Author: নিজস্ব প্রতিবেদক
ইরানে চালানো সামরিক অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ ব্যবহারের কারণে চাপের মুখে পড়েছে যুক্তরাষ্ট্র। যুদ্ধের প্রথম চার মাসেই শুধু গোলাবারুদ ও ক্ষেপণাস্তর ব্যবহারে যুক্তরাষ্ট্রের ব্যয় হয়েছে প্রায় ২২ দশমিক ৩ বিলিয়ন ডলার। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ইন্সপেক্টর জেনারেলের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের ২৯ জুন পর্যন্ত ইরান যুদ্ধকে কেন্দ্র করে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মোট আনুমানিক ব্যয় দাঁড়িয়েছে ৩৩ দশমিক ৪ বিলিয়ন ডলার। এর মধ্যে ২২ দশমিক ৩ বিলিয়ন ডলার ব্যয় হয়েছে ব্যবহৃত গোলাবারুদ ও ক্ষেপণাস্তরের পেছনে। এ ছাড়া প্রায় ৩ দশমিক ৭ বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম ধ্বংস হয়েছে এবং যুদ্ধের দৈনন্দিন কার্যক্রম পরিচালনায় আরও ৭…
দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর প্রথমবারের মতো সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে বিমানযোগে সিলেটের উদ্দেশে ঢাকা ছাড়বেন তিনি। রাষ্ট্রপতির সফরকে ঘিরে সিলেট নগরীতে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। জানা গেছে, হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) এর মাজার জিয়ারত করতেই মূলত রাষ্ট্রপতির সিলেট সফর। পাশাপাশি সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে তাকে নাগরিক সংবর্ধনা দেওয়ার আয়োজন করা হয়েছে। রাষ্ট্রপতিকে বরণ ও সংবর্ধনা উপলক্ষে নগরজুড়ে কয়েকদিন ধরে সৌন্দর্যবর্ধনের কাজ চলছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও স্থানে সাজসজ্জার পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। রাষ্ট্রপতির সফর নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ…
সাংবাদিকদের আন্দোলনের মুখে ২৪ ঘণ্টার মধ্যেই পাবনা জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশিদুল ইসলামকে বদলি করা হয়েছে। তাকে পাবনা থেকে সরিয়ে রংপুর রেঞ্জে সংযুক্ত করা হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহির স্বাক্ষরিত এক আদেশে তাকে বদলির নির্দেশ দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ। বদলির আদেশে বলা হয়েছে, জনস্বার্থে রাশিদুল ইসলামকে রংপুর রেঞ্জে বদলি করা হয়েছে। তাকে আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে ছাড়পত্র নিয়ে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ছাড়পত্র গ্রহণ না করলে ২০ সেপ্টেম্বর থেকে তিনি তাৎক্ষণিকভাবে অবমুক্ত হিসেবে গণ্য হবেন। সম্প্রতি…
রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য খন্দকার মো. আজিজুল হক আরজুকে আটক করেছে পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে লালমাটিয়ার মিনা বাজারের সামনে থেকে তাকে আটক করা হয়। মোহাম্মদপুর থানা পুলিশ জানায়, স্থানীয় ছাত্রদল নেতাদের সহায়তায় আজিজুল হক আরজুকে আটক করা হয়েছে। আটকের সময় ধস্তাধস্তির ঘটনা ঘটে। এতে তিনি সামান্য আহত হন। তার বয়স ৬৯ বছর। পুলিশ আরও জানিয়েছে, আজিজুল হক আরজু হৃদরোগে আক্রান্ত। আটকের পর তার শারীরিক অবস্থার বিষয়টি বিবেচনায় নিয়ে পুলিশি প্রহরায় পরিবারের সদস্যদের সঙ্গে তাকে চিকিৎসকের কাছে পাঠানো হয়। তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা…
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে চালু হচ্ছে কোডিং পদ্ধতি। ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে ধাপে ধাপে এ পদ্ধতিতে উত্তরপত্র মূল্যায়ন করা হবে। পরীক্ষার খাতা মূল্যায়নে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করার পাশাপাশি পরীক্ষার্থীর পরিচয়ের প্রভাব কমাতেই নতুন এই পদ্ধতি চালু করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ছয়টি বিভাগে কোডিং করা উত্তরপত্র ও পরীক্ষাসংক্রান্ত প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের মাধ্যমে কার্যক্রমটির আনুষ্ঠানিক উদ্বোধন হবে। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক পরিচালক অধ্যাপক ড. মো. হাসনাত কবীর। বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, প্রথম পর্যায়ে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, রাষ্ট্রবিজ্ঞান, সমাজকর্ম, পরিসংখ্যান, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের পরীক্ষায় এই পদ্ধতি ব্যবহার…
