Author: নিজস্ব প্রতিবেদক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় নিজের ছেলে পরীক্ষার্থী হলেও একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক মোহা. মুনিরুল হক। এমনকি ছেলের ব্যবহারিক পরীক্ষার একটি গ্রুপেও তিনি পরিদর্শকের দায়িত্ব পালন করেছেন বলে ভর্তি পরীক্ষার নথিতে উঠে এসেছে। অধ্যাপক মুনিরুল হক ‘সি’ ইউনিটের কো-অর্ডিনেশন কমিটির কো-অর্ডিনেটর এবং ব্যবহারিক পরীক্ষা পরিচালনা কমিটির সদস্য ছিলেন। পাশাপাশি ২ ও ৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ব্যবহারিক পরীক্ষার তিনটি গ্রুপের মধ্যেও তিনি পরিদর্শকের দায়িত্ব পালন করেন। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার বিধি অনুযায়ী, কোনো শিক্ষক বা তার সন্তান কিংবা নিকটাত্মীয় ভর্তি পরীক্ষায় অংশ নিলে বিষয়টি লিখিতভাবে কর্তৃপক্ষকে জানাতে হয়। সংশ্লিষ্ট পরীক্ষার্থীর পরীক্ষা…

Read More

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তুলেছেন দেশটির ডেমোক্রেটিক কংগ্রেস সদস্য ডেলিয়া রামিরেজ। বিদেশে মার্কিন অস্ত্রের ব্যবহার এবং ইরানের বিরুদ্ধে চলমান সামরিক সংঘাতের সমালোচনা করে অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন তিনি। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় রামিরেজ এসব মন্তব্য করেন। সেখানে তিনি ইরানে একটি বিয়ের অনুষ্ঠানে হামলার অভিযোগের প্রসঙ্গ তুলে ধরেন। রামিরেজ বলেন, নবদম্পতির জীবনের নতুন অধ্যায় শুরুর উদযাপনের দিনটি ভয়াবহ ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে। তার অভিযোগ, ফিলিস্তিন থেকে ইরান পর্যন্ত মার্কিন বোমার ব্যবহারে নিরীহ নারী ও শিশুরা নিহত হচ্ছে। তিনি কংগ্রেসের প্রতি যুদ্ধের সঙ্গে জড়িত ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনার আহ্বান জানান।…

Read More

ইরানে একটি বিয়ের অনুষ্ঠানে মার্কিন সামরিক বাহিনীর হামলার অভিযোগের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র কখনোই যুদ্ধক্ষেত্রে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করে না বলে দাবি করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। একই সঙ্গে ওই হামলার ঘটনা তদন্ত করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ভ্যান্স বলেন, ইরানি রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনের সত্যতা নিয়ে সন্দেহ রয়েছে। তার দাবি, যুক্তরাষ্ট্র কখনোই ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) মতো বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা চালায় না। ভ্যান্স বলেন, ‘আমি শতভাগ আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি যে আইআরজিসির মতো যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা চালায় না। আমরা তা কখনো করব না এবং পূর্বেও তা করিনি।’ তিনি…

Read More

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) না হলেও ঘরোয়া ক্রিকেটে খেলে একজন ক্রিকেটার বছরে ৩৫ থেকে ৪০ লাখ টাকা পর্যন্ত আয় করতে পারবেন বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিসিবির পরিচালকদের সভা শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। বিপিএল না হওয়ায় ক্রিকেটারদের সম্ভাব্য আর্থিক ক্ষতি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান বিসিবি সভাপতি। তামিম বলেন, ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সঙ্গে বিসিবির দুই দফা বৈঠক হয়েছে। সেখানে ক্রিকেটারদের বিভিন্ন প্রস্তাব নিয়ে আলোচনা করা হয়। পরে বিসিবি নিজেদের পরিচালনা পর্ষদের বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছে। বিসিবি সভাপতি জানান, একজন…

Read More

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) না হলেও ঘরোয়া ক্রিকেটে খেলে একজন ক্রিকেটার বছরে ৩৫ থেকে ৪০ লাখ টাকা পর্যন্ত আয় করতে পারবেন বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিসিবির পরিচালকদের সভা শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। বিপিএল না হওয়ায় ক্রিকেটারদের সম্ভাব্য আর্থিক ক্ষতি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান বিসিবি সভাপতি। তামিম বলেন, ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সঙ্গে বিসিবির দুই দফা বৈঠক হয়েছে। সেখানে ক্রিকেটারদের বিভিন্ন প্রস্তাব নিয়ে আলোচনা করা হয়। পরে বিসিবি নিজেদের পরিচালনা পর্ষদের বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছে। বিসিবি সভাপতি জানান, একজন…

