Author: নিজস্ব প্রতিবেদক
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির মৃত্যুদণ্ডের পাশাপাশি তাদের স্থাবর ও অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বাজেয়াপ্ত করা সম্পদের ৫০ শতাংশ জুলাই গণঅভ্যুত্থানে আহত, পঙ্গুত্ব বরণকারী এবং শহীদদের পরিবারের মধ্যে বণ্টনের নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এ মামলার রায় ঘোষণা করা হয়। বেঞ্চের অপর দুই সদস্য ছিলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা হলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ…
আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে দেশে বাড়ছে মৌসুমি জ্বরের প্রকোপ। জ্বরকে অনেকেই সাধারণ সমস্যা মনে করে অবহেলা করেন। তবে এ সময় কিছু ভুল অভ্যাস রোগীর শারীরিক অস্বস্তি বাড়িয়ে দিতে পারে এবং সুস্থ হতে সময়ও বেশি লাগতে পারে। বিশেষ করে জ্বরের সময় অতিরিক্ত ঠান্ডা পানি দিয়ে গোসল করার প্রবণতা নিয়ে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। চিকিৎসাবিজ্ঞানের দৃষ্টিতে জ্বর নিজে কোনো স্বতন্ত্র রোগ নয়। সাধারণত শরীরে সংক্রমণ বা অন্য কোনো সমস্যার বিরুদ্ধে রোগ প্রতিরোধ ব্যবস্থা সক্রিয় হলে শরীরের তাপমাত্রা বেড়ে যায়। তাই জ্বর হলে শরীরকে বিশ্রাম দেওয়া এবং পর্যাপ্ত তরল গ্রহণ করা গুরুত্বপূর্ণ। জ্বরের সময় সবচেয়ে বড় সমস্যাগুলোর একটি হলো পানিশূন্যতা। শরীরের তাপমাত্রা বৃদ্ধি এবং…
ঢালিউড অভিনেত্রী নুসরাত ফারিয়ার ক্যারিয়ারে যুক্ত হতে যাচ্ছে নতুন এক অধ্যায়। আলোচিত সিনেমা ‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন এই অভিনেত্রী। নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর একটি মামলা ঘিরে নির্মিত কোর্টরুম ড্রামা ঘরানার সিনেমাটি পরিচালনা করছেন রায়হান খান। ‘ট্রাইব্যুনাল’ সিনেমায় একজন ব্যারিস্টারের চরিত্রে অভিনয় করার কথা ছিল নুসরাত ফারিয়ার। গত বছর সিনেমাটির সঙ্গে যুক্ত হয়েছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত অভ্যন্তরীণ সমস্যার কারণে সিনেমাটিতে আর অভিনয় করছেন না বলে জানিয়েছেন অভিনেত্রী নিজেই। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে নুসরাত ফারিয়া জানিয়েছেন, তিনি ‘ট্রাইব্যুনাল’ সিনেমা থেকে সরে দাঁড়িয়েছেন। তবে কী ধরনের অভ্যন্তরীণ সমস্যার কারণে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন, সে বিষয়ে বিস্তারিত…
দীর্ঘ সাত বছর পর পাকিস্তানের ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে ফিরতে যাচ্ছেন দেশটির টেস্ট অধিনায়ক বাবর আজম। টেস্ট ব্যাটিংয়ে দীর্ঘদিনের ছন্দহীনতা কাটিয়ে ফর্মে ফেরার লক্ষ্যেই ঘরোয়া রেড বল ক্রিকেটে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ডন পত্রিকার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ২০১৯ সালের পর থেকে পাকিস্তানের ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে আর দেখা যায়নি বাবরকে। সর্বশেষ ওই বছর কায়েদে আজম ট্রফিতে সেন্ট্রাল পাঞ্জাবকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। ২০১৯ সালের ৩০ ডিসেম্বর ফাইনালে নর্দার্নকে এক ইনিংস ও ১৬ রানে হারিয়ে শিরোপা জিতেছিল বাবরের দল। এরপর আন্তর্জাতিক ক্রিকেটেই ব্যস্ত সময় কাটিয়েছেন পাকিস্তানের অন্যতম সেরা এই ব্যাটার। তবে সাম্প্রতিক বছরগুলোতে টেস্ট ক্রিকেটে তার ব্যাটিং নিয়ে ব্যাপক সমালোচনা…
চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ১৩ দিনে দেশে ১৪২ কোটি ৭০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ১৭ হাজার ৫৫২ কোটি টাকার বেশি। এতে দেশের বৈদেশিক মুদ্রার প্রবাহে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরের প্রথম ১৩ দিনে প্রতিদিন গড়ে প্রায় ১০ কোটি ৯৮ লাখ ডলার করে রেমিট্যান্স এসেছে দেশে। এর মধ্যে ১৩ সেপ্টেম্বর এক দিনেই প্রবাসীরা ১৯ কোটি ৩০ লাখ ডলার পাঠিয়েছেন। ফলে মাসের শুরু থেকেই রেমিট্যান্স প্রবাহে শক্তিশালী গতি দেখা যাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের হিসাব…