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। অগ্নিকাণ্ডের কারণ, কোনো ধরনের গাফিলতি ছিল কি না এবং ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে কী ব্যবস্থা নেওয়া প্রয়োজন, তা খতিয়ে দেখবে এই কমিটি। মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর সকালে কমিটি গঠন করা হয়। আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক প্রশাসন মোহাম্মদ মাইনউদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, লিফটে আগুন লাগার ঘটনায় কোনো ধরনের গাফিলতি ছিল কি না, তা তদন্ত করে দেখা হবে। কারও গাফিলতি পাওয়া গেলে তা চিহ্নিত করা হবে এবং প্রয়োজনীয় সুপারিশ দেওয়া হবে। তদন্ত কমিটির প্রধান…
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে সিঁড়ি দিয়ে দ্রুত নিচে নামার সময় হুড়োহুড়ি ও পদদলিত হয়ে এক অজ্ঞাতপরিচয় শিশুসহ ছয়জনের মৃত্যু হয়েছে। সোমবার ১৪ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের নতুন আটতলা ভবনের ওপরের অংশে আগুনের সূত্রপাত হয়। নিহত ছয়জনের মধ্যে পাঁচজনের পরিচয় শনাক্ত করা হয়েছে। তারা হলেন হাজেরা বেগম, শাহজাহান, রমজান, জাহানারা ও কুলসুমা। নিহত শিশুটির পরিচয় ও বয়স তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। হাসপাতাল সূত্রে জানা যায়, ভবনের ওপরের অংশে আগুন লাগার পর দ্রুত ধোঁয়া ছড়িয়ে পড়ে। এতে রোগী ও তাদের স্বজনদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। প্রাণভয়ে অনেকে একসঙ্গে অপ্রশস্ত সিঁড়ি দিয়ে নিচে…
রাজধানীর কামরাঙ্গীরচরের আশরাফাবাদ এলাকায় গাড়ির ধাক্কায় আহত একটি কুকুরকে মারধর করে হত্যার পর বুড়িগঙ্গা নদীতে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে প্রাণীপ্রেমী ও সচেতন নাগরিকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জামিয়া মুহাম্মদিয়া দারুল উলুম হাফেজিয়া মাদ্রাসার প্রধানের সংশ্লিষ্টতা ও নির্দেশের অভিযোগ সামনে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও বিভিন্ন পোস্টে দাবি করা হচ্ছে, দুর্ঘটনার পর আহত কুকুরটিকে মাদ্রাসার কয়েকজন শিক্ষার্থীর মাধ্যমে বুড়িগঙ্গা নদীতে ফেলে দেওয়া হয়। এ ঘটনায় মাদ্রাসা প্রধানের নির্দেশ বা সংশ্লিষ্টতা ছিল বলেও অভিযোগ করা হয়েছে। তবে এসব অভিযোগের পূর্ণাঙ্গ সত্যতা এখনো স্বাধীনভাবে নিশ্চিত হওয়া…
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় একটি মার্কিন এফ-১৫ই যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর গুরুতর আহত অবস্থায় প্রায় ৫০ ঘণ্টা ইরানের দুর্গম পাহাড়ি এলাকায় আত্মগোপনে ছিলেন এক মার্কিন সেনা কর্মকর্তা। পিঠ, হাত ও কাঁধে গুরুতর আঘাত থাকা সত্ত্বেও সামরিক প্রশিক্ষণ ও দৃঢ়তার মাধ্যমে তিনি পাহাড়ি এলাকায় টিকে থাকেন। পরে বড় ধরনের সামরিক উদ্ধার অভিযানের মাধ্যমে তাকে নিরাপদে সরিয়ে নেয় যুক্তরাষ্ট্র। নিরাপত্তার কারণে ওই কর্মকর্তার প্রকৃত পরিচয় প্রকাশ করা হয়নি। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তাকে ‘ডুড ৪৪ ব্রাভো’ নামে উল্লেখ করা হয়েছে। নিজের বেঁচে ফেরার ঘটনাকে তিনি ‘আধুনিক সময়ের অলৌকিক ঘটনা’ হিসেবে বর্ণনা করেছেন। প্রতিবেদন অনুযায়ী, গত ২ এপ্রিল ইরানের ছোড়া একটি কাঁধে…
গাজীপুরের কালীগঞ্জে এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কালীগঞ্জ উপজেলা শাখার যুগ্ম সদস্যসচিব জাহিদ মুন্সির বিরুদ্ধে মামলা হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) ওই কলেজছাত্রীর বড় বোন বাদী হয়ে কালীগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন। মামলার অভিযোগে বলা হয়েছে, বিয়ের প্রলোভন দেখিয়ে এবং কলেজছাত্রীর ব্যক্তিগত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে জাহিদ মুন্সি তাকে একাধিকবার ধর্ষণ করেছেন। মামলার এজাহারে ওই কলেজছাত্রীর সঙ্গে অভিযুক্তের পরিচয়, সম্পর্ক এবং পরবর্তী ঘটনাগুলোর বিস্তারিত উল্লেখ করা হয়েছে। মামলা সূত্রে জানা যায়, প্রায় চার মাস আগে কালীগঞ্জ পৌরসভার মুনসেফপুর গ্রামের জাকির মিস্ত্রীর ছেলে জাহিদ মুন্সির দোকানে ঘড়ি কিনতে গিয়ে ওই কলেজছাত্রীর সঙ্গে তার পরিচয়…
ভারপ্রাপ্ত সম্পাদক:
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১৫/বি আউটার সার্কুলার রোড, মগবাজার, ঢাকা ১২১৭।
ইমেইল: info@banglagazeta.com
নিউজ (অনলাইন) : ০১৪০-৩০০০৯৭৪
বিজ্ঞাপন : ০১৬১১-৮৫৫১৩৪













