Author: নিজস্ব প্রতিবেদক
জুলাই আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া দুটি হত্যা মামলায় আগাম জামিন পাননি চিত্রনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিক। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) হাইকোর্টে সশরীরে হাজির হয়ে আগাম জামিনের আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালত তার আবেদন নাকচ করে দেন। আদালতে রিয়াজের পক্ষে আগাম জামিনের আবেদন করেন জ্যেষ্ঠ আইনজীবী মোতাহার হোসেন সাজু। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মঞ্জুরুল আলম সুজন। বিষয়টি নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষের এই আইন কর্মকর্তা। মামলার নথি অনুযায়ী, ২০২৫ সালের ২ মে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় রাজধানীর সরকারি আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদকে হত্যাচেষ্টার অভিযোগে একটি মামলা করা হয়। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে শিল্পী, সাংবাদিক, শিক্ষক…
চট্টগ্রাম নগরীর হালিশহরের উত্তর আগ্রাবাদ এলাকার নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তার লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত মোহাম্মদ ছায়েদুর রহমান (৫৫) বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে রমনা আবাসিক এলাকার বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। সহকর্মীদের বরাত দিয়ে জানা গেছে, বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ছায়েদুর রহমান কর্মস্থলে ছিলেন। এ সময় তিনি সহকর্মীদের সঙ্গে একটি সভায় অংশ নেন এবং তাকে স্বাভাবিক ও হাসিখুশি দেখা যায়। প্রায় দুই বছর আগে তিনি যুগ্ম পরিচালক পদে পদোন্নতি পেয়েছিলেন। পরিবার ও সহকর্মীদের সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় ছায়েদুর…
সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অভিনেত্রী এলিনা শাম্মী। দুর্ঘটনায় তার কপাল ও মাথার সামনের অংশে আঘাত লাগে। চিকিৎসার পর দুটি ইনজুরিতে মোট ১৫টি সেলাই দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অভিনেত্রী নিজেই। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দুর্ঘটনার কথা জানিয়ে দুটি ছবি প্রকাশ করেন এলিনা শাম্মী। তিনি জানান, বৃহস্পতিবার নির্মাতা সাজ্জাদ সুমনের ‘খুশবু’ ধারাবাহিকের শুটিংয়ে অংশ নেওয়ার কথা ছিল তার। এর আগের দিন সন্ধ্যায় শুটিংয়ের প্রয়োজনীয় কিছু জিনিস কিনতে ব্যাটারিচালিত অটোরিকশায় করে বাইরে বের হন তিনি। এলিনার ভাষ্য অনুযায়ী, অটোরিকশায় ওঠার পর তিনি চালককে বারবার ধীরে চালানোর অনুরোধ করেন। তবে চালক তার কথা না শুনে দ্রুতগতিতে গাড়ি চালাতে থাকেন। একপর্যায়ে…
জাতীয় সংসদে আরও ১০টি গুরুত্বপূর্ণ সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) সংসদ অধিবেশনে এসব কমিটি গঠনের প্রস্তাব কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অধিবেশনে কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন চিফ হুইপ মো. নুরুল ইসলাম। নতুন গঠিত কমিটিগুলোর মধ্যে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে গয়েশ্বর চন্দ্র রায়কে। শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সভাপতি হয়েছেন মোহাম্মদ সেলিম ভূঁইয়া। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির নেতৃত্ব পেয়েছেন রকিবুল ইসলাম। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে আবুল কালাম আজাদ সিদ্দিকীকে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির…
আলিম পরীক্ষার উত্তরপত্র পরীক্ষকের দায়িত্বে থেকে নিজে মূল্যায়ন না করে ছাত্রদের দিয়ে দেখানোর অভিযোগে নরসিংদীর এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে। একই সঙ্গে তাকে পরীক্ষকের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের সব ধরনের পরীক্ষা-সংক্রান্ত কার্যক্রমে আজীবনের জন্য অযোগ্য ঘোষণা করা হয়েছে। অভিযুক্ত শিক্ষক মো. নাসির উদ্দিন নরসিংদীর মাধবদী উপজেলার গদাইরচর আছিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার ইসলামের ইতিহাস বিষয়ের সহকারী অধ্যাপক। তিনি আলিম পরীক্ষা-২০২৬-এর উত্তরপত্র মূল্যায়নের দায়িত্বে ছিলেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, পরীক্ষকের দায়িত্বে থাকা একজন শিক্ষক নিজে উত্তরপত্র মূল্যায়ন না করে তার ছাত্রকে দিয়ে বোর্ড পরীক্ষার খাতা দেখাচ্ছেন।