Author: নিজস্ব প্রতিবেদক
রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে এ ঘটনায় সচেতন গ্রাহক ফোরামের সহসভাপতি মোতাসিম বিল্লাহসহ কয়েকজন আহত হয়েছেন। জানা গেছে, পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সকালে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নেন ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা ও সচেতন গ্রাহক ফোরামের সদস্যরা। চাকরিচ্যুত কর্মকর্তারা তাদের চাকরিতে পুনর্বহালের দাবিতে সেখানে কর্মসূচি পালন ও স্লোগান দিতে থাকেন। অন্যদিকে, একই সময়ে সচেতন গ্রাহক ফোরামের পক্ষ থেকেও কর্মসূচি পালন করা হয়। সংগঠনটির পক্ষ থেকে ব্যাংকের পরিচালনা পর্ষদে নিরপেক্ষ ব্যক্তিদের অন্তর্ভুক্তিসহ কয়েকটি দাবি তুলে ধরা হয়। একই স্থানে দুই পক্ষের কর্মসূচি চলার একপর্যায়ে…
বাগেরহাটের চিতলমারী উপজেলার সাবোখালী মাধ্যমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে শ্রেণিকক্ষ সংকট থাকায় শিক্ষার্থীদের খোলা আকাশের নিচে বটগাছের তলায় বসিয়ে ক্লাস নিতে হচ্ছে। পর্যাপ্ত ও নিরাপদ শ্রেণিকক্ষ না থাকায় একদিকে যেমন শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে, অন্যদিকে শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যদেরও নানা সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টিতে বর্তমানে ২২৪ জন শিক্ষার্থী নিয়মিত পাঠগ্রহণ করছে। শিক্ষার্থীর সংখ্যা বিবেচনায় প্রয়োজনীয় শ্রেণিকক্ষের ব্যবস্থা না থাকায় বাধ্য হয়ে কয়েকটি শ্রেণির পাঠদান বিদ্যালয় প্রাঙ্গণের বটগাছের নিচে পরিচালনা করতে হচ্ছে। প্রধান শিক্ষক বিপদ ভঞ্জন মণ্ডল জানান, বিষয়টি তাদের জন্য অত্যন্ত দুঃখজনক। বিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম নিশ্চিত করতে একটি নতুন চারতলা ভবন নির্মাণ জরুরি বলে…
ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসরে গিয়ে হামলা ও হয়রানির অভিযোগের পর দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় ইতালিতে পাওয়া নিরাপত্তা ও পুলিশের ভূমিকা নিয়ে নিজের অভিজ্ঞতা জানানোর পাশাপাশি বাংলাদেশের রাজনীতি নিয়েও মন্তব্য করেন এই অভিনেত্রী। বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনৈতিক কর্মকাণ্ড প্রসঙ্গে বাঁধন দলটির নেতাদের প্রতি সতর্ক থাকার আহ্বান জানান। তিনি আওয়ামী লীগকে একটি বড় রাজনৈতিক দল হিসেবে উল্লেখ করে বলেন, সাময়িকভাবে দলটির কার্যক্রম নিষিদ্ধ থাকলেও ভবিষ্যতে তারা আবার রাজনীতিতে সক্রিয় হতে পারে। তাই এমন রাজনৈতিক পরিকল্পনা বা কর্মকৌশল গ্রহণ করা উচিত নয়,…
ম্যানচেস্টার ডার্বিতে ম্যানচেস্টার সিটির জয়সূচক গোল নিয়ে তৈরি হওয়া বিতর্কে নতুন মোড় এসেছে। ইংলিশ প্রিমিয়ার লিগের রেফারিদের সংগঠন প্রফেশনাল গেম ম্যাচ অফিসিয়ালস লিমিটেড (প্রো রেফ) জানিয়েছে, আর্লিং হালান্ডের গোলটি বাতিল করা উচিত ছিল। এ ঘটনায় ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে নিজেদের বিচার-বিবেচনার ভুল স্বীকার করেছে সংগঠনটি। রোববার ওল্ড ট্রাফোর্ডে অনুষ্ঠিত ডার্বিতে ১-০ গোলে জয় পায় ম্যানচেস্টার সিটি। ম্যাচের প্রায় এক ঘণ্টা পর জোসকো জিভার্দিওলের দিক পরিবর্তিত ক্রস থেকে পেছনের পোস্টে দারুণ ফিনিশিংয়ে গোল করেন হালান্ড। প্রথমে সহকারী রেফারি অফসাইডের সংকেত দিয়ে গোলটি বাতিল করেছিলেন। তবে দীর্ঘ সময় ভিএআর পর্যালোচনার পর মাঠের সিদ্ধান্ত পরিবর্তন করে গোলটি বৈধ ঘোষণা করা হয়। প্রিমিয়ার লিগের প্রাথমিক…
ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে গত ২৪ ঘণ্টায় ইয়েমেনে ৫৮টি বিমান অভিযান চালানোর দাবি করেছে হুথি গোষ্ঠী। শনিবার রাত থেকে রোববার রাত পর্যন্ত এসব অভিযান পরিচালিত হয়েছে বলে সোমবার জানিয়েছেন সংগঠনটির সামরিক শাখার মুখপাত্র ইয়াহিয়া সারী। সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক বার্তায় ইয়াহিয়া সারী দাবি করেন, গত এক দিনে সৌদি আরবের পক্ষ থেকে ইয়েমেনের বিভিন্ন এলাকায় ৫৮টি বিমান অভিযান পরিচালনা করা হয়েছে। তবে এসব অভিযানের বিষয়ে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। হুথিপন্থি ইয়েমেনি টেলিভিশন চ্যানেল আল-মাসিরাহর প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর ইয়েমেনের সা’দা ও মোনাব্বিহ জেলা এবং আল-জাওফ প্রদেশে এসব অভিযান চালানো হয়।…
শিল্পকারখানার উৎপাদন স্বাভাবিক রাখতে মঙ্গলবার রাত থেকে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সকালে দেশের প্রথম সারির ২১টি ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ ও গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ আশ্বাস দেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এবং ব্যবসায়ী প্রতিনিধিরা সাংবাদিকদের এ তথ্য জানান। বৈঠকে দেশের বর্তমান বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্যবসায়ী নেতারা তাদের বিভিন্ন উদ্বেগ ও প্রস্তাব তুলে ধরেন। ব্যবসায়ীরা জানান, বিদ্যুৎ ও গ্যাসের অনিয়মিত সরবরাহের কারণে শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়। তাই শিল্প খাতের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে নিরবচ্ছিন্ন ও প্রয়োজন…
ঢাকায় গৃহকর্মীর কাজে থাকা ১১ বছরের শিশু তানিয়াকে দীর্ঘদিন নির্যাতনের অভিযোগ উঠেছে। গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটিকে বর্তমানে খাগড়াছড়ি জেলা আধুনিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিনের অপুষ্টি ও নির্যাতনের কারণে তার শারীরিক অবস্থা অত্যন্ত দুর্বল হয়ে পড়েছে এবং জরুরি ভিত্তিতে উন্নত চিকিৎসা প্রয়োজন। তানিয়া খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার আমতলী ইউনিয়নের করল্যাছড়ি গ্রামের দিনমজুর বেলাল হোসেনের মেয়ে। মা মারা যাওয়ার পর পারিবারিক অভাবের কারণে প্রায় দেড় বছর আগে তাকে ঢাকায় গৃহকর্মীর কাজে পাঠানো হয়। প্রতিবেশী তোফাজ্জল হোসেনের মাধ্যমে তাকে পাঠানো হলেও ঢাকায় কোন ঠিকানায় বা কার বাসায় মেয়েকে রাখা হয়েছে, তা জানতেন না তার বাবা। পরিবারের তথ্য অনুযায়ী, প্রথমে তানিয়াকে…