Read More

২০২৩ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত তিন বছরে দেশে ৪০০-এর বেশি তৈরি পোশাক কারখানা বন্ধ হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এর মধ্যে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সদস্য ২৮২টি এবং বিকেএমইএর সদস্য ১২৩টি কারখানা রয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য মো. রুহুল আমিনের এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী এ তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদ অধিবেশন অনুষ্ঠিত হয়। সংসদ সদস্য জানতে চান, বর্তমানে দেশে কতটি তৈরি পোশাক কারখানা বন্ধ রয়েছে, এসব কারখানা বন্ধের কারণ কী এবং খাতটির উন্নয়নে সরকার কী পদক্ষেপ নিয়েছে। জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, গত তিন বছরে বিজিএমইএ…

Read More

সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অনুসন্ধানের অংশ হিসেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে নিয়োগ, পদোন্নতি, বদলি ও পদায়নসংক্রান্ত বিভিন্ন নথি চেয়েছে সংস্থাটি। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব বরাবর এ বিষয়ে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়। এর আগে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুদকের বিশেষ তদন্ত বিভাগের মহাপরিচালকের নির্দেশনার পর অনুসন্ধান কার্যক্রম শুরু হয়। দুদকের সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানা গেছে, আসিফ মাহমুদ ছাড়াও তৎকালীন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম, যুগ্মসচিব শেখ মোহাম্মদ জোবায়েদ হোসেন ও উপসচিব মো. মাসুম আহমেদের…

Read More

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস প্রথমবারের মতো জাতীয় সংসদে তার নিজ অফিসে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) তিনি সংসদ ভবনে নিজের কার্যালয়ে উপস্থিত হয়ে অফিসের কাজ শুরু করেন। বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে। সেখানে বলা হয়, মির্জা আব্বাস-এমপি বৃহস্পতিবার প্রথমবার জাতীয় সংসদে তার নিজ অফিসে উপস্থিত হয়ে দাপ্তরিক কাজ শুরু করেছেন। এর আগে বুধবার (২ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টার দিকে প্রায় সাড়ে পাঁচ মাস পর দেশে ফেরেন মির্জা আব্বাস। সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় দীর্ঘ চিকিৎসা শেষে তিনি দেশে ফেরেন। তার দেশে ফেরাকে ঘিরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে…

Read More

রাজধানীর বনানীতে ডাকাতির প্রস্তুতির অভিযোগে বিদেশি পিস্তল, ওয়াকিটকি, হ্যান্ডকাফ ও অন্যান্য সরঞ্জামসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. মাসুদ রানা (২৯), মো. রাজিব হাওলাদার (৩০), হাফিজুল মাতব্বর (২৪), মোহাম্মদ শাকিল হোসেন (২৪) ও মো. বাদল (৪২)। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে বনানী থানাধীন ব্লক-এ, রোড নম্বর ৪-এর খায়ের প্যালেসের সামনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ। ডিবি জানায়, অভিযানের সময় গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, একটি ওয়াকিটকি, বাংলাদেশ পুলিশের মনোগ্রামযুক্ত একজোড়া হ্যান্ডকাফ, এক রোল কালো স্কচটেপ, একটি শপিং ব্যাগ এবং একটি হায়েস মাইক্রোবাস…

Read More

আগামী ২০২৭ সালের বিশ্ব ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হবে। প্রথম পর্ব ৮ থেকে ১০ জানুয়ারি এবং দ্বিতীয় পর্ব ১৫ থেকে ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। নির্ধারিত সূচি অনুযায়ী, দুই পর্বের ইজতেমাই গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে অনুষ্ঠিত হবে। প্রথম পর্ব শুরু হবে শুক্রবার (৮ জানুয়ারি) এবং শেষ হবে রোববার (১০ জানুয়ারি)। এক সপ্তাহ বিরতির পর দ্বিতীয় পর্ব শুরু হবে শুক্রবার (১৫ জানুয়ারি), যা শেষ হবে রোববার (১৭ জানুয়ারি)। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, প্রথম পর্বে জুবায়েরপন্থী এবং দ্বিতীয় পর্বে সাদপন্থী অনুসারীরা অংশ নেবেন। দুই পক্ষের সঙ্গে আলোচনা করেই ইজতেমার তারিখ নির্ধারণ করা…

Read More