ইরানে চালানো সামরিক অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ ব্যবহারের কারণে চাপের মুখে পড়েছে যুক্তরাষ্ট্র। যুদ্ধের প্রথম চার মাসেই শুধু গোলাবারুদ ও ক্ষেপণাস্তর ব্যবহারে যুক্তরাষ্ট্রের ব্যয় হয়েছে প্রায় ২২ দশমিক ৩ বিলিয়ন ডলার। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ইন্সপেক্টর জেনারেলের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের ২৯ জুন পর্যন্ত ইরান যুদ্ধকে কেন্দ্র করে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মোট আনুমানিক ব্যয় দাঁড়িয়েছে ৩৩ দশমিক ৪ বিলিয়ন ডলার। এর মধ্যে ২২ দশমিক ৩ বিলিয়ন ডলার ব্যয় হয়েছে ব্যবহৃত গোলাবারুদ ও ক্ষেপণাস্তরের পেছনে। এ ছাড়া প্রায় ৩ দশমিক ৭ বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম ধ্বংস হয়েছে এবং যুদ্ধের দৈনন্দিন কার্যক্রম পরিচালনায় আরও ৭…
দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর প্রথমবারের মতো সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে বিমানযোগে সিলেটের উদ্দেশে ঢাকা ছাড়বেন তিনি। রাষ্ট্রপতির সফরকে ঘিরে সিলেট নগরীতে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। জানা গেছে, হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) এর মাজার জিয়ারত করতেই মূলত রাষ্ট্রপতির সিলেট সফর। পাশাপাশি সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে তাকে নাগরিক সংবর্ধনা দেওয়ার আয়োজন করা হয়েছে। রাষ্ট্রপতিকে বরণ ও সংবর্ধনা উপলক্ষে নগরজুড়ে কয়েকদিন ধরে সৌন্দর্যবর্ধনের কাজ চলছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও স্থানে সাজসজ্জার পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। রাষ্ট্রপতির সফর নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ…
সাংবাদিকদের আন্দোলনের মুখে ২৪ ঘণ্টার মধ্যেই পাবনা জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশিদুল ইসলামকে বদলি করা হয়েছে। তাকে পাবনা থেকে সরিয়ে রংপুর রেঞ্জে সংযুক্ত করা হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহির স্বাক্ষরিত এক আদেশে তাকে বদলির নির্দেশ দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ। বদলির আদেশে বলা হয়েছে, জনস্বার্থে রাশিদুল ইসলামকে রংপুর রেঞ্জে বদলি করা হয়েছে। তাকে আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে ছাড়পত্র নিয়ে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ছাড়পত্র গ্রহণ না করলে ২০ সেপ্টেম্বর থেকে তিনি তাৎক্ষণিকভাবে অবমুক্ত হিসেবে গণ্য হবেন। সম্প্রতি…
রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য খন্দকার মো. আজিজুল হক আরজুকে আটক করেছে পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে লালমাটিয়ার মিনা বাজারের সামনে থেকে তাকে আটক করা হয়। মোহাম্মদপুর থানা পুলিশ জানায়, স্থানীয় ছাত্রদল নেতাদের সহায়তায় আজিজুল হক আরজুকে আটক করা হয়েছে। আটকের সময় ধস্তাধস্তির ঘটনা ঘটে। এতে তিনি সামান্য আহত হন। তার বয়স ৬৯ বছর। পুলিশ আরও জানিয়েছে, আজিজুল হক আরজু হৃদরোগে আক্রান্ত। আটকের পর তার শারীরিক অবস্থার বিষয়টি বিবেচনায় নিয়ে পুলিশি প্রহরায় পরিবারের সদস্যদের সঙ্গে তাকে চিকিৎসকের কাছে পাঠানো হয়। তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা…
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে চালু হচ্ছে কোডিং পদ্ধতি। ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে ধাপে ধাপে এ পদ্ধতিতে উত্তরপত্র মূল্যায়ন করা হবে। পরীক্ষার খাতা মূল্যায়নে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করার পাশাপাশি পরীক্ষার্থীর পরিচয়ের প্রভাব কমাতেই নতুন এই পদ্ধতি চালু করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ছয়টি বিভাগে কোডিং করা উত্তরপত্র ও পরীক্ষাসংক্রান্ত প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের মাধ্যমে কার্যক্রমটির আনুষ্ঠানিক উদ্বোধন হবে। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক পরিচালক অধ্যাপক ড. মো. হাসনাত কবীর। বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, প্রথম পর্যায়ে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, রাষ্ট্রবিজ্ঞান, সমাজকর্ম, পরিসংখ্যান, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের পরীক্ষায় এই পদ্ধতি ব্যবহার…
ভারপ্রাপ্ত সম্পাদক:
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১৫/বি আউটার সার্কুলার রোড, মগবাজার, ঢাকা ১২১৭।
ইমেইল: info@banglagazeta.com
নিউজ (অনলাইন) : ০১৪০-৩০০০৯৭৪
বিজ্ঞাপন : ০১৬১১-৮৫৫১৩৪