পুরুষের ব্যক্তিত্ব ও আচরণের কোন বিষয়গুলো নারীদের কাছে বেশি আকর্ষণীয় মনে হয়—এ নিয়ে বিভিন্ন সময় নানা মতামত উঠে এসেছে। এবার ‘ডেট সাইকোলজি’র একটি সমীক্ষায় পুরুষদের ৭৪ ধরনের শখ ও অভ্যাস নিয়ে নারীদের মতামত নেওয়া হয়েছে। এতে দেখা গেছে, সৃজনশীলতা, নতুন কিছু শেখা এবং আত্মোন্নয়নের সঙ্গে যুক্ত বেশ কিছু শখ নারীদের কাছে তুলনামূলকভাবে বেশি ইতিবাচক বলে বিবেচিত হয়। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদনে প্রকাশিত এই সমীক্ষা অনুযায়ী, তালিকার শীর্ষে রয়েছে বই পড়ার অভ্যাস। অংশগ্রহণকারী নারীদের প্রায় ৯৮ দশমিক ২ শতাংশ জানিয়েছেন, কোনো পুরুষকে বই পড়তে দেখলে সেটি তাদের কাছে ইতিবাচক ও আকর্ষণীয় মনে হয়। সমীক্ষায় নারীদের পছন্দের শীর্ষ পাঁচ শখের মধ্যে…
বিদেশে পাচার হওয়া সম্পদের বিষয়ে সরকারের আর্থিক ব্যবস্থা আরও জোরদার করতে সাত সদস্যের একটি আন্তমন্ত্রণালয় কমিটি গঠন করা হয়েছে। আদালতের আদেশে ফ্রিজ বা অ্যাটাচমেন্ট করা ব্যাংক হিসাব থেকে সরকারের প্রাপ্য শুল্ক ও কর আদায়ের বিষয়ে প্রয়োজনীয় মতামত, সিদ্ধান্ত ও সুপারিশ দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে এই কমিটিকে। রোববার (১৩ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কেন্দ্রীয় ব্যাংক শাখা থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। উপসচিব আফরোজা আক্তার রিবা স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে কমিটি গঠনের বিষয়টি জানানো হয়। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, কমিটির আহ্বায়ক করা হয়েছে অ্যাটর্নি জেনারেলকে। সদস্য হিসেবে থাকছেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কেন্দ্রীয় ও বাণিজ্যিক ব্যাংক অনুবিভাগের অতিরিক্ত সচিব, দুর্নীতি দমন…
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার রাজনৈতিক অবস্থান এবং তার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ নিয়ে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন। এক ফেসবুক পোস্টে তিনি দাবি করেছেন, রাজনৈতিক চাপ ও বিভিন্ন অভিযোগ থেকে নিজেকে রক্ষা করতেই আসিফ মাহমুদ জামায়াতের জোটভুক্ত রাজনীতিতে যুক্ত হয়েছেন। রোববার (১৩ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে রাশেদ খাঁন আসিফ মাহমুদের রাজনৈতিক অবস্থান পরিবর্তন নিয়ে প্রশ্ন তোলেন। তার বক্তব্য অনুযায়ী, অতীতে যখন আসিফ মাহমুদ জামায়াতবিরোধী অবস্থানে ছিলেন, তখন তার বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগকে গুরুত্ব দিয়ে দেখা হতো। এমনকি দুর্নীতির অভিযোগের কারণে জামায়াতের আমির তাকে ঢাকা-১০ আসনে…
ভারপ্রাপ্ত সম্পাদক:
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১৫/বি আউটার সার্কুলার রোড, মগবাজার, ঢাকা ১২১৭।
ইমেইল: info@banglagazeta.com
নিউজ (অনলাইন) : ০১৪০-৩০০০৯৭৪
বিজ্ঞাপন : ০১৬১১-৮৫৫১৩৪













