকে দিতে কাছাকাছি কোনো পার্ক বা লেকের ধারে ছোট্ট একটি পিকনিকের আয়োজন করতে পারেন। হালকা…

Read More

গাজীপুরের কালিয়াকৈর এলাকায় দীর্ঘদিন ধরে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে আলোচিত আকাশ ওরফে ‘পিচ্চি আকাশ’ (২৭) অবশেষে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে। পুলিশ জানায়, বৃহস্পতিবার গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে জামালপুর সদর উপজেলার তিতপল্লা এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া আকাশের বিরুদ্ধে চাঁদাবাজি, অস্ত্রসহ বিভিন্ন অপরাধে মোট ১৮টি মামলা বিচারাধীন রয়েছে। অভিযোগ রয়েছে, তিনি সহযোগীদের নিয়ে মোটরসাইকেলে ঘুরে কালিয়াকৈরের বিভিন্ন শিল্পকারখানা ও ব্যবসাপ্রতিষ্ঠানে গিয়ে ভয়ভীতি প্রদর্শন করে অর্থ আদায় করতেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হতো বলে অভিযোগ করেছেন একাধিক ভুক্তভোগী।…

Read More

রাজধানীর অদূরে ঢাকার কেরানীগঞ্জে ইয়াবা তৈরির একটি কারখানার সন্ধান পেয়েছে র‌্যাব-১০। অভিযানে বিপুল পরিমাণ প্রস্তুত ইয়াবা, ইয়াবা তৈরির কাঁচামাল, উৎপাদন সরঞ্জাম ও বিভিন্ন যন্ত্রপাতিসহ চার মাদককারবারিকে আটক করা হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) দুপুরে র‌্যাব-১০ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে ইয়াবা উৎপাদন ও সরবরাহকারী একটি সংঘবদ্ধ চক্রের কার্যক্রম উন্মোচন করা হয়। অভিযান চলাকালে একটি গোপন কারখানা থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, রাসায়নিক কাঁচামাল এবং ইয়াবা তৈরিতে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি জব্দ করা হয়। র‌্যাবের ভাষ্য অনুযায়ী, আটক চার ব্যক্তি দীর্ঘদিন ধরে রাজধানী ও আশপাশের এলাকায় ইয়াবা উৎপাদন ও সরবরাহের সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিক তদন্তে ধারণা পাওয়া গেছে।…

Read More