…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার জন্য ঢাকা-১০ আসন ছেড়ে দিতে জামায়াতে ইসলামীর আমিরকে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ফোন করেছিলেন বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) ও গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান। বুধবার (২ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ দাবি করেন। রাশেদ খান বলেন, আসিফ মাহমুদের জন্য ঢাকা-১০ আসন চাওয়া হলেও জামায়াতের আমির তা ছাড়তে রাজি হননি। তার দাবি, নাহিদ ইসলাম বিষয়টি নিয়ে বিভিন্নজনের কাছে আক্ষেপ করেছিলেন। রাশেদ খানের ভাষ্য অনুযায়ী, আসিফ মাহমুদের আসন নিয়ে দরকষাকষির একপর্যায়ে জামায়াতের আমির জানিয়েছিলেন, প্রয়োজনে আরও দুই-তিনটি আসন ছেড়ে দেওয়া হবে,…
সকালে ঘুম থেকে ওঠার পর অনেকেই তাড়াহুড়ো করে চা-কফি পান করেন, কেউ ব্যায়াম করেন, আবার কেউ না খেয়েই ওষুধ সেবন করেন। এমন কিছু অভ্যাস আছে, যা খালি পেটে করলে অনেকের অস্বস্তি বা শারীরিক সমস্যা দেখা দিতে পারে। চিকিৎসক ও পুষ্টিবিদদের মতে, বিশেষ করে দীর্ঘদিন এসব অভ্যাস চললে সতর্ক হওয়া প্রয়োজন। ১. খালি পেটে চা বা কফি পান সকালে ঘুম থেকে উঠে খালি পেটে চা বা কফি পান করলে অনেকের অ্যাসিডিটি, অম্বল, বুকজ্বালা বা পেট ফাঁপার সমস্যা হতে পারে। তাই ঘুম থেকে উঠে প্রথমে পানি পান করে হালকা কিছু খাওয়ার পর চা বা কফি পান করা তুলনামূলক ভালো। ২. না খেয়ে…
ভারতের দিল্লির লাহোরি গেট এলাকার একটি হোটেলে প্রেমিকাকে ছুরিকাঘাতে হত্যার পর বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছেন এক যুবক। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) পুলিশ কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই)। পুলিশ জানায়, রাজস্থানের বাসিন্দা ওই যুবক এবং বিহারের বাসিন্দা এক নারী বুধবার সন্ধ্যায় দিল্লির লাহোরি গেট এলাকার প্রিন্স হোটেলে ওঠেন। তারা সেখানে একটি কক্ষে অবস্থান করছিলেন। রাতের কোনো একসময় যুবকটি তার প্রেমিকাকে ছুরি দিয়ে আঘাত করেন। এতে ওই নারী গুরুতর আহত হন। পরে অভিযুক্ত যুবক নিজেও বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার সকালে হোটেলের কর্মীরা কক্ষের ভেতরে ওই নারীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর…
রাঙামাটিতে বিদ্যুৎ সংকট নিয়ে ফেসবুকে সমালোচনামূলক পোস্ট দেওয়ায় সাংগঠনিক পদ হারিয়েছেন ছাত্রদল নেতা আবু আবরার আলভী। রাঙামাটি সরকারি কলেজ শাখা ছাত্রদলের সহসভাপতি আলভীকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পদ থেকে বহিষ্কার করেছে জেলা ছাত্রদল। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাঙামাটি জেলা ছাত্রদলের সভাপতি মো. অলি আহাদ ও সাধারণ সম্পাদক নাঈমুল ইসলাম রনির অনুমোদনে এ সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক সানি আহমেদের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। জেলা ছাত্রদল সূত্রে জানা যায়, গত ২৯ আগস্ট নিজের ফেসবুক অ্যাকাউন্টে বিদ্যুৎ সংকট নিয়ে একটি পোস্ট দেন আলভী। সেখানে তিনি লেখেন, ‘আগে বিদ্যুতের অনেক সমস্যা ছিল, এখন বিদ্যুৎই আর নেই।’ সংগঠনটি ওই পোস্টকে…
সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু হিসেবে নয়, দেশের সব নাগরিককে বাংলাদেশি হিসেবে বিবেচনা করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ধর্ম-বর্ণের ভিন্নতা থাকলেও দেশের প্রতিটি মানুষের পরিচয়—বাংলাদেশি। সবার অধিকার সমান এবং প্রত্যেক নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। তারেক রহমান বলেন, দীর্ঘদিন জনগণের অধিকার কেড়ে নিয়ে নিষ্ঠুর শাসন এ দেশের মানুষের ওপর চাপিয়ে দেওয়া হয়েছিল। হাজারো প্রাণের বিনিময়ে জনগণ সেই ফ্যাসিস্ট শাসনের পতন ঘটিয়েছে। এখন অর্থনৈতিক, সামাজিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের পাশাপাশি দেশ পুনর্গঠনের কাজ এগিয়ে নেওয়ার সময়। তবে দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে…
© বাংলা গেজেটা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
© বাংলা গেজেটা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